প্রশ্নঃ ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
[ বিসিএস ২১তম ]
ক. দেশী
খ. বিদেশী
গ. তৎসম
ঘ. তদ্ভব
উত্তরঃ তৎসম
ব্যাখ্যাঃ
যে বিধান বা নিয়ম অনুসরণে তৎসম বা সংস্কৃত শব্দে ‘ণ’ (মূর্ধন্য-ণ) ও ‘ন’ (দন্ত্য-ন) এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় তাকে ণত্ব বিধান বলে। উল্লেখ্য, খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য-ণ হয় না। যেমন - কান, সোনা, কুরআন, গভর্নর, ইরান ইত্যাদি।