প্রশ্নঃ অগাস্ট কোঁৎ কত সালে Sociology শব্দটি প্রবর্তন করেন?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
Related MCQ
প্রশ্নঃ কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
[ বিসিএস ৪৬তম ]
কৃষ্ণগহ্বর (Black Hole) নিয়ে অনেক বাঙালি বিজ্ঞানী গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং পথিকৃৎ হলেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম।
তিনি ছিলেন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। কৃষ্ণগহ্বর এবং আপেক্ষিকতা তত্ত্বের উপর তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত। তিনি "দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স" (The Ultimate Fate of the Universe) এবং "স্কাইস্ক্র্যাপার অ্যান্ড বাটারফ্লাইস: দ্য কনফ্লিকটিং লজিক অফ গ্লোবালাইজেশন" (Scyscrapers and Butterflies: The Conflicting Logic of Globalisation) এর মতো বিখ্যাত বইয়ের লেখক।
প্রশ্নঃ ‘The lady with the Lamp’ নামে পরিচিত-
[ বিসিএস ৪৩তম ]
সঠিক উত্তর হল খঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে 'দ্য লেডি উইথ দ্য ল্যাম্প' নামে অভিহিত করা হয়। ক্রিমিয়ার যুদ্ধের সময় আহত সৈন্যদের সেবাদানের জন্য তিনি রাতের বেলা লণ্ঠন হাতে ঘুরে বেড়াতেন, তাই সৈন্যরা তাকে এই নামে ডেকেছিল। তিনি আধুনিক নার্সিং পেশার একজন পথিকৃৎ হিসেবেও পরিচিত।
প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
[ বিসিএস ৩৬তম ]
রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত বিশ্বখ্যাত সমাজসেবী মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলে (বর্তমান উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৮ সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে যান। সেখানে লরোটো কনভেন্টে সন্ন্যাসব্রত গ্রহণ করে ১৯২৯ সালে তিনি কলকাতায় আসেন।
প্রশ্নঃ অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন -
[ বিসিএস ২৯তম ]
ফ্রান্সের নাগরিক লুইস ব্রেইল (Louis Braille) অন্ধ লোকদের লেখা-পড়ার সুবিধার জন্য ব্রেইল (Braille) নামক বিশ্বব্যাপী ব্যবহৃত একটি পদ্ধতি উদ্ভাবন করেন। লুইস ব্রেইল নিজেও একজন অন্ধ ব্যক্তি ছিলেন। তিনি তিন বছর বয়সে একটি দুর্ঘটনার কারণে অন্ধ হয়ে যান এবং অন্ধ হিসেবে সারা জীবন অতিবাহিত করেন।
প্রশ্নঃ কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
[ বিসিএস ২৭তম | প্রাক-প্রা. স. শি. নি. ২৭-০৬-২০১৫ ]
১৯৭৮ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রথম মুসলিম হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। পাকিস্তানের প্রফেসর আবদুস সালাম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ১৯৭৯ সালে। মিসরের নাগীব মাহফুজ সাহিত্যে ১৯৮৮ সালে এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১৯৯৪ সালে শান্তিতে এই পুরস্কার লাভ করেন।
প্রশ্নঃ শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
[ বিসিএস ২৬তম ]
শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী বার্থাভন সুটনার (অস্ট্রিয়া, ১৯০৫ সালে)। তবে উল্লিখিত চারজনের মধ্যে প্রথম নোবেল জয়ী মাদার তেরেসা। মাদার তেরেসা (আলবেনীয় বংশোদ্ভুত ) ১৯৭৯ সালে, আলভা মায়ারডাল (সুইডেন) ১৯৮২ সালে, অং সান সুচি (মিয়ানমার) ১৯৯০ সালে এবং শিরিন এবাদি (ইরান) ২০০৩ সালে নোবেল বিজয়ী হন।
২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কেনিয়ার ওয়ানগারি মাথাই। পরিবেশ রক্ষায় Green belt movement, এর জন্য প্রথম আফ্রিকান নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার পান। শান্তিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
[ বিসিএস ২৬তম ]
মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট দক্ষিণ -পূর্ব ইউরোপের যুগোশ্লাভিয়ার স্কোপজে (বর্তমানে মেসিডোনিয়া) শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে শান্তিতে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পান।
প্রশ্নঃ কে লৌহমানবী বলে পরিচিত?
