আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?

[ বিসিএস ৪৫তম ]

ক. ৬৪ টি
খ. ৬২ টি
গ. ৭২ টি
ঘ. ১২ টি
উত্তরঃ ৬৪ টি
ব্যাখ্যাঃ

জাতীয় সংসদে শিল্পমন্ত্রী কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক বা জিআই (GI) পণ্যের সংখ্যা ৬৪টি। নিচে বাংলাদেশের কিছু প্রধান ও উল্লেখযোগ্য জিআই পণ্যের নিবন্ধনের সালসহ তালিকা দেওয়া হলো:

  • জামদানি: ১০ সেপ্টেম্বর, ২০১৫ (স্বীকৃতি/নিবন্ধন)
  • বাংলাদেশের ইলিশ: ১৩ নভেম্বর, ২০১৬
  • চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম: ০২ ফেব্রুয়ারি, ২০১৭
  • নেত্রকোণার বিজয়পুরের সাদামাটি: ০৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • দিনাজপুরের কাটারিভোগ চাল: ০৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • বাংলাদেশের কালিজিরা চাল: ০৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • রংপুরের শতরঞ্জি: ১১ জুলাই, ২০১৯
  • ঢাকাই মসলিন: ১৭ জুন, ২০২১
  • বাংলাদেশের বাগদা চিংড়ি: ২৪ এপ্রিল, ২০২২
  • রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম: ২৫ এপ্রিল, ২০২৩
  • বাংলাদেশের শীতলপাটি: ২০ জুলাই, ২০২১
  • নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই ও কুষ্টিয়ার তিলের খাজা: ৯ জানুয়ারি, ২০২৪ (দ্রষ্টব্য: বিভিন্ন সময়ে নতুন নতুন পণ্যের অনুমোদন ও জিআই জার্নালে প্রকাশের মাধ্যমে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে মোট ৬৪টিতে উন্নীত হয়েছে।)