আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

বাংলা সাহিত্য

শ্রেণীঃ নবম দশম শ্রেণি

বিষয়ঃ বাংলা সাহিত্য

অধ্যায়ঃ 10 অধ্যায়

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 40

প্রকাশের তারিখঃ 5-2-2023

পরীক্ষার সময়ঃ অনির্দিষ্ট

১। সুভার পুরো নাম কি ছিল?

সুভাষিণী
সুপ্রভাময়ী
সুভারানী
সুভামতি

২। ‘সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না।’ -এর কারণ কী?

শারীরিক প্রতিবন্ধকতা
নবযৌবনে পদার্পণ
সুশিক্ষার অভাব
আত্মসম্মানবোধের জাগরণ

৩। "সুভাষিণী" নামটি সার্থক হয়নি কেন?

সুভা অন্ধ হওয়ায়
সুভা বিকলাঙ্গ হওয়ায়
সুভা নির্বাক হওয়ায়
সুভা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায়

৪। সুভার ক্ষেত্রে নিচের কোন কথাটি প্রযোজ্য?

অন্ধ
খোঁড়া
বাকহীন
কালা

৫। পিতামাতার মনে কে সর্বদাই জাগরূক ছিল?

সুহাসিনী
প্রসন্নময়ী
সুভাষিণী
সুকেশিনী

৬। সুভা ছোটবেলা থেকেই কী বুঝে নিয়েছিল?

সে সবার খুব আদরের
সে পরিবারে বোঝাস্বরূপ
সে জীবনে অনেক বড় হবে
সে লেখাপড়ার সুযোগ পাবে না

৭। সুভার পিতার নাম কী?

বাণীকণ্ঠ
অবনীন্দ্র
নীলকণ্ঠ
সুশীল চন্দ্ৰ

৮। বাণীকণ্ঠের ঘর কোথায়?

বিলের পাড়ে
নদীর ধারে
রাস্তার ধারে
মাঠের কোণে

৯। কাজকর্মে অবসর পেলে সুভা কোথায় এসে বসে?

বৃক্ষতলে
কাঁঠাল তলায়
নদীতীরে
বাঁধানো ঘাটে

১০। গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী ছিল?

প্রতাপ
বলাই
ফটিক
মাখন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই-
তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই।"

১১। উক্ত রচনার বিষয়বস্তু প্রকাশ পেয়েছে?
(i) মহানুভবতা
(ii) পরোপকারিতা
(iii) ক্ষমাশীলতা

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২। "আমি এমন একটি নীরব সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহারা নিত্যদিনকার আহার্য"- এ কথায় প্রকাশ পেয়েছে হযরতের-
(i) ঔদার্যবোধ
(ii) সামান্যতাবোধ
(iii) মহত্ত্ববোধ

i
ii
iii
i, ii ও iii

১৩। "আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই"-"মানুষ মুহম্মদ (স.)" প্রবন্ধের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

সত্য প্রচারে নির্ভীকতা
মানুষের প্রতি ভালোবাসা
সাধারণ যাপিত জীবন
শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন

১৪। নিচের কোন শব্দটি "বৈরী" শব্দের অর্থ বহন করে?

পৌত্তলিক
অরাতি
বীরবাহু
রাহী

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মতিন মিয়া অফিসের সব কাজ যথাসময়ে সুন্দরভাবে করেন। বড় অফিসার তার প্রশংসা করলেও তার সহকর্মীরা প্রায়ই তাকে ঠাট্টা-বিদ্রুপ করে। তিনি সবই নীরবে সহ্য করেন, কাউকে কিছু বলেন না।

১৫। উদ্দীপকের মতিন চরিত্রে প্রকাশিত গুণটি "মানুষ মুহম্মদ (স.)" রচনায় যে বাক্যে ফুটে উঠেছে-

তাঁহাদের পঙক্তিতে আমার স্থান দাও
এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো
আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই
আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত

১৬। "মানুষ মুহম্মদ (স.)" প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলা হয়েছে কোনটিকে?

