১. Ode কী?
[ বিসিএস ৩৭তম ]
Ode-এর আভিধানিক অর্থ গীতিকবিতা বা গাথাকবিতা। অনেকে Ode-কে স্তোত্র কবিতা বা স্তুতি বা গুণকীর্তন জাতীয় কবিতা বলেছেন। গ্রিক Ode এক বা একাধিক কণ্ঠে গাওয়ার জন্য কোরাস ও নৃত্যের লয় অনুসরণ করে রচনা করা হতো। যেহেতু এটি কোরাস করে গাওয়া হতো তাই (ঘ) সঠিক। Elegy অর্থ শোককবিতা।
২. সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
[ বিসিএস ৩১তম ]
যা দ্বারা সজ্জিত বা ভূষিত করা হয় তাই অলঙ্কার। সাহিত্যের বা কাব্যের অলঙ্কার বলতে কাব্যের সৌন্দর্য সৃষ্টিকারী তারই অন্তর্গত কোনো উপাদানকে বোঝায়। সাহিত্যের অলঙ্কার প্রধানত দুই প্রকার। যথা: শব্দালঙ্কার ও অর্থালঙ্কার।
৩. অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি?
[ বিসিএস ৩১তম ]
শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক আহমদ শরীফের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯২১ চট্রগ্রামের সুচক্র দণ্ডীতে এবং ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। আহমদ শরীফ রচিত প্রবন্ধ গবেষণাগ্রন্থ হলো: চিন্তা (১৯৬৮), সাহিত্য সংস্কৃতি চিন্তা (১৯৬৯), স্বদেশ অন্বেষা (১৯৭০), বাঙালী ও বাংলা সাহিত্য (১ম খণ্ড ১৯৭৮, ২য় খণ্ড ১৯৮৩), বাঙলা, বাঙালী ও বাঙালিত্ব (১৯৯২)। আহমদ শরীফ সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ: লায়লী মজনু (১৯৫৭), রসুল বিজয় (১৯৬৪), সয়ফুল মূলক বদিউজ্জামাল (১৯৭৫), বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান (১৯৯২)।
৪. কখনো উপন্যাস লেখেননি-
[ বিসিএস ২৩তম ]
সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০ খ্রি.) আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি অনেক কবিতা ও গদ্য রচনা করলেও কোনো উপন্যাস রচনা করেননি। কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি.) রচিত উপন্যাস হলো বাঁধনহারা (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০) ও কুহেলিকা (১৯৩১)। জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) রচিত উপন্যাস: মাল্যবান, কল্যানী। কবি ও কথাসাহিত্যিক বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪ খ্রি.) রচিত উপন্যাস হলো সাড়া (১৯৩০), সানন্দা (১৯৩৩), নির্জন স্বাক্ষর (১৯৫১), তিথিডোর (১৯৫২), নীলাঞ্জনের খাতা (১৯৬০) ইত্যাদি।
৫. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
[ বিসিএস ১৭তম ]
বাংলা ছন্দ তিন প্রকার: ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত বা বর্ণবৃত্ত গ. স্বরবৃত্ত । অক্ষরবৃত্ত: মূল পর্ব ৮ বা ১০ মাত্রার হয়। মাত্রাবৃত্ত বা বর্ণবৃত্ত: মূল পর্ব সাধারণত ৬ মাত্রার হয়। স্বরবৃত্ত: মূল পর্বের মাত্রা সংখ্যা ৪।
৬. ‘বৈরাগ্য সাধনে ____ সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করুন।
[ বিসিএস ১১তম ]
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৈবেদ্য’ কাব্যগ্রন্হের ৩০ তম কবিতার প্রথম লাইন হলো “বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়”।
৭. 'জোক' গল্পের রচয়িতা:
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
"জোক" গল্পের রচয়িতা আবু ইসহাক।
আবু ইসহাক ছিলেন একজন খ্যাতিমান বাংলাদেশি ঔপন্যাসিক ও গল্পকার। তিনি ১৯২৬ সালের ১ নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) সিরাজগঞ্জ জেলার বিলপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।
আবু ইসহাকের সাহিত্যকর্মে গ্রামীণ জীবন, সমাজের নিচুতলার মানুষের দুঃখ-দুর্দশা এবং সামাজিক অসঙ্গতিগুলো বিশেষভাবে স্থান পেয়েছে। তার রচনায় গভীর সহানুভূতি ও মানবতাবাদের প্রকাশ দেখা যায়।
৮. Man is the architect of his own life- এর সঠিক অনুবাদ কোনটি?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
৯. বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার -
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
১০. “ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা” কবিতাংশটুকু কোন কবির রচনা।
[ প্রা. প্র. শি. নি. ১১-০৯-২০০৯ ]
১১. “চাচা কাহিনী”র লেখক কে?
[ প্রা. প্র. শি. নি. ১১-০৯-২০০৯ ]
১২. 'বাংলা একাডেমী' পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
[ প্রা. প্র. শি. নি. ১৮-০৪-২০০৮ ]
১৩. কবিতার ছন্দ সাধারণত কত প্রকার?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
১৪. যে ছন্দে যুক্তধ্বনি সব সময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
১৫. হৃদয় মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি। এখানে কি ধরনের অলঙ্কার-এর প্রয়োগ হয়েছে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
১৭. শওকত ওসমানের রচনা কোনটি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]
১৮. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]
১৯. “কতো ছবি কতো গান” গ্রন্থটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ১০-১২-২০০৬ ]