প্রশ্নঃ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
[ বিসিএস ১৮তম ]
ক. নামপদ
খ. উপপদ
গ. প্রাতিপদিক
ঘ. উপমিত
উত্তরঃ প্রাতিপদিক
ব্যাখ্যাঃ
প্রাতিপদিক হলো বিভক্তিহীন নামশব্দ। নামপদ হলো যে পদ দ্বারা নাম বুঝায়; উপপদ হলো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়; উপমিত পদ হচ্ছে সাধারণ গুণের উল্লেখবিহীন উপমেয় পদের সাথে উপমান পদের মিলন।