আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-

[ বিসিএস ৩৫তম ]

ক. জাতিপুঞ্জ সৃষ্টি করা
খ. অটোমানদের জায়গা দখল করা
গ. ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
ঘ. জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
উত্তরঃ ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
ব্যাখ্যাঃ

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৭ সালের ২রা নভেম্বর জারি করা বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য ছিল ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি (national home for the Jewish people) প্রতিষ্ঠার প্রতি ব্রিটিশ সরকারের সমর্থন

এই ঘোষণাপত্রটি তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর একটি চিঠির মাধ্যমে ব্রিটিশ ইহুদি নেতা লর্ড রথসচাইল্ডকে পাঠিয়েছিলেন, যা জায়নবাদী ফেডারেশনকে অবহিত করা হয়। এতে বলা হয় যে, "মহামান্য সরকারেরা ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠাকে অনুকূল দৃষ্টিতে দেখে..."। তবে এতে ফিলিস্তিনের বিদ্যমান অ-ইহুদি জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকারের প্রতিও সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছিল।