প্রশ্নঃ জাপান পার্ল হারবার আক্রমণ করে-
[ বিসিএস ১২তম ]
ক. ৭ ডিসেম্বর, ১৯৪১
খ. ২৩ জুন, ১৪৪২
গ. ৩ নভেম্বর, ১৯৪২
ঘ. ২৬ জুলাই, ১৯৪৩
উত্তরঃ ৭ ডিসেম্বর, ১৯৪১
ব্যাখ্যাঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অক্ষশক্তির অন্যতম জাপান নিজস্ব প্রভাব বলয় সম্প্রসারণের জন্য মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবারে ৭ ডিসেম্বর, ১৯৪১ বোমা বর্ষণ করে। প্রতিক্রিয়ায় ৮ ডিসেম্বর, ১৯৪১ যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
প্রশ্নঃ দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে–
[ বিসিএস ১০তম ]
ক. ১৯৪২ সালের নভেম্বর মাসে
খ. ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
গ. ১৯৪৫ সালের মে মাসে
ঘ. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
উত্তরঃ ১৯৪৫ সালের মে মাসে
ব্যাখ্যাঃ
১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি ৭ মে, ১৯৪৫ সোভিয়েত জেনারেল জর্জ জোকভের নিকট আত্মসমর্পন করে।
প্রশ্নঃ হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল–
[ বিসিএস ১০তম ]
ক. ১৯৪৫ সালেরর আগস্ট মাসে
খ. ১৯৪৫ সালের মে মাসে
গ. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
ঘ. ১৯৪৪ সালের আগস্ট মাসে
উত্তরঃ ১৯৪৫ সালেরর আগস্ট মাসে
ব্যাখ্যাঃ
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় ‘লিটলবয়’ এবং ৯ আগস্ট নাগাসাকিতে ‘ফ্যাটম্যান’ বোমার বিস্ফোরণ ঘটালে জাপানের পতন ত্বরান্বিত হয়।
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?
[ প্রা. বি. স. শি. নি. ২৭-১০-২০০৮ ]
ক. ১ সেপ্টেম্বর, ১৯৩৯
খ. ১ নভেম্বর, ১৯৩৯
গ. ১ মার্চ, ১৯৪০
ঘ. ১ জুলাই, ১৯৪০
উত্তরঃ ১ সেপ্টেম্বর, ১৯৩৯
প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধ হয় কোন সালে?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-১০-২০০৮ ]
ক. ১৯০৪
খ. ১৯১৪
গ. ১৯১৩
ঘ. ১৯১৫
উত্তরঃ ১৯১৪