১. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?
[ বিসিএস ৩৮তম ]
'আমার ঘরের চাবি পরের হাতে' - এই বিখ্যাত লোকসঙ্গীতটির রচয়িতা হলেন লালন সাঁই (বা লালন ফকির)।
এটি তাঁর রচিত অন্যতম জনপ্রিয় বাউল গানগুলোর একটি, যেখানে তিনি মানুষের আত্মানুসন্ধান, দেহের রহস্য এবং আধ্যাত্মিক স্বাধীনতার বিষয়ে রূপকের আশ্রয় নিয়েছেন।
২. “প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।” গানটির গীতিকার কে?
[ বিসিএস ৩৫তম ]
প্রশ্নোল্লিখিত গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। 'আমার মাটির গাছে লাউ ধরেছে' কাঙ্গালিনী সুফিয়ার বিখ্যাত 'পরানের বান্ধববে - বুড়ি হইলাম তোর কারণে' কিংবা ডলি সায়ন্তিনীর কণ্ঠে 'কোন বা পথে নিতাইগঞ্জ যাই'সহ অসংখ্য জনপ্রিয় লোকগীতির গীতিকার তিনি।
৩. ‘কুলীন কুলসর্বস্ব’ নাটকটি কার লেখা?
[ বিসিএস ৩৪তম ]
‘কুলীন কুলসর্বস্ব’ নাটকটি লিখেছেন গঃ রামনারায়ণ তর্করত্ন।
এটি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক হিসেবে বিবেচিত হয়, যা ১৮৫৪ সালে প্রকাশিত হয়েছিল।
৪. গাড়ি চলে না, চলে না, নারে ____ গানের গীতিকার কে?
[ বিসিএস ৩১তম ]
গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না...... গানের গীতিকার ‘বাউল সম্রাট’ হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো: আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া; আমি কুলহারা কলঙ্কিনী, বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে; আমার বন্ধুয়া বিহনে গো সয়ে না পরানে গো একেলা ঘরে থাকতে পারি না; সখী কুঞ্জ সাজও গো আজ আমার প্রাণও নাথ আসিতে পারে।
৫. ‘সব কটা জানালা খুলে দাও না’ এর গীতিকার কে?
[ বিসিএস ১৬তম ]
নজরুল ইসলাম বাবু রচিত ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটির কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
৬. ‘মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ রচিয়তা-
[ বিসিএস ১২তম ]
বাংলা সাহিত্যের পঞ্চকবিদের অন্যতম অতুলপ্রসাদ সেন প্রায় ২০০টি গান রচনা করেন। বাংলা গানে তিনি সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন। তার গানের সংকলনের নাম ‘কয়েকটি গান ও গীতিকুঞ্জ’।
৭. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’র রচয়িতা কে?
[ বিসিএস ১০তম ]
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এ গানটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ (১৯৫৩) গ্রন্হে। গানটির প্রথম সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এবং সমবেত কণ্ঠে গাওয়া হয়।