[ বিসিএস ২৫তম ]
মার্গারেট থ্যাচার কনজারভেটিভ পার্টি থেকে ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত একটানা তিন মেয়াদে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতিতে তিনি অত্যন্ত কঠোর উন্নয়নমূলক নীতিমালা প্রয়োগ করেছিলেন, যা ‘Thatcher Revolution’ নামে খ্যাত। তার এরূপ গঠনমূলক কাজের জন্য বিশ্বে তিনি ‘Iron Lady’ বা ‘লৌহমানবী’ বলে পরিচিত। মার্গারেট থ্যাচার ৮ এপ্রিল, ২০১৩ মারা যান।
ইয়াসির আরাফাত ষাটের দশকে ইসরাইলের দখল থেকে মাতৃভূমির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র গেরিলা সংগ্রাম শুরু করেন। বৃহত্তর গেরিলা আক্রমণ পরিচালনার জন্য ১৯৬৪ সালে কয়েকটি গেরিলা গ্রুপকে একত্রিত করে গঠন করেন পিএলও। ১৯৮০ সালে জাতিসংঘ পিএলও প্রধান ইয়াসির আরাফাতকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করে। তখন থেকে মৃত্যুর (১১ নভেম্বর, ২০০৪) আগ পর্যন্ত ইয়াসির আরাফাত রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন।
প্রশ্নঃ A Long Walk to Freedom বইটির লেখক কে?
[ বিসিএস ২৪তম ]
বইটির প্রকৃত নাম ‘Long Walk to Freedom’। এটি আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলার (১৯১৮-২০১৩) আত্মজীবনীমূলক বই। নেলসন ম্যান্ডেলা এই বইয়ে তার ১৯৬৩ হতে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের কারাজীবনসহ নানা ঘটনা বর্ণনা করেছেন।
প্রশ্নঃ “The Asian Drama” গ্রন্থটির রচয়িতা কে?
[ বিসিএস ২৩তম ]
প্রখ্যাত লেখক গুনার মিরডালের একটি বিখ্যাত গ্রন্থ ‘The Asian Drama’। ভারতের প্রখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের বিখ্যাত গ্রন্থের মধ্যে অন্যতম হলো ১৯৮১ সালে প্রকাশিত গবেষণা গ্রন্থ ‘Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation’.
