প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কায়টি?
[ বিসিএস ১৮তম ]
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা ১০টি।
এগুলো হলো:
স্বরবর্ণ: এ, ঐ, ও, ঔ
ব্যঞ্জনবর্ণ: ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
Related MCQ
প্রশ্নঃ বাংলা বর্ণমালার স্বরবর্ণ কয়টি?
[ বিসিএস ২৯তম ]
বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি। স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন: অ, আ, ই ইত্যাদি। অন্যদিকে ব্যঞ্জনধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যেমন: ক, খ, গ ইত্যাদি।
প্রশ্নঃ ‘হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ-
[ বিসিএস ২৩তম ]
দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরূপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature) গঠিত হয়। ‘হ্ম’ এখানে এরূপ একটি সংযুক্ত বর্ণ। কারণ, হ্ + ম = হ্ম। উল্লেখ্য, ক্ + ষ = ক্ষ, ক্ + ষ + ণ = ক্ষ্ণ এবং ক্ + ষ + ম= ক্ষ্ম।
প্রশ্নঃ বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
[ বিসিএস ১৮তম | প্রা. বি. স. শি. নি. ২০২৬ ]
বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। শব্দ হল ভাষার মৌলিক উপাদান, যা এক বা একাধিক বর্ণ দিয়ে গঠিত হয় এবং একটি স্বতন্ত্র অর্থ বহন করে। শব্দগুলি একত্রিত হয়ে বাক্য গঠন করে।
উদাহরণস্বরূপ, "বাংলা" একটি শব্দ, এবং এটি একটি বাক্যের অংশ হতে পারে, যেমন: "বাংলা আমার মাতৃভাষা।"
প্রশ্নঃ বাংলা লিপির উৎস কি?
[ বিসিএস ১৪তম ]
প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পূর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পূর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।
প্রশ্নঃ বর্ণ হচ্ছে-
[ বিসিএস ১৪তম ]
শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে ধ্বনি। একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছের অর্থবোধক মিলনে শব্দ তৈরি হয়। ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ।
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি। এগুলো হলো:
- স্বরবর্ণ: এ, ঐ, ও, ঔ
- ব্যঞ্জনবর্ণ: ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা ৮টি। বর্ণগুলো হলো: ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ।
প্রশ্নঃ ‘পক্ষী’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
'পক্ষী' শব্দের সংযুক্ত বর্ণ 'ক্ষ' গঠিত হয়েছে 'ক' এবং 'ষ' বর্ণ দুটি নিয়ে। অর্থাৎ, ক্ + ষ = ক্ষ।
প্রশ্নঃ "বর্ণ" হচ্ছেঃ -
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
বর্ণ ভাষার ক্ষুদ্রতম একক যা উচ্চারণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্নঃ একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে দ্বিস্বর বা যৌগিক স্বর বলা হয়।
বাংলা ব্যাকরণে দ্বিস্বরধ্বনিগুলো হলো: ঐ, ঔ।
এই স্বরধ্বনিগুলোতে দুটি মৌলিক স্বরের মিলন ঘটে এবং সেগুলো একটি একক ধ্বনি হিসেবে উচ্চারিত হয়।
- ঐ = অ + ই/ঈ
- ঔ = অ + উ/ঊ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ ১০টি।
এগুলো হলো:
- স্বরবর্ণ (৪টি): এ, ঐ, ও, ঔ
- ব্যঞ্জনবর্ণ (৬টি): ঙ, ঞ, ং, ঃ, ঁ, ৎ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
প্রশ্নঃ `রক্ষা` শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কতটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রা নেই এমন বর্ণের সংখ্যা কয়টি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
প্রশ্নঃ 'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
প্রশ্নঃ দন্ত্য বর্ণ কোনগুলি?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৬-২০১৯ ]
প্রশ্নঃ `ওষ্ঠ্য` বর্ণ কোণগুলি?
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৬-২০১৯ ]
প্রশ্নঃ 'নাসিক্য' বর্ণ কোনগুলো?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৬-২০১৯ ]
প্রশ্নঃ উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৬-২০১৯ ]
প্রশ্নঃ তালব্য বর্ণ কোনগুলি?
[ প্রা. বি. স. শি. নি. ২১-০৬-২০১৯ ]
প্রশ্নঃ কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৫-২০১৯ ]
প্রশ্নঃ কোনটি আদি স্বরাগম?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৯-১০-২০১৬ ]
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোনটি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৯-১০-২০১৬ ]
প্রশ্নঃ কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৯-১০-২০১৬ ]
প্রশ্নঃ কোনটি মূল ধ্বনি নয়?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৯-১০-২০১৬ ]
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় কটি "ব" আছে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৯-১০-২০১৬ ]
প্রশ্নঃ তালব্যবর্ণ কোনগুলো?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৭-০৬-২০১৫ ]
প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০৮-২০০৫ ]
প্রশ্নঃ `জ্ঞ` যুক্তবর্ণ কিভাবে গঠিত?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৮-২০০৫ ]
প্রশ্নঃ 'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি?
[ প্রা. বি. স. শি. নি. ২০২৬ ]
প্রশ্নঃ বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি?
[ প্রা. বি. স. শি. নি. ২০২৬ ]