প্রশ্নঃ 'Walk fast lest you should miss the train'. This is a—
[ বিসিএস ৪৫তম ]
'Walk fast lest you should miss the train'. This is a Complex Sentence (জটিল বাক্য)।
ব্যাখ্যা:
- Complex Sentence (জটিল বাক্য): যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য (Principal Clause) এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য (Subordinate Clause) থাকে, তাকে জটিল বাক্য বলে।
এই বাক্যটিতে:
- Principal Clause (প্রধান খণ্ডবাক্য): Walk fast (তাড়াতাড়ি হাঁটো)। এটি একটি স্বাধীন বাক্য, যা নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে।
- Subordinate Clause (আশ্রিত খণ্ডবাক্য): lest you should miss the train (পাছে তুমি ট্রেনটি ধরতে না পারো)। এই বাক্যটি 'lest' (পাছে) দ্বারা শুরু হয়েছে এবং প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল। এটি একটি উদ্দেশ্যমূলক আশ্রিত খণ্ডবাক্য (Adverbial Clause of Purpose)।
যেহেতু বাক্যটিতে একটি প্রধান খণ্ডবাক্য এবং একটি আশ্রিত খণ্ডবাক্য ('lest' দ্বারা যুক্ত) রয়েছে, তাই এটি একটি জটিল বাক্য।
Related MCQ
প্রশ্নঃ Which of the following is a correct simple sentence?
[ বিসিএস ৪৬তম ]
সঠিক উত্তর হলো Option4 - "I saw an old man walking past me."
ব্যাখ্যা:
- Simple sentence হলো একটি স্বতন্ত্র clause যা একটি subject এবং একটি predicate ধারণ করে।
- "I saw an old man walking past me" বাক্যে একটি মাত্র clause রয়েছে, যেখানে "I" subject এবং "saw an old man walking past me" predicate।
- এটি একটি সম্পূর্ণ চিন্তা প্রকাশ করে, তাই এটি একটি Simple sentence।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
- Option1 - "All that glitters is not gold" → Complex sentence, কারণ এটি "All that glitters" এবং "is not gold" দুটি clause ধারণ করছে।
- Option2 - "All’s well that ends well" → Complex sentence, কারণ এতে relative clause ("that ends well") আছে।
- Option3 - "Do or die" → Compound sentence, কারণ এতে "Do" এবং "Die" দুটি clause রয়েছে, যা "or" conjunction দ্বারা সংযুক্ত হয়েছে।
প্রশ্নঃ Identify the imperative sentence:
[ বিসিএস ৪৫তম ]
সঠিক উত্তরটি হলো কঃ Shut up!
ব্যাখ্যা:
- Imperative sentence (অনুজ্ঞাসূচক বাক্য) সেই বাক্য যা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি প্রকাশ করে এবং সাধারণত মূল ক্রিয়া (verb) দিয়ে শুরু হয়।
অপশনগুলোর বিশ্লেষণ:
- কঃ Shut up! - এটি একটি আদেশসূচক বাক্য এবং মূল ক্রিয়া 'Shut' দিয়ে শুরু হয়েছে।
- খঃ Shahin is playing football. - এটি একটি assertive sentence (বিবৃতিমূলক বাক্য)।
- গঃ I shall cook dinner now. - এটি একটি declarative sentence (বর্ণনাত্মক বাক্য)।
- ঘঃ What is your name? - এটি একটি interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)।
প্রশ্নঃ The controlling sentence of a paragraph is known as —
[ বিসিএস ৪৪তম ]
বিষয় বাক্য (topic sentence)।
একটি অনুচ্ছেদের নিয়ন্ত্রক বাক্যটিকে বিষয় বাক্য বলা হয়। এটি অনুচ্ছেদের মূল ধারণা বা বিষয়বস্তু উপস্থাপন করে এবং অনুচ্ছেদের অন্যান্য বাক্যগুলি এই ধারণাটিকে সমর্থন করে বা ব্যাখ্যা করে।
প্রশ্নঃ What is the function of a topic sentence?
