১. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে?
[ বিসিএস ২৬তম ]
কঠিন শিলা
কয়লা
চুনাপাথর
কাদামটি
ব্যাখ্যাঃ
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কয়লা খনি প্রকল্পের উন্নয়ন চলছে এবং সম্প্রতি কয়লা উত্তোলন শুরু হয়েছে । বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি দিনাজপুর জেলার দীঘিপাড়ায় অবস্থিত।
২. অ্যাসবেসটস কি?
[ বিসিএস ২৪তম ]
অগ্নি নিরোধক খনিজ পদার্থ
কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
এক ধরনের রাসায়নিক পদার্থ
ব্যাখ্যাঃ
আঁশযুক্ত অগ্নিরোধক কঠিন পদার্থ বিশেষ। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সিলিকেট এর প্রধান উপাদান। অ্যাসবেসটস তাপসহ ও তাপ নিরোধক। এ বৈশিষ্ট্যের জন্য ‘অ্যাসবেসটস’ দমকল বাহিনীর পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
৩. পিট কয়লার বৈশিষ্ট হলো–
[ বিসিএস ১৬তম ]
মাটির অনেক গভীরে থাকে
ভিজা ও নরম
পাহাড়ি এলাকায় পাওয়া যায়
দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
ব্যাখ্যাঃ
‘পিট কয়লা’ তুলনামূলকভাবে নিম্নমানের কয়লা। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি ভেজা ও নরম। বিটুমিনাস কয়লা সবচেয়ে উন্নতমানের।