১. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
50
300
360
3000
ব্যাখ্যাঃ চাকাটি 1 মিনিটে (60 সেকেন্ডে) ঘোরে 10 বার।
চাকাটি 1 সেকেন্ডে ঘোরে $\frac{10}{60}$ বার = $\frac{1}{6}$ বার।
আমরা জানি, 1 বার ঘোরা মানে 360 ডিগ্রি ঘোরা।
সুতরাং, চাকাটি 5 সেকেন্ডে ঘোরে $\frac{1}{6} \times 5$ বার = $\frac{5}{6}$ বার।
ডিগ্রিতে প্রকাশ করলে, চাকাটি 5 সেকেন্ডে ঘোরে $\frac{5}{6} \times 360$ ডিগ্রি।
$= 5 \times 60$ ডিগ্রি
$= 300$ ডিগ্রি।
সুতরাং, চাকাটি 5 সেকেন্ডে 300 ডিগ্রি ঘোরে।

২. ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?
[ ১১তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
$\frac{y}{x}$ ঘণ্টা
$\frac{x}{y}$ ঘণ্টা
x ঘণ্টা
y ঘণ্টা