ব্যাকরণের যে নিয়মানুযায়ী দন্ত্য-স মূর্ধন্য-ষ তে রূপান্তরিত হয়, সে নিয়মসমূহকে ষত্ব বিধান বলে। যেমন- সু+সম = সুষম, এখানে ‘সম’ শব্দটি দন্ত্য-স মূর্ধন্য-ষ তে পরিবর্তিত হয়েছে। আবার সংস্কৃত ভাষায় আদিকাল থেকে কিছু শব্দে মূর্ধন্য-ষ চলে আসছে, এসব শব্দের বানানে নিত্য মূর্ধন্য-ষ হয়। সে হিসেবে ‘আষাঢ়’ শব্দটিতে নিত্য মূর্ধন্য-ষ বর্তমান।
যে বিধান বা নিয়ম অনুসরণে তৎসম বা সংস্কৃত শব্দে ‘ণ’ (মূর্ধন্য-ণ) ও ‘ন’ (দন্ত্য-ন) এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় তাকে ণত্ব বিধান বলে। উল্লেখ্য, খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য-ণ হয় না। যেমন - কান, সোনা, কুরআন, গভর্নর, ইরান ইত্যাদি।
প্র, পরা, পূর্ব, অপর এই কয়টি পূর্বপদের পর 'অহ্ন' শব্দ বসলে ণত্ব বিধি অনুসারে দন্ত-ন এর জায়গায় ণ হয়। যেমন- প্ররাহ্ণ, পূর্বাহ্ণ, প্রাহ্ণ, অপরাহ্ণ ইত্যাদি।