শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক
শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা
বাংলা ব্যাকরণ
পদ (বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া)
প্রশ্নঃ 'চন্দ্র' এর বিশেষণ রূপ কোনটি?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. চান্দ্র
খ. চাঁদ
গ. চন্দ্রা
ঘ. চান্দ্রা
উত্তরঃ চান্দ্র
ব্যাখ্যাঃ
- চন্দ্র একটি বিশেষ্য পদ, যার বিশেষণ রূপ হলো চান্দ্র। যেমন: চান্দ্র মাস।
- চন্দ্র একটি তৎসম শব্দ, যার তদ্ভব রূপ হলো চাঁদ।
প্রশ্নঃ মরি! মরি! কী সুন্দর প্রভাতের রুপ' - এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. যন্ত্রণা
খ. বিরক্তি
গ. কমা
ঘ. উচ্ছ্বাস
উত্তরঃ উচ্ছ্বাস
প্রশ্নঃ তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
ক. যৌগিক বাক্য
খ. মিশ্র বাক্য
গ. সরল বাক্য
ঘ. সাধারণ বাক্য
উত্তরঃ যৌগিক বাক্য
প্রশ্নঃ সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. উত্তম পুরুষ
খ. মধ্যম পুরুষ
গ. প্রথম পুরুষ
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ প্রথম পুরুষ