[ বিসিএস ৪২তম ]
সঠিক উত্তর হলো গঃ to present the main idea।
একটি topic sentence-এর প্রধান কাজ হলো একটি অনুচ্ছেদের মূল ধারণা বা বিষয়বস্তু উপস্থাপন করা। এটি পাঠককে বুঝতে সাহায্য করে যে অনুচ্ছেদে কী নিয়ে আলোচনা করা হবে।
অন্যান্য বিকল্পগুলো কেন সঠিক নয় তার ব্যাখ্যা নিচে দেওয়া হলো:
- কঃ to introduce the topic: যদিও topic sentence topic-এর সূচনা করে, এর প্রধান কাজ শুধু পরিচয় দেওয়া নয়, বরং মূল ধারণাটি তুলে ধরা।
- খঃ to analyse the topic: Topic sentence সাধারণত topic-এর বিশ্লেষণ করে না। বিশ্লেষণের কাজটি অনুচ্ছেদের অন্যান্য sentence-গুলোতে করা হয়।
- ঘঃ to expand the idea: Topic sentence মূল ধারণাটি সংক্ষেপে উপস্থাপন করে। ধারণার বিস্তৃতি ঘটে পরবর্তী বাক্যগুলোতে।
এই বাক্যটিতে দুটি স্বাধীন clause ("We must not be late" এবং "we will miss the train") একটি conjunction ("else") দ্বারা যুক্ত হয়েছে। যখন দুটি বা তার বেশি স্বাধীন clause কোনো coordinating conjunction (যেমন - and, but, or, nor, for, so, yet, else) দ্বারা যুক্ত হয়, তখন সেই বাক্যকে compound sentence বা যৌগিক বাক্য বলে।
অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা:
- complex sentence: জটিল বাক্যে একটি স্বাধীন clause এবং এক বা একাধিক অধীন clause থাকে, যা কোনো subordinating conjunction (যেমন - because, although, if, when, while) দ্বারা যুক্ত থাকে। এই বাক্যে কোনো অধীন clause নেই।
- simple sentence: সরল বাক্যে কেবল একটি স্বাধীন clause থাকে। এই বাক্যে দুটি স্বাধীন clause রয়েছে।
- interrogative sentence: প্রশ্নবোধক বাক্য। এই বাক্যটি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছে না।
সঠিক উত্তরটি হলো গঃ Syntax।
- Syntax (সিনট্যাক্স): ব্যাকরণের এই শাখাটি বাক্য গঠনের নিয়মাবলী, শব্দ এবং বাক্যংশের সঠিক বিন্যাস এবং একটি ভাষার বাক্য কাঠামোর সাথে সম্পর্কিত। এটি বাক্য কীভাবে গঠিত হয় এবং কীভাবে শব্দগুলো একত্রিত হয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করে তা নিয়ে কাজ করে।
- Morphology (মরফোলজি): এটি শব্দ গঠন এবং শব্দের অভ্যন্তরীণ কাঠামো নিয়ে আলোচনা করে (যেমন: উপসর্গ, প্রত্যয়, মূল শব্দ)।
- Etymology (এটাইমলজি): এটি শব্দের উৎপত্তি এবং তাদের ঐতিহাসিক বিবর্তন নিয়ে আলোচনা করে।
- Semantics (সিমেন্টিক্স): এটি ভাষা, শব্দ, বাক্যংশ এবং বাক্যের অর্থের অধ্যয়ন নিয়ে কাজ করে।
প্রশ্নঃ ‘Subject-Verb Agreement’ refers to –
[ বিসিএস ৩৩তম ]
'Subject-Verb Agreement' অনুযায়ী, একটি বাক্যের কর্তা (subject) এবং ক্রিয়া (verb) অবশ্যই বচনের (number) এবং পুরুষ (person) এর দিক থেকে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেমন, কর্তা যদি একবচন হয় তবে ক্রিয়াও একবচন হবে এবং কর্তা যদি বহুবচন হয় তবে ক্রিয়াও বহুবচন হবে।
প্রশ্নঃ In many ways, riding a bicycle is similar to-
[ বিসিএস ৩৩তম ]
- যখন কোনো বাক্যে ধারাবাহিক কোনো তথ্য দেওয়া হয়, তখন প্রত্যেক তথ্য গঠনের জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।
- অর্থাৎ প্রথম অংশে riding a bicycle থাকায় পরবর্তী অংশে driving a car বসবে।
- In many ways, riding a bicycle is similar to driving a car- সাইকেল চালানো অনেক ক্ষেত্রেই গাড়ি চালানোর অনুরূপ।
সঠিক উত্তরটি হলো কঃ it should be stored।
ব্যাখ্যা
বাক্যটির প্রথম অংশ ("After food has been dried or canned") একটি অধীনস্থ বাক্যাংশ। বাক্যটিকে সম্পূর্ণ করতে একটি স্বাধীন বাক্যাংশ প্রয়োজন, যেখানে একটি কর্তা (subject) এবং একটি ক্রিয়া (verb) থাকবে।
- কঃ it should be stored-এ it (খাদ্যের জন্য ব্যবহৃত) হলো কর্তা এবং should be stored হলো ক্রিয়াপদ। এটি বাক্যটিকে সম্পূর্ণ করে।
- অন্যান্য বিকল্পগুলোতে বাক্যের গঠন অসম্পূর্ণ। যেমন:
- খ এবং ঘ-তে অতিরিক্ত অব্যয় বা সর্বনাম (that, which) ব্যবহৃত হয়েছে যা বাক্যকে অসম্পূর্ণ রাখে।
- গ-তে কর্তার (subject) অভাব রয়েছে।
Adherence- আনুগত্য; respectful- শ্রদ্ধাশীল; knowledge- জ্ঞান; awareness- সচেতনতা। knowledge এবং aware-ness এর পর preposition ‘of’ বসে। কিন্তু শূন্যস্থানের পরে আছে to। প্রশ্নে and এর পূর্বে আছে discipline, যা noun। respectful হচ্ছে adjective। তাই এটি উত্তর হবে না। ad-herence সঙ্গতিপূর্ণ বিধায়। তাই adherence সঠিক উত্তর।
প্রশ্নঃ I have not heard from him -
[ বিসিএস ২৯তম ]
সাধারণত Positive sentence এ ‘for a long time’ ব্যবহার করা হয় এবং Negative sentence এ ‘for long’ ব্যবহার করা হয়। কিন্তু কখনো কখনো ‘for a long time’ ও Negative sentence এ ব্যবহার করা যায়। অর্থাৎ ‘for a long time’ ও ‘for long’ দুটোই সঠিক হিসেবে বিবেচনা করা যায়। তবে এক্ষেত্রে ‘for a long time’ ও ‘for long’ এর মধ্যে সুক্ষ্ম পার্থক্য পরিলক্ষিত হয়। এ পার্থক্য অনুযায়ী ‘for a long time’ দ্বারা সময়ের ব্যপ্তি বেশি প্রকাশ পায়। সুতরাং এ যুক্তি অনুযায়ী ‘for a long time’ ই সঠিক। [ সূত্র: Oxford Advanced Learner’s Dictionary]
প্রশ্নঃ Honey is _____ sweet.
[ বিসিএস ২৯তম ]
Very ও too much বাক্যে উভয়টির প্রয়োগ পরিলক্ষিত হয়। বহুল প্রচলন এর কথা very সঠিক। Much too এর একীভূত ব্যবহার নেই। Excessive হল adjective যার অর্থ অত্যধিক যা sentence এর context এর সাথে সামঞ্জস্য নয়।
প্রশ্নঃ He had a ____ headache.
[ বিসিএস ২৯তম ]
এটি একটি ‘collocation’ সমস্যা। সংক্ষেপে collocation হলো ভাষার শব্দ চয়নের যথার্থতা ও এক শব্দের সাথে অন্য শব্দের মানানসই ব্যবস্থা। এ কারণেই আমরা ইচ্ছেমতো একটি শব্দের পাশে আরেকটি শব্দ ব্যবহার করতে পারি না। যেমন: ‘weather permitting’ এর পরিবর্তে ‘weather allowing’ বললে ভুল হবে, যদিও allow এবং permit এর অর্থ প্রায় এক। কারণ এটা ভাষার internal melody কে নষ্ট করে। ঠিক এভাবে headache এর সাথে ‘bad’ adjective-ই বেশি খাপ খায় এবং natural মনে হয়। ‘strong’ ও ‘serious’ natural হয় না। সুতরাং option (ঘ)-ই সঠিক answer.