প্রশ্নঃ মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
[ বিসিএস ২৩তম ]
ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থাপত্যবিদ, প্রকৌশলী ও কবি মাইকেল অ্যাঞ্জেলো বুওনারোত্তি ছিলেন ইতালীয় রেনেসাঁসেরও অন্যতম পুরোধা। তার বিশ্ববিখ্যাত ভাস্কর্য ও স্থাপত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো রোমের সেন্ট পিটারের ‘পিয়েতো’, ফ্লোরেন্সের আকাদেমিতে রক্ষিত ‘ডেভিট’, দ্বিতীয় পোপ জুলিয়াসের সমাধিসৌধ ইত্যাদি। তিনি জন্মগ্রহণ করনে ৬ মার্চ, ১৪৭৫ সালে এবং ১৫৬৪ সালে মৃত্যুবরণ করেন।
প্রশ্নঃ অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
[ বিসিএস ২২তম ]
অমর্ত্য সেন (ভারতীয় অর্থনীতিবিদ) ১৯৯৮ সালে নোবেল পুরুস্কার লাভ করেন। যে বইটি অমর্ত্য সেনকে নোবেল পুরস্কারের ভূষিত করেছে তা হলো: Poverty and famines: An Essay in Enlightment and Deprivation. তার গবেষণায় বিষয় ছিল দুর্ভিক্ষ ও দারিদ্র্য।
প্রশ্নঃ ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
[ বিসিএস ২২তম ]
শান্তিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
[ বিসিএস ২১তম ]
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) প্রতিষ্ঠিত হয় ৮ জানুয়ারি, ১৯১২ সাল। ANC ক্ষমতায় আাসে ১৯৯৪ সালে।
প্রশ্নঃ ১৯৯৯ সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
[ বিসিএস ২১তম ]
গুন্টার গ্রাস তার প্রথম উপন্যাস ‘দ্য টিন ড্রাম’ এর জন্য ১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০২০ এ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইস গ্লাক। ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তানজানিয়ার আব্দুলরাজাক গুরনাহ। ২০২২ সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন ফ্রান্সের অ্যানি অর্ন।
প্রশ্নঃ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
[ বিসিএস ২০তম ]
নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যর্থতা বা অযোগ্যতার প্রেক্ষিতে সরকারের আমলাদের দ্বারা পরোক্ষভাবে রাষ্ট্র চালনাকে আমলাতন্ত্র বলে। এ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা ম্যাক্সওয়েবার। অন্যদিকে কার্ল মার্কস কে বলা হয় কমিউনিজম বা গণসাম্যবাদের প্রবক্তা।
প্রশ্নঃ সাহিত্যে ১৯৯৮ এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
[ বিসিএস ২০তম ]
১৯৯৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান পর্তুগিজ লেখক জোসে সারামাগো।
জোসে সারামাগো (১৯২২-২০১০) ছিলেন একজন পর্তুগিজ লেখক এবং সাংবাদিক। তিনি তার রূপক, রূপকথার মতো কাজ এবং জটিল, দীর্ঘ বাক্য ব্যবহারের জন্য পরিচিত ছিলেন। তার রচনা প্রায়শই সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে।
প্রশ্নঃ নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
[ বিসিএস ১৮তম ]
আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন সুইডেনের স্টকহোমের এক সম্ভ্রান্ত পরিবারে ১৮৩৩ সালের ২১ অক্টোবর। তিনি তার বাবার আবিষ্কৃত নাইট্রোগ্লিসারিনের সাথে ‘কিজেলগুর’ মিশিয়ে তৈরি করেন ‘ডিনামাইট’। এ ডিনামাইট আবিষ্কার করেই তিনি অর্জন করেন প্রচুর অর্থ। বিজ্ঞানী আলফ্রেড নোবেল মারা যান ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর । তার মৃত্যু দিবসে ঘোষণা করা হয় নোবেল পুরস্কার।
প্রশ্নঃ স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত–
[ বিসিএস ১৮তম ]
বর্তমান বিশ্বের বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার লেখা ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ একটি আলোচিত বই।
প্রশ্নঃ একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -
[ বিসিএস ১৮তম ]
