১. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো -
[ বিসিএস ৩৫তম ]
অ্যামিটার
ভোল্টামিটার
অণুবীক্ষণ যন্ত্র
তড়িৎবীক্ষণ যন্ত্র
ব্যাখ্যাঃ
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো -
তড়িৎবীক্ষণ যন্ত্র (Electroscope)।
তড়িৎবীক্ষণ যন্ত্র (Electroscope) হলো এমন একটি যন্ত্র যা কোনো বস্তুতে বৈদ্যুতিক আধানের উপস্থিতি (এবং কিছু ক্ষেত্রে আধানের প্রকৃতি) নির্ণয় করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত একটি ধাতব দণ্ড এবং দণ্ডের নিচে সংযুক্ত দুটি পাতলা ধাতব পাতা (যেমন সোনার পাতা বা অ্যালুমিনিয়াম ফয়েল) নিয়ে গঠিত হয়। যখন একটি আহিত বস্তু দণ্ডের কাছাকাছি আনা হয় বা স্পর্শ করানো হয়, তখন পাতা দুটি পরস্পরকে বিকর্ষণ করে খুলে যায়, যা আধানের উপস্থিতি নির্দেশ করে।
২. আকাশে বিদ্যুৎ চমকায় –
[ বিসিএস ৩১তম ]
মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
দুখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
ব্যাখ্যাঃ
‘ধনাত্মক’ ও ‘ঋণাত্মক’ চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।