প্রশ্নঃ I shall no ____ the examination this year.
[ বিসিএস ২৯তম ]
পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে Appear at বসে।
প্রশ্নঃ He said that he ____ be unable to come.
[ বিসিএস ২৯তম ]
এটি sequence tense জনিত সমস্যা। Reporting verb past tense এ থাকলে Indirect speech এর Reported অংশকেও একইভাবে Past tense এ পরিবর্তন করতে হবে। এখানে shall/will কে tense এর পরিবর্তনের আওতায় কর্তানুসারে would করা হয়েছে।
প্রশ্নঃ Neither Rini nor Simi ____ qualified for the job.
[ বিসিএস ২৯তম ]
দুটোর ‘কোনটাই না’ এমন বোঝাতে neither .... nor বসে। এক্ষেত্রে verb বসবে ২য় subject অনুসারে।
প্রশ্নঃ Dhaka is becoming one of the ____ cities in Asia.
[ বিসিএস ২৮তম ]
২ এর অধিক ব্যক্তি বা বস্তুর দোষ-গুণের তারতম্য প্রকাশে superlative degree হয়। seperlative degree এর পূর্বে the বসে। Positive degree কে superlative degree করতে one of the ব্যবহৃত হয়। এরপর adjective এর superlative form বসে।
প্রশ্নঃ Julia has been ill ____ three months.
[ বিসিএস ২৮তম ]
Preposition ‘for’ সাধারণত word বা phrases-এর পূর্বে ‘period of time’ বোঝাতে ব্যবহার হয়ে থাকে। যেমন For three months. এটি simple present tense ছাড়া অন্য যে কেনো tense-এর সাথে ব্যবহার হতে পারে। অন্যদিকে ‘since’ prepositionটি ‘Point of time’ নির্দেশ করে এমন word বা phrases-এর পূর্বে বসে। যেমন-since monday. এটি সাধারণত present perfect tense- এর ক্ষেত্রে ব্যবহার হয়। তবে past perfect tense-এর ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়।
প্রশ্নঃ I cannot _____ to pay such high prices.
[ বিসিএস ২৮তম | প্রা.বি.স.শি. 27-06-2019 ]
'Able' adjective-এর দুই ধরনের অর্থ আছে। ১. কোনো কিছু করতে সমর্থ/সক্ষম। ২. বিচক্ষণ, যোগ্য, দক্ষ, সামর্থ্য। 'But' adv রূপে ব্যবহৃত হলে অর্থ দাঁড়ায় শুধু, কেবল, মাত্র ইত্যাদি। যেমন- You cnn't but request. 'Try' verb টির অর্থ চেষ্টা করা। 'Afford' verbটির অর্থ (সময় বা অর্থ ব্যয়ের) সামর্থ্য থাকা। যেমন We cann't afford such a luxury life. প্রশ্নের বাক্যটিতেও high price-এর সাথে ক্রয়ের/অর্থ ব্যায়ের সামর্থ্য বোঝায়। সুতরাং সঠিক উত্তর afford.
প্রশ্নঃ Which of the following sentences is correct?
[ বিসিএস ২৭তম ]
Sentence টি প্রশ্নবোধক না হলে হতো ‘You have done this’। এসব sentence কে why দ্বারা interrogative করতে হলে নিচের sentence অনুযায়ী করতে হবে। Why + auxiliary verb + subject + principle verb + objective or others. সুতরাং why have you done this sentence টি সঠিক।
প্রশ্নঃ Fill in the gap with the suitable word.
To stay healthy, we must plan to have a balanced ___.
