আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ ২৬ মার্চ, ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন-

[ বিসিএস ৩৬তম ]

ক. বেতার/রেডিওর মাধ্যমে
খ. ওয়্যারলেসের মাধ্যমে
গ. টেলিগ্রামের মাধ্যম
ঘ. টেলিভিশনের মাধ্যমে
উত্তরঃ ওয়্যারলেসের মাধ্যমে
ব্যাখ্যাঃ

১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী 'অপারেশন সার্চলাইট' নামে নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করলে, সেই রাতেই (২৬শে মার্চের প্রথম প্রহরে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা করেন।

এই ঘোষণাটি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছিল:

  • ওয়্যারলেসের মাধ্যমে: ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু একটি ক্ষুদে বার্তা ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামে প্রেরণ করেন। সেই বার্তায় তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যার যা কিছু আছে, তা নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
  • অন্যান্য মাধ্যমে প্রচার: পরবর্তীতে এই ঘোষণাটি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে এম. এ. হান্নান এবং পরবর্তীতে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন, যা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে।

বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘোষণার দিনটি, অর্থাৎ ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।