ভীত ব্যাক্তিটিকে অভয় দেয়াকে
তায়েফবাসীকে ক্ষমা করাকে
মক্কাবাসীকে মুক্ত করে দেয়াকে
অপমানের শর্ত মেনে নেয়াকে

১৭। ‘তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও।’- এই উক্তিতে প্রকাশ পেয়েছে হযরত মুহম্মদ (স.) এর কোন মনোভাব?

ইসলামি সাম্রাজ্য প্রতিষ্ঠা
শত্রুদের বিনাশ করা
আল্লাহর বাণী প্রচার করা
মানুষকে ক্ষমা করা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে।

১৮। উদ্দীপকে মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধে মহানবি (স.) এর চরিত্রের প্রতিফলিত দিকটি হচ্ছে -

দরিদ্রতা
আড়ম্বরহীনতা
মানবিকতা
নৈতিকতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ
আমি দিই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর;

১৯। উক্তিটি মহানবি (স.) এর জীবনের যে ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় তা হলো-
(i) তায়েফেবাসীকে ক্ষমা
(ii) মহানবি (স.) এর সুমহান প্রতিশোধ
(iii) মহানবি (স.) এর চরিত্রের সহজ স্বচ্ছ প্রকাশ

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০। হযরত মুহম্মদ (স.) বড় আদর করতেন-
(i) দুর্বলদেরকে
(ii) দুঃখীদেরকে
(iii) অন্ধদেরকে

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রফিক মায়ের মৃত্যুর খবর শুনে পাগল হয়ে উঠে। সে প্রলাপ করে বলে তার মা মরতেই পারে না। তার চাচা বলেন অস্থির হয়ো না। মৃত্যু মানুষের ভাগ্য এবং শেষ পরিণতি।

২১। উদ্দীপকের চাচার সঙ্গে পাঠ্যবইয়ের বক্তার মানসিকতার মিল রয়েছে-
(i) যুক্তিবাদী মানসিকতার
(ii) আবেগপ্রবণতার
(iii) দৃঢ় মনোবলের

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ
আমি দেই তারে বুক ভরা গান
কাঁটা পেয়ে তারে ফুল করি দান
সারাটি জনম ভর।

২২। কোন উক্তিতে এ আচরণের দিকটি ফুটে উঠেছে?

আমি রাজা নই, সম্রাট নই
তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত
এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো
তোমার পতাকা যদি দিয়েছ প্রভু

২৩। হযরত (স.) এর ললাট কুঞ্চিত হলো কেন?

বক্তৃতায় বাধা পেয়ে
শত্রুর প্রস্তরঘাতে
কাফিররা গালি-গালাজ করায়
শারীরিক অসুস্থতায়

২৪। কার স্মৃতি রক্ষার্থে হজব্রতীরা সাফা-মারওয়া দৌড়ে থাকেন?

হযরত ইসমাইল (আ.)
হযরত ইবরাহিম (আ.)
বিবি হাজেরা (রা.)
আয়েশা (রা.)

২৫। কোথায় সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহম্মদ (স.) প্রস্তরাঘাতে আহত হন?

হুদায়বিয়ার
মদিনায়
তায়েফে
মক্কায়

২৬। কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনে হযরতের মৃত্যু সম্ভাবনায় শত্রুরা আত্মহারা হয়ে পড়ল?

বদর
ওহোদ
খন্দক
খয়বর

২৭। ‘উলঙ্গ তরবারি’ বলতে লেখক বুঝিয়েছেন-

খোলা তরবারি
খাপযুক্ত তরবারি
বিরাট তরবারি
মনিখচিত তরবারি

২৮। অর্থচিন্তা থেকে মুক্তি পেতে হলে করণীয়-

শিক্ষার প্রয়োজনীয় দিককে গুরুত্ব দেওয়া
মূল্যবোধ জাগ্রত করা
লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকা
অন্নচিন্তার সমাধান করা

২৯। “পায়ের কাঁটার দিকে বার বার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না।”- এ উক্তির ‘পায়ের কাঁটা" হলো-

শিকল
অন্ধকার
ক্ষুধা
কল্পনা

৩০। ‘শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে।" উপরে উল্লিখিত বাক্যটির সাথে নিচের কোন রচনা সংগতিপূর্ণ?

