প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
[ বিসিএস ৪৪তম ]
ক. কাপ্তাই, রাঙ্গামাটি
খ. সাভার, ঢাকা
গ. সীতাকুণ্ড, চট্টগ্রাম
ঘ. বড়পুকুরিয়া, দিনাজপুর
উত্তরঃ বড়পুকুরিয়া, দিনাজপুর
ব্যাখ্যাঃ
বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র।
এটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে অবস্থিত এবং ২০০৬ সালে এটি গড়ে ওঠে। এই বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করা হয় নিকটবর্তী বড়পুকুরিয়া কয়লা খনি থেকে।