আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

ক. ৭ মার্চ, ১৯৭৩
খ. ৫ মার্চ, ১৯৭৩
গ. ৬ এপ্রিল, ১৯৭৩
ঘ. ১১ এপ্রিল, ১৯৭৩
উত্তরঃ ৭ মার্চ, ১৯৭৩
ব্যাখ্যাঃ

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল জয় লাভ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ক. স্পিকার যে বিলকে বেসরকারি বলে ঘোষণা দেন
খ. সংসদ সদস্যদের উত্থাপিত বিল
গ. বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
ঘ. রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত বিল
উত্তরঃ সংসদ সদস্যদের উত্থাপিত বিল
ব্যাখ্যাঃ

মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে। সংসদের ৭২(১) বিধি অনুসারে মন্ত্রী ব্যতীত সকল সংসদ সদস্য সংসদে বেসরকারি বিল উত্থাপনের নোটিশ দিতে পারে। উল্লেখ্য, সংসদে মন্ত্রিপরিষদের সদস্যদের উত্থাপিত বিলকে সরকারি বিল বলা হয়।

প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?

[ বিসিএস ২৫তম | প্রা. প্র. শি. নি.১০-১০-২০১২ ]

ক. ৪ বছর
খ. ৫ বছর
গ. ৩ বছর
ঘ. ৭ বছর
উত্তরঃ ৫ বছর
ব্যাখ্যাঃ

প্রধান নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। বাংলাদেশ সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদ পর্যন্ত নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে। সংবিধানের ১১৮(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, “এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে।”

ক. বেগম খালেদা জিয়া
খ. শেখ হাসিনা
গ. জমির উদ্দীন সরককার
ঘ. আবদুল হামিদ
উত্তরঃ আবদুল হামিদ
ব্যাখ্যাঃ

বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের শপথনামা সংবিধানের ‘তৃতীয় তফসিল’-এ লিপিবদ্ধ রয়েছে। সে অনুযায়ী প্রত্যেক নির্বাচিত ব্যক্তি বিদায়ী স্পিকার বা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সামনে শপথ গ্রহণ এবং শপথ নামায় স্বাক্ষর করেন। অষ্টম সংসদে নির্বাচিত সংসদ সদস্য আবদুল হামিদ এডভোকেট নিজেই নিজের কাছে শপথ গ্রহণ করেন, যেহেতু তিনি নিজেই বিদায়ী স্পিকার ছিলেন।

ক. ৫৭ জন
খ. ৬০ জন
গ. ৬২ জন
ঘ. ৬৫ জন
উত্তরঃ ৬০ জন
ব্যাখ্যাঃ

সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদে বলা হয়েছে, “সংসদের বৈঠক চলাকালে কোনো সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা হইলে তিনি অন্যূন ষাট জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মুলতবী করিবেন ।” সুতরাং বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় ন্যূনতম ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে।

ক. ৯০ জনে
খ. ৭৫ জনে
গ. ৬০ জনে
ঘ. ৫০ জনে
উত্তরঃ ৬০ জনে
ব্যাখ্যাঃ

বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় নূন্যতম ৬০ জন সদস্য উপস্থিত থাকলে। ৬০ জনের কম উপস্থিত থাকলে স্পিকার বৈঠক স্থগিত করে ৫ মিনিট সময় ধরে সংসদের ঘণ্টা বাজান এতেও কোরাম না হলে স্পিকার বৈঠক মুলতবি ঘোষণা করেন।

ক. ৩২০ একর
খ. ২১৫ একর
গ. ১৮৫ একর
ঘ. ১২২ একর
উত্তরঃ ২১৫ একর
ব্যাখ্যাঃ

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ২১৫ একর জমির ওপর নির্মিত। এটি পৃথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনগুলোর মধ্যে অন্যতম।