নিয়তি
পল্লীসাহিত্য
শিক্ষা ও মনুষ্যত্ব
মমতাদি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব রবিউল একজন ব্যবসায়ী। তিনি অনেক টাকার মালিক হওয়ার পরও তাঁর একমাত্র ছেলেকে ব্যবসার কাজে সম্পৃক্ত করেন। তিনি মনে করেন টাকা পয়সা বৃদ্ধি হওয়ার সাথে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে।

৩১। উদ্দীপকটিতে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য দেখা যায়?

শিক্ষা ও মনুষ্যত্ব
নিমগাছ
পহেলা বৈশাখ
প্রবাস বন্ধু

৩২। মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন?

মনুষ্যত্বের কারণে
মৃত্যুর জন্য
জীবসত্তার জন্যে
মানুষের ভয়ে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ব্যবসায়ী সামাদ সাহেবের ছেলে রিক প্রকৃত শিক্ষা অর্জন করতে চায়। কিন্তু তাঁর পিতা চান ছেলে কোনোমতে একটি সার্টিফিকেট অর্জন করে অর্থ উপার্জনের জন্য তাঁর ব্যবসা দেখাশোনা করুক।

৩৩। উদ্দীপকের রিকের মানসিকতার সাথে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো-

অন্নচিন্তা থেকে মুক্তি পেতে চায়
মানবসত্তার ঘরে উন্নীত হতে চায়
বাইরের জগতকে জানতে চায়
জীবন সম্পর্কে সচেতন হতে চায়

৩৪। উদ্দীপকের সামাদ সাহেবকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধের আলোকে বলা যায়-
(i) তিনি অর্থ সাধনাকে জীবন সাধনা মনে করেন
(ii) তাঁর জীবনে শিক্ষার অপ্রয়োজনীয় দিক অনুপস্থিত
(iii) তিনি ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে দুঃখ করেন না

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৫। মোতাহের হোসেন চৌধুরীর মতে মানুষের আত্মিক মৃত্যু হয় কিসে?

মূল্যবোধের অবক্ষয়ের
লোভের কারণে
জীবসত্তার প্রভাবে
প্রাণিত্বের বন্ধনে

৩৬। ‘শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধে নিচ থেকে ঠেলা বলতে বোঝায় –
(i) সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা
(ii) শিক্ষা- দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পাওয়া
(iii) মূল্যবোধ সৃষ্টি করা

i
ii
i ও ii
i, ii ও iii

৩৭। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি?

শিক্ষা
জ্ঞান
যুক্তি
চিন্তা

৩৮। শিক্ষার কোন দিকটি জীবনকে উপভোগ করতে শেখায়?

ভুল দিক
দরকারি
জ্ঞানমূলক
অপ্রয়োজনীয়

৩৯। হাঁটার আনন্দকে লেখক কীসের সঙ্গে তুলনা করেছেন?

বাকস্বাধীনতার
মুক্তির
মনুষ্যত্বের
শিক্ষার

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আজিম সাহেব সরকারি চাকরি করেন। বেতনের টাকায় সংসার চলে না। তাই অনৈতিকভাবে অতিরিক্ত টাকা আয় করেন। যদিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর অন্যরকম স্বপ্ন ছিল।

৪০। ‘শিক্ষা ও মনুষ্যত্ব" প্রবন্ধের কোন দিকটির প্রভাবে উদ্দীপকের আজিম সাহেব অনৈতিক কাজ করেছেন?

মনুষ্যত্ববোধ
মানবিকতা
ক্ষুৎপিপাসা
মূল্যবোধ