আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

ক. আবদুল গাফফার চৌধুরী
খ. আবুল ফজল
গ. মুনীর চৌধুরী
ঘ. সিরাজুল ইসলাম চৌধুরী
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যাঃ

"একুশ মানে মাথা নত না করা" - এই অমর পঙ্ক্তিটি মূলত আবদুল গাফফার চৌধুরী রচিত বিখ্যাত গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"-এর অংশ। গানটির প্রথম স্তবকের এই লাইনটি ভাষা আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের তাৎপর্যপূর্ণ প্রতীক হিসেবে আজও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

ক. কাজী আবদুল ওদুদ
খ. এস ওয়াজেদ আলি
গ. আবুল ফজল
ঘ. আবদুল কাদির
উত্তরঃ এস ওয়াজেদ আলি
ব্যাখ্যাঃ

বুদ্ধির মুক্তি আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুসংস্কারবিরোধী একটি প্রগতিশীল আন্দোলন। ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সমাজ তাদের মুখপত্র হিসেবে ‘শিখা’ নামে একটি পত্রিকা প্রকাশ করত, যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। বুদ্ধির মুক্তি আন্দোলন গঠিত হয় কয়েকজন আলোকিত মানুষের উদ্যোগে। তাঁদের মধ্যে ছিলেন আবুল হুসেন, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির প্রমুখ।

ক. হুলিয়া
খ. তোমাকে অভিবাদন প্রিয়া
গ. সোনালী কাবিন
ঘ. স্মৃতিস্তম্ভ
উত্তরঃ স্মৃতিস্তম্ভ
ব্যাখ্যাঃ

ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা হলো স্মৃতিস্তম্ভ

এই কবিতাটি কবি আলাউদ্দিন আল আজাদ রচনা করেন। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের তাৎপর্য এবং ভাষা আন্দোলনের চেতনা এই কবিতায় তুলে ধরা হয়েছে।

অন্যান্য কবিতাগুলোর বিষয়বস্তু ভিন্ন:

  • হুলিয়া: এটি নির্মলেন্দু গুণ রচিত একটি বিখ্যাত কবিতা, তবে এর মূল বিষয়বস্তু মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী সামাজিক প্রেক্ষাপট।
  • তোমাকে অভিবাদন প্রিয়া: এটিও নির্মলেন্দু গুণ রচিত একটি প্রেমের কবিতা।
  • সোনালী কাবিন: এটি আল মাহমুদ রচিত একটি রোমান্টিক ও প্রকৃতিবাদী কাব্যগ্রন্থ।
ক. সুবীর সাহা
খ. সুধীর দাস
গ. আলতাফ মাহমুদ
ঘ. আলতাফ মামুন
উত্তরঃ আলতাফ মাহমুদ
ব্যাখ্যাঃ

‘একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত গানটির সুরকার হলেন আলতাফ মাহমুদ

তবে, গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। পরবর্তীতে আলতাফ মাহমুদ এই গানটির নতুন করে সুরারোপ করেন যা বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত ও গাওয়া হয়।

ক. মুনীর চৌধুরী
খ. হাসান হাফিজুর রহমান
গ. শামসুর রাহমান
ঘ. গাজীউল হক
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যাঃ

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারী’ -এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক ‘কবর’-এর রচয়িতা মুনীর চৌধুরী। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমান তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক ‘দ্য মর্নিং নিইজ’ এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি ‘দৈনিক বাংলা’ এবং ‘সাপ্তাহিক বিচিত্রা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ক. কবর
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. জন্ডিস ও বিবিধ বেলুন
ঘ. ওরা কদম আলী
উত্তরঃ কবর
ব্যাখ্যাঃ

ভাষা আন্দোলনভিত্তিক নাটকটি হলো কঃ কবর

মুনীর চৌধুরী এই নাটকটি ১৯৫৩ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে রচনা করেন, যা ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত একটি ঐতিহাসিক নাটক।

ক. আবদুল গাফফার চৌধুরী
খ. আসাদ চৌধুরী
গ. আলতাফ মাহমুদ
ঘ. আব্দুল লতিফ
উত্তরঃ আব্দুল লতিফ
ব্যাখ্যাঃ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ – এই গানের প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ

পরবর্তীতে, শহীদ সুরকার আলতাফ মাহমুদ এই গানটিতে নতুন করে সুরারোপ করেন এবং তাঁর সুরটিই বর্তমানে অধিক জনপ্রিয় ও প্রচলিত। গানের রচয়িতা হলেন আবদুল গাফফার চৌধুরী।

ক. ১৯৫৫ খ্রি.
খ. ১৩৫৫ বঙ্গাব্দ
গ. ১৯৫২ খ্রি.
ঘ. ১৩৫২ বঙ্গাব্দ
উত্তরঃ ১৯৫৫ খ্রি.
ব্যাখ্যাঃ

বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম। ১৯৬০ সাল থেকে কবিতা, শিক্ষা ও গবেষণার জন্য বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়।

ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. আব্দুল গণি হাজারী
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যাঃ

হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় একুশের প্রথম সাহিত্য সংকলন ছিল ‘একুশে ফেব্রুয়ারি’ ১৯৫৩ সালে প্রকাশিত হয়। ১৬ খণ্ডে প্রকাশিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিল পত্র’ টিও তার সম্পাদনায় প্রকাশিত হয়। তার রচিত কাব্যগ্রন্হগুলো হলো- আর্ত শব্দাবলী, অন্তিম শরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারী, বিমুখ প্রান্তর ইত্যাদি।

ক. হাসান হাফিজুর রহমান
খ. বেগম সুফিয়া কামাল
গ. মুনীর চৌধুরী
ঘ. আবুল বরকত
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যাঃ

হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় একুশের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ ১৯৫৩ সালে প্রকাশিত হয়। ১৬ খণ্ডে প্রকাশিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিল পত্র’ টিও তার সম্পাদনায় প্রকাশিত হয়। তাঁর রচিত কাব্যগ্রন্হগুলো হলো- আর্ত শব্দাবলী, অন্তিম শরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারী, বিমুখ প্রান্তর ইত্যাদি।

ক. জহির রায়হান
খ. গাফ্ফার চৌধুরী
গ. শামসুর রাহমান
ঘ. মাহবুব আলম চৌধুরী
উত্তরঃ মাহবুব আলম চৌধুরী
ব্যাখ্যাঃ

একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ রচনা করেন মাহবুব-উল-আলম চৌধুরী। এই কবিতারই অংশ উল্লিখিত কবিতাংশটি। কবিতাটি হাসান হাফিজুর রহমান এর একুশের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ তে প্রকাশিত হয়।

ক. সুফিয়া কামাল
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. রামনিধি গুপ্ত
ঘ. অতুল প্রসাদ সেন
উত্তরঃ অতুল প্রসাদ সেন
ক. অতুল প্রসাদ সেন
খ. শামসুর রাহমান
গ. মুকুন্দরাম
ঘ. কবি সুফিয়া কামাল
উত্তরঃ অতুল প্রসাদ সেন
ক. আলতাফ মাহমুদ
খ. নজরুল ইসলাম বাবু
গ. মুনীর চৌধুরী
ঘ. ড. আবু হেনা মোস্তফা কামাল
উত্তরঃ নজরুল ইসলাম বাবু
ক. ৩১ পৌষ
খ. ২৯ মাঘ
গ. ৯ মাঘ
ঘ. ৮ ফাল্গুন
উত্তরঃ ৮ ফাল্গুন
ক. রামনিধি গুপ্ত
খ. অতুলপ্রসাদ সেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ অতুলপ্রসাদ সেন