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪০-৪৫ এবং পরে ১৯৫১-৫৫ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টল চার্চিল। বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে রচনা করেন ‘History of the Second World War’ । এ গ্রন্হটির জন্য রাজনীতিবিদ চার্চিল সাহিত্যিক হিসেবে ১৯৫৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রশ্নঃ ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
[ বিসিএস ১৮তম ]
| চিত্রকর | বিখ্যাত চিত্রকর্ম |
|---|---|
| মাইকেল এঞ্জেলো | মোজেস, পিয়েতা, ডেভিড |
| লিওনার্দো দ্যা ভিঞ্চি | মোনালিসা, দ্য লাস্ট সাপার, দ্য ক্যাপটিজম অব খ্রিস্ট |
| ভ্যানগগ | সানফ্লাওয়ার |
| পাবলো পিকাসো | দ্য ব্লু রুম, গোয়ের্নিকা, পালোমা বা শান্তিকপোত |
প্রশ্নঃ আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
[ বিসিএস ১৭তম ]
প্রাচীন গ্রিসে দেবতা জিউসের সম্মানে অলিম্পাস পর্বতের পাদদেশে গেমসের প্রচলন ছিল যা বর্তমানে অলিম্পিক গেমস নামে পরিচিত। খ্রিষ্টপূর্ব ৩৯৪ অব্দে ক্রীড়াবিমুখ সম্রাট থিওডেরিয়াস এ গেমস বন্ধ করে দেয়। দীর্ঘকাল পর এ গেমস চালুর উদ্যোগ গ্রহণ করেন ফরাসি ব্যক্তিত্ব ব্যারন পিয়ারে দ্য কুবার্তা। তার প্রচেষ্টায় ১৮৮৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়। তাকে আধুনিক অলিম্পিকের প্রবর্তক বলা হয়।
হামিদুজ্জামান খানের ‘স্টেপস’ ভাস্কর্যটি ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। হামিদুজ্জামান খানের অন্য উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সংশপ্তক’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাম্পাস’ এবং কাজী নজরুল ইসলাম এভিনিউ এ স্থাপিত ‘স্বাধীনতা’।
রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম ছিল থানু।
প্রশ্নঃ বিশ্বখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
[ বিসিএস ১৪তম ]
লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালির বিখ্যাত চিত্রকর। তার জগদ্বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। তার আরেকটি নামকরা চিত্রকর্ম হলো ‘দ্য লাস্ট সাপার’।
প্রশ্নঃ Ernest Hemingway কোন দেশের সাহিত্যিক?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
Ernest Hemingway (আর্নেস্ট হেমিংওয়ে) (১৮৯৯-১৯৬১) ছিলেন একজন প্রভাবশালী আমেরিকান ঔপন্যাসিক, ছোটগল্প লেখক এবং সাংবাদিক। তার সরল, স্পষ্ট এবং শক্তিশালী লেখার ধরণ তাকে বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ লেখকে পরিণত করেছে। তিনি ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক:
- জন্ম ও প্রারম্ভিক জীবন: তিনি ১৮৯৯ সালের ২১শে জুলাই ইলিনয়ের ওক পার্কে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন চিকিৎসক এবং মা ছিলেন সঙ্গীতশিল্পী। শৈশবে তিনি উত্তর মিশিগানে প্রকৃতির সান্নিধ্যে বড় হয়েছেন, যা তার লেখায় গভীর প্রভাব ফেলেছিল।
- সাংবাদিকতা: হাই স্কুল শেষ করার পর তিনি কানসাস সিটি স্টার পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করেন। এখানে তিনি ছোট বাক্য এবং সরাসরি লেখার কৌশল রপ্ত করেন, যা পরবর্তীতে তার নিজস্ব লেখার ধরনে পরিণত হয়।
- প্রথম বিশ্বযুদ্ধ: প্রথম বিশ্বযুদ্ধে তিনি রেড ক্রসের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে ইতালীয় ফ্রন্টে যোগ দেন এবং আহত হন। যুদ্ধের এই অভিজ্ঞতা তার অনেক লেখার অনুপ্রেরণা জুগিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 'আ ফেয়ারওয়েল টু আর্মস' (A Farewell to Arms)।
- প্যারিসে প্রবাস জীবন: ১৯২০-এর দশকে তিনি প্যারিসে বসবাসকারী আমেরিকান সাহিত্যিকদের "লস্ট জেনারেশন"-এর অংশ ছিলেন। এখানে তিনি এজরা পাউন্ড এবং গারট্রুড স্টাইনের মতো বিখ্যাত লেখকদের সাথে পরিচিত হন।
- স্প্যানিশ গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ: তিনি স্প্যানিশ গৃহযুদ্ধে একজন সংবাদদাতা হিসেবে অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ফ্রান্সে ডি-ডে অবতরণের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় উপস্থিত ছিলেন।
