১. ৪ টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৪টি আপেলের বিক্রয়মূল্য = ৩০ টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৩০ - ২০ = ১০ টাকা
লাভের শতাংশ = (লাভ / ক্রয়মূল্য) $\times$ ১০০
লাভের শতাংশ = (১০ / ২০) $\times$ ১০০
= $\frac{1}{2} \times ১০০$
= ৫০
সুতরাং, ৫০% লাভ হয়।
২. 8 টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে, 16 টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
১টি দ্রব্যের ক্রয়মূল্য = $\frac{৫}{৮}$ টাকা
এখন, ১০% লাভে বিক্রয় করতে হবে।
১০% লাভে ১টি দ্রব্যের বিক্রয়মূল্য = $\frac{৫}{৮} \times (১ + \frac{১০}{১০০})$
= $\frac{৫}{৮} \times (১ + \frac{১}{১০})$
= $\frac{৫}{৮} \times \frac{১১}{১০}$
= $\frac{১}{৮} \times \frac{১১}{২}$
= $\frac{১১}{১৬}$ টাকা
সুতরাং, ১৬টি দ্রব্যের বিক্রয়মূল্য হবে = $\frac{১১}{১৬} \times ১৬$ টাকা
= ১১ টাকা
অতএব, ১৬টি দ্রব্য ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
৩. নাজিম ২ বছরের জন্য ৩০০ টাকা এবং ৫ বছরের জন্য ৫০০ টাকা ঋণ নিল এবং মোট ১৫৫ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
প্রথম ক্ষেত্রে:
আসল ($P_1$) = ৩০০ টাকা
সময় ($T_1$) = ২ বছর
সুদ ($I_1$) = $\frac{P_1 \times T_1 \times r}{100} = \frac{৩০০ \times ২ \times r}{১০০} = ৬r$ টাকা
দ্বিতীয় ক্ষেত্রে:
আসল ($P_2$) = ৫০০ টাকা
সময় ($T_2$) = ৫ বছর
সুদ ($I_2$) = $\frac{P_2 \times T_2 \times r}{100} = \frac{৫০০ \times ৫ \times r}{১০০} = ২৫r$ টাকা
মোট সুদ = ১৫৫ টাকা
$I_1 + I_2 = ১৫৫$
$৬r + ২৫r = ১৫৫$
$৩১r = ১৫৫$
$r = \frac{১৫৫}{৩১}$
$r = ৫$
সুতরাং, সুদের হার ছিল ৫%।
৪. ৫ টাকায় ৮ টি কলা ক্রয় করে ৫ টাকায় ৬ টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৮টি কলার ক্রয়মূল্য = ৫ টাকা
১টি কলার ক্রয়মূল্য = $\frac{৫}{৮}$ টাকা
৬টি কলার বিক্রয়মূল্য = ৫ টাকা
১টি কলার বিক্রয়মূল্য = $\frac{৫}{৬}$ টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= $\frac{৫}{৬} - \frac{৫}{৮}$ টাকা
= $\frac{২০ - ১৫}{২৪}$ টাকা
= $\frac{৫}{২৪}$ টাকা
শতকরা লাভ = $\frac{লাভ}{ক্রয়মূল্য} \times ১০০$
= $\frac{৫/২৪}{৫/৮} \times ১০০$
= $\frac{৫}{২৪} \times \frac{৮}{৫} \times ১০০$
= $\frac{৮}{২৪} \times ১০০$
= $\frac{১}{৩} \times ১০০$
= $৩৩\frac{১}{৩} \%$
৫. ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৬. কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে $\frac{1}{2}$ হয় এবং হরের সাথে 1 যোগ করলে তা $\frac{1}{3}$ হয়, ভগ্নাংশটি = কত?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
৭. টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৮. একটি কলম 10% লাভে বিক্রয় করা হল। কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৯. একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হল?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১০. আদ্রিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হত তাহলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
১১. ছোয়াদ সাহেব ৩০০ টাকার বই কিনলেন। দোকানদান তাকে $\frac{১৯}{২}\%$ কমিশন দিলেন। তিনি কত টাকা কমিশন পেলেন?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
১২. 8% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে ক্রয়মূল্য কত?
[ ১৩তম শি. (স্কুল সমপর্যায়) ]
১৩. আয়ান সাহেব একটি মোবাইল সেট P টাকার বিক্রয় করে x% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকার ক্রয় করেছিলেন?
[ ১৩তম শি. (স্কুল সমপর্যায়) ]
১৪. ১০০ টাকায় ১৫ টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২ টি কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
[ ১২তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১৫. টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
[ ১১তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১৬. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
[ ১১ তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
১৭. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ
[ ১৩তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১৮. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
১৯. ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য কত?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
২০. লাভ ক্ষতির হিসেবে-
i) লাভ ও ক্ষতি শতকরায় প্রকাশ করা যায়
ii) ২০০ টাকায় ১০% ক্ষতি হলে, ক্ষতির পরিমাণ ১০ টাকা
iii) ১০% লাভে ৫০০ টাকার পণ্যের বিক্রয়মূল্য ৫১০ টাকা
ওপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
২১. টাকায় 10টি দরে লেবু ক্রয় করে ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
২২. 5 টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে x% লাভ হবে?
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
২৩. 10 টাকায় 12টি দরে জিনিস ক্রয় করে 10 টাকার ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]