আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

[ বিসিএস ৩১তম ]

ক. ২৫ দিনে
খ. ৩০ দিনে
গ. ৩৫ দিনে
ঘ. ৪০ দিনে
উত্তরঃ ৩০ দিনে
ব্যাখ্যাঃ
ক ও খ একত্রে ১২ দিনে কাজটি করতে পারে। তাই, ১ দিনে তারা করে $\frac{1}{12}$ অংশ।
ক একা ২০ দিনে কাজটি করতে পারে। তাই, ১ দিনে সে করে $\frac{1}{20}$ অংশ।

খ একা ১ দিনে যে কাজ করে = (ক ও খ এর ১ দিনের কাজ) - (ক এর ১ দিনের কাজ)
$= \frac{1}{12} - \frac{1}{20}$
$= \frac{5 - 3}{60}$ (লসাগু ৬০)
$= \frac{2}{60}$
$= \frac{1}{30}$ অংশ।

সুতরাং, খ একা কাজটি করতে পারবে ৩০ দিনে।