- ব্যক্তিগত জীবন: হেমিংওয়ে চারবার বিয়ে করেন। তার ব্যক্তিগত জীবন নানা জটিলতায় পূর্ণ ছিল এবং জীবনের শেষদিকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
- মৃত্যু: ১৯৬১ সালের ২রা জুলাই তিনি নিজ বাড়িতে বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
আর্নেস্ট হেমিংওয়ে অসংখ্য উপন্যাস, ছোটগল্প ও নন-ফিকশন লিখেছেন। তার সবচেয়ে বিখ্যাত কিছু কাজ হলো:
- উপন্যাস:
- দ্য সান অলসো রাইজেস (The Sun Also Rises) - ১৯২৬
- আ ফেয়ারওয়েল টু আর্মস (A Farewell to Arms) - ১৯২৯
- ফর হুম দ্য বেল টোলস (For Whom the Bell Tolls) - ১৯৪০
- দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী (The Old Man and the Sea) - ১৯৫২ (এই কাজের জন্য তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন)
- টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট (To Have and Have Not) - ১৯৩৭
- অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড ইনটু দ্য ট্রিজ (Across the River and Into the Trees) - ১৯৫০
- ছোটগল্প সংকলন:
- ইন আওয়ার টাইম (In Our Time) - ১৯২৪
- মেন উইদাউট উইমেন (Men Without Women) - ১৯২৭
- উইনার টেক নাথিং (Winner Take Nothing) - ১৯৩৩
- দ্য ফিফথ কলাম অ্যান্ড দ্য ফার্স্ট ফর্টি-নাইন স্টোরিজ (The Fifth Column and the First Forty-Nine Stories) - ১৯৩৮
- নন-ফিকশন:
- ডেথ ইন দ্য আফটারনুন (Death in the Afternoon) - ১৯৩২ (স্প্যানিশ বুলফাইটিং নিয়ে)
- গ্রিন হিলস অফ আফ্রিকা (Green Hills of Africa) - ১৯৩৫ (আফ্রিকান শিকার নিয়ে)
- আ মুভেবল ফিস্ট (A Moveable Feast) - ১৯৬৪ (মৃত্যুর পর প্রকাশিত, প্যারিসে তার প্রবাস জীবনের স্মৃতিচারণ)
প্রশ্নঃ স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (Robert Stephenson Smyth Lord Baden-Powell of Gilwell), সংক্ষেপে যিনি বি.পি. নামেই পরিচিত।
তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে একটি পরীক্ষামূলক ক্যাম্প আয়োজনের মাধ্যমে স্কাউট আন্দোলনের সূচনা করেন। এরপর ১৯০৮ সালে তার লেখা "Scouting for Boys" বইটি প্রকাশিত হওয়ার পর এটি দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
প্রশ্নঃ "অর্থশাস্ত্র" গ্রন্থটি কার রচনা?
[ ১৪তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
প্রশ্নঃ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
[ ১৩তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ 'লেডি উইথ দি ল্যাম্প' কার উপাধি?
[ ৯ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ থাইল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রির নাম কি?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ 'সীমান্ত গান্ধী' নামে পরিচিত-
[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক-
[ প্রা. প্র. শি. নি.১০-১০-২০১২ ]
প্রশ্নঃ কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান?
[ প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]
প্রশ্নঃ মার্কিন প্রেসিডেন্ট 'ডোনাল্ড ট্রাম্প' কততম প্রেসিডেন্ট?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
প্রশ্নঃ পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো-
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
প্রশ্নঃ অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরুস্কার লাভ করেন?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ "The wing of Fire" কী?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ বিংশ শতাব্দীর 'উইমেন অব দ্য সেঞ্চুরী' কে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর নাম কী?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ একনায়ক 'চসেঙ্কু' কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ পাবলো পিকাসোর জন্মস্থান হলো-
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ টেংকু আবদুর রহমান কে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]