প্রশ্নঃ কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. সংযোজক
খ. সমুচ্চয়ী
গ. অনুকার
ঘ. অনুসর্গ
উত্তরঃ অনুসর্গ
ব্যাখ্যাঃ
বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে যে অব্যয় বিভক্তির মতো কাজ করে, তাকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয় বলে।
উদাহরণস্বরূপ:
- দ্বারা, দিয়ে, কর্তৃক, ছাড়া, হতে, থেকে, চেয়ে, সঙ্গে ইত্যাদি।
যেমন:
- 'হতে' শব্দটি 'ছাদ' বিশেষ্য পদের পরে বসে বিভক্তির মতো কাজ করছে, যেমন: 'ছাদ হতে পড়ল'।
- 'দিয়ে' শব্দটি 'লাঠি' বিশেষ্য পদের পরে বসে বিভক্তির মতো কাজ করছে, যেমন: 'লাঠি দিয়ে মেরেছে'।