এই ভবনের কিছু বিশেষত্ব নিচে উল্লেখ করা হলো:
অবস্থান: রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত।
আয়তন: ২১৫ একর জায়গা জুড়ে বিস্তৃত।
স্থাপত্য: মার্কিন স্থপতি লুই আই কানের একটি বিখ্যাত কীর্তি।
গঠন: মূল ভবনটি তিনটি অংশে বিভক্ত: মূল প্লাজা, দক্ষিণ প্লাজা এবং রাষ্ট্রপতি প্লাজা।
* উদ্বোধন: 1982 সালের ২8 জানুয়ারি এই ভবনের উদ্বোধন করা হয়।

এছাড়াও, সংসদ ভবনের পেছনে ক্রিসেন্ট লেক নামে একটি নান্দনিক জলাধার রয়েছে, যা ভবনটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। প্রতি বছর প্রচুর দর্শনার্থী এই ভবনটি দেখতে আসেন।

ক. মাজহারুল হক
খ. লুই আই কান
গ. এফ আর খান
ঘ. নভেরা আহমেদ
উত্তরঃ লুই আই কান
ব্যাখ্যাঃ

সংসদ ভবনের স্থপতি লুই আই কান যুক্তরাষ্ট্রের নাগরিক। তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন।

ক. ১৬ বছর
খ. ১৮ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর
উত্তরঃ ১৮ বছর
ব্যাখ্যাঃ

বাংলাদেশের সংবিধানের ১২২(২) অনুচ্ছেদের (খ)-তে বলা হয়েছে ‘কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তাহার বয়স আঠার বৎসরের কম না হয়’। উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণের ন্যূনতম বয়স ২৫ বছর এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।

ক. ২০
খ. ২৫
গ. ৩০
ঘ. ৪০
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ থেকেই মহিলাদের জন্য আসন সংরক্ষণ করে রাখা হয়। সে সময় সংরক্ষিত আসন ছিল ১৫ টি। সংবিধানের চতুদর্শ সংশোধনীর মাধ্যমে ৪৫ এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন সংখ্যা ৫০ করা হয়েছে। সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত আসন আরও ২৫ বছরের জন্য সংরক্ষণ করা হয়।

ক. ১৬ বছর
খ. ১৮ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর
উত্তরঃ ১৮ বছর
ব্যাখ্যাঃ

বাংলাদেশের সংবিধানের ১২২(২) (খ) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।

ক. ১৯৯২ সালে
খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ১৯৯০ সালে
উত্তরঃ ১৯৯২ সালে
ব্যাখ্যাঃ

৭ নভেম্বর, ১৯৮২ সাল থেকে কার্যকরী স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা পুনর্গঠন) অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তিত হয়। পরবর্তীতে অবশ্য উন্নীত থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়। ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে ১৯৯২ সালে উপজেলা ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করে। ৩০ জুন, ২০০৮ রাষ্ট্রপতি স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ জারি করেন। এ অধ্যাদেশের আলোকেই ২২ জানুয়ারি, ২০০৯ অনুষ্ঠিত হয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। দেশে সর্বশেষ পঞ্চম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।

ক. ৩০
খ. ৩২
গ. ৩৫
ঘ. ৪০
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ থেকেই মহিলাদের জন্য আসন সংরক্ষণ করে রাখা হয়। সে সময় সংরক্ষিত আসন ছিল ১৫ টি। সংবিধানের দশম সংশোধনীর মাধ্যমে ৩০। চতুদর্শ সংশোধনীর মাধ্যমে ৪৫ এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন সংখ্যা ৫০ করা হয়েছে। সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত আসন আরও ২৫ বছরের জন্য সংরক্ষণ করা হয়।

ক. ১৬ ফেব্রুয়ারি
খ. ২৭ ফেব্রুয়ারি
গ. ২ মার্চ
ঘ. ৪ মার্চ
উত্তরঃ ২৭ ফেব্রুয়ারি
ব্যাখ্যাঃ

১৯৭৩ সালের ৭ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের তোপে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর এরশাদ সরকারের পদত্যাগের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি জয়লাভ করে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।