প্রশ্নঃ কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০২-২০১২ ]
Related MCQ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা হলো গুণগত শিক্ষা (Quality Education)।
এই লক্ষ্যমাত্রার মূল উদ্দেশ্য হলো ২০৩০ সালের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং সকলের জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ তৈরি করা।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য, তারা হলেন:
- স্যার ফিলিপ হার্টগ: লর্ড কার্জনের গঠিত নাথান কমিশনের সুপারিশের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
- নবাব স্যার সলিমুল্লাহ: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান এবং আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- শেরেবাংলা এ. কে. ফজলুল হক: বঙ্গীয় আইন পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জোরালো বক্তব্য রাখেন এবং সমর্থন জানান।
- পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী: বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জোরালো সমর্থন দেন।
- জাস্টিস স্যার সৈয়দ শামসুল হুদা: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় আইনি ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- অন্যান্য: এছাড়াও আরো অনেক শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং সমাজসেবক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন।
প্রশ্নঃ আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?
[ বিসিএস ৪০তম ]
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি বেসরকারি মানবাধিকার ও আইন সহায়তাকারী সংস্থা। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান যা মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে।
আসক বিশেষভাবে নারী ও শ্রমিক অধিকার নিয়ে কাজ করে এবং দেশের প্রথম সারির মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে অন্যতম।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক ১৯৯৮ সালে প্রথম চালু করা হয়। তবে, বিভিন্ন কারণে এটি ২০০০ সালের পর মুখ থুবড়ে পড়ে। পরবর্তীতে, ২০০৯ সাল থেকে কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু ও জোরদার করা হয় এবং এটি বর্তমানে সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা উদ্যোগ।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রদত্ত তথ্য অনুযায়ী তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে প্রায় ১৩ হাজার ১৩৬টি। তবে বর্তমানে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১৪,২০০টি। প্রতিটি ক্লিনিকে রয়েছেন তিনজন সেবাকর্মী। মূল দায়িত্বে আছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP)।
প্রশ্নঃ যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক–
[ বিসিএস ৩৭তম ]
বর্তমানে ঢাকা বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সাক্ষরতার হার সর্বোচ্চ (প্রায় ৭৮.০৯%)। এর পরেই রয়েছে বরিশাল বিভাগ (৭৭.৫৭%)।
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ৩১তম | প্রাক-প্রা. স. শি. নি. ২৮-০৮-২০১৫ ]
১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডানডাস (জেসিআই) এবং প্রথম ভাইস চ্যান্সেলর পি জে (ফিলিপ জোসেফ) হার্টজ।
প্রশ্নঃ NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
NCTB এর পূর্ণরূপ হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (National Curriculum and Textbook Board)। এটি বাংলাদেশ সরকারের একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
NCTB-এর প্রধান কাজ:
- বিদ্যালয়ের জন্য শিক্ষাক্রম (কারিকুলাম), পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন, উন্নয়ন, নবায়ন, নিরীক্ষণ এবং সংস্কার করা।
- শিক্ষাক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকের কার্যকারিতা যাচাই এবং মূল্যায়ন করা।
- পাঠ্যপুস্তকের পান্ডুলিপি তৈরি করা।
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণ প্রস্তুত ও প্রকাশ করা।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করা।
- ডিজিটাল ও মিথস্ক্রিয় পুস্তক প্রণয়ন ও অনুমোদন করা।
- পাঠ্যপুস্তকের মুদ্রণ, প্রকাশনা, বিতরণ এবং বিপণন করা।
- সরকার কর্তৃক ঘোষিত শ্রেণি ও স্তরসমূহের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা।
- পাঠ্যপুস্তক, সহায়ক শিখন শেখানো সামগ্রী, পুরস্কার পুস্তক ও রেফারেন্স পুস্তক অনুমোদন করা।
- দান ও অনুদানের মাধ্যমে বিজ্ঞান, সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড উৎসাহিত করা।
- সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য কার্যাবলী সম্পাদন করা।
সংক্ষেপে, NCTB বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক সংক্রান্ত সকল কার্যক্রমের পরিকল্পনা, প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়ন করে থাকে। এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেস্থ একটি গুরুত্বপূর্ণ সংস্থা।
প্রশ্নঃ প্রাথমিক স্তরের পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি?
[ প্রা.বি.স.শি. 08-12-2023 ]
প্রাথমিক স্তরের পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য হলো যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম। এই শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত যোগ্যতার উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কী জানতে পারবে, কী করতে পারবে এবং তাদের মধ্যে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে - এই বিষয়গুলোই শিক্ষাক্রমের মূল ভিত্তি।
প্রশ্নঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে প্রথম এটি উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে এবং ঝরে পড়া রোধ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতি বছর ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
প্রশ্নঃ নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
প্রশ্নঃ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১১ সালে প্রবর্তন করা হয়।
এই সপ্তাহটি মূলত প্রাথমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে পালিত হয়। ২০১১ সালের ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সপ্তাহটি প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়।
প্রশ্নঃ বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি?
[ ১৪তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
প্রশ্নঃ ‘গারো’ ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে?
[ ১১ তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি?
[ ১১ তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
[ ১১ তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
প্রশ্নঃ ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ ৫ম আদমশুমারীর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র 'বিরিসিরি' কোন জেলায় অবস্থিত?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
প্রশ্নঃ কবে থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
প্রশ্নঃ 'শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়' কোথায় অবস্থিত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
প্রশ্নঃ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
প্রশ্নঃ বাংলাদেশে মাধ্যমিক শাখার অঞ্চল অফিস-
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ NAPE কোথায় অবস্থিত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং-এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
প্রশ্নঃ উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
প্রশ্নঃ ২০০৬ সালে বাংলাদেশের এস এস সি পরীক্ষায় গড় পাসের হার কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
প্রশ্নঃ বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]
প্রশ্নঃ মৌল সমাজকর্ম পদ্ধতি কয় প্রকার?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
প্রশ্নঃ 'সমাজ অর্থে গোটা সামাজিক সম্পর্কের ব্যবস্থাকেই বোঝায়' - উক্তিটি কার?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
প্রশ্নঃ বাংলাদেশে ছাত্রী বেতন মওকুফ ও উপবৃত্তি চালু হয় কখন?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১২-০৪-২০১৩ ]
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -
[ প্রা. বি. স. শি. নি. ২৯-০২-২০১২ ]
প্রশ্নঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ---
[ প্রা. বি. স. শি. নি. ২৮-০২-২০১২ ]
প্রশ্নঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -
[ প্রা. বি. স. শি. নি. ২৭-০২-২০১২ ]
প্রশ্নঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০২-২০১২ ]
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০২-২০১২ ]
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০২-২০১২ ]
প্রশ্নঃ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে?
[ ১৭তম বে. প্রভাষক নিবন্ধন ]
প্রশ্নঃ শিক্ষার জন্য অর্থ কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে কত টাকা পান?
[ প্রা. বি. স. শি. নি. ০৪-০৯-২০০৭ ]
প্রশ্নঃ প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি?
[ প্রা. বি. স. শি. নি. ০৪-০৯-২০০৭ ]
প্রশ্নঃ কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
[ প্রা. বি. স. শি. নি. ০৪-০৯-২০০৭ ]
প্রশ্নঃ 'BANBEIS' কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ প্রা. বি. স. শি. নি. ০২-০৯-২০০৭ ]
প্রশ্নঃ কোন সালে বাংলাদেশে শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়?
[ প্রা. বি. স. শি. নি. ১৭-০২-২০০৬ ]
প্রশ্নঃ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৮-২০০৫ ]
প্রশ্নঃ কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়?
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০৮-২০০৫ ]