[ বিসিএস ২৭তম ]
উপরিউক্ত Sentence -এ balanced adjective টির সাথে diet হওয়াই সম্ভব; কারণ স্বাস্থ্য ঠিক রাখার জন্য শুধু খাদ্য (food) , পানীয় (drink), বা পরিবেশ (environment) নয়, প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস বা ডায়েট।
প্রশ্নঃ Nobody knocked him down; it was an–
[ বিসিএস ২৭তম ]
knock down→ আঘাতে কোন কিছুর বা কোন ব্যক্তি পড়ে যাওয়া। এখানে বাক্যটির অর্থ কেউ তাকে ফেলেনি। এটা একটা দুর্ঘটনা। সাধারণত ঘটনা বোঝাতে incident আর দুর্ঘটনা বা mishap বলতে accident ব্যবহৃত হয়।
প্রশ্নঃ The Arabian Nights ____ still a great favourite.
[ বিসিএস ২৬তম ]
‘The Arabian Nights’ একটি আরব্য উপন্যাসের নাম। এটি মূলত singular number প্রকাশ করে। তাই এর পর singular verb বসবে। কিন্তু has এবং is দুটি verb ই singular। তবে ‘The Arabian Nights’ Subject হিসেবে নিজেই এখনো প্রিয় । আর Subject যখন নিজেই কিছু হয় বা কোথাও থাকে, তখন ‘to be’ verb ব্যবহৃত হয়। এজন্য ‘be’ verb - এর রূপ হিসেবে ‘is’ ই সঠিক।
প্রশ্নঃ Choose the right word to fill the blank:
Two of the children have to sleep in one bed, but the other three have ___ ones.
[ বিসিএস ২৬তম ]
| different | বিভিন্ন/ভিন্ন | complete | সম্পূর্ণ |
| seperate | পৃথক | lonely | একাকী |
প্রশ্নঃ Choose the right word to fill the blank:
The Democratic party’s candidate ___ defeat in the small hours of the morning.
[ বিসিএস ২৬তম ]
| consent | সম্মতি দেয়া | accept | গ্রহণ করা |
| agree | রাজি হওয়া | grant | অনুমোদন/মঞ্জুর করা |
প্রশ্নঃ The proper function of the press is surely to ___ the man in the street with facts.
[ বিসিএস ২৬তম ]
| Equip | সজ্জিত করা | Proffer | দেবার প্রস্তাব, দিতে চাওয়া |
| Deliver | বিলি করা | Provide | সরবরাহ করা |
প্রশ্নঃ Choose the right word to fill the blank:
Since his retirement, Mr. Chowdhury, who was ___ a teacher, has written four novels.
[ বিসিএস ২৬তম ]
| usually | সচরাচর | already | ইতোমধ্যে |
| presently | অচিরে, এক্ষুণি | formerly | সাবেক/পূর্বে/পূর্বকালে |
প্রশ্নঃ Choose the right word to fill the blank:
It will be your task to make sure the ___ of traffic is maintained without interruption.
[ বিসিএস ২৬তম ]
| Circulation | প্রচার/বিস্তার | Procession | শোভাযাত্রা |
| Current | স্রোত | Flow | প্রবাহ/গতি |
প্রশ্নঃ No one can ___ that he is clever.
[ বিসিএস ২৬তম ]
| Deny | অস্বীকার করা | Denounce | সমালোচনা করা |
| Defy | দ্বন্দ্বে আহ্বান করা | Discard | পরিত্যাগ করা |
প্রশ্নঃ Stockings are ___ socks.
[ বিসিএস ২৫তম ]
Stockings অর্থ হাঁটু পর্যন্ত বা তার ওপর পর্যন্ত লম্বা মোজা। যেহেতু মোজা হাঁটুর ওপর পর্যন্ত বিস্তৃত বোঝাচ্ছে তাই এটি Short বা small হওয়া বাঞ্ছনীয় নয়। তাই সঠিক উত্তর long অর্থাৎ ‘ক’।
Worry - উদ্বিগ্ন হওয়া। Reflect –প্রতিফলিত। Inquire - খোঁজখবর নেয়া। Comment - মন্তব্য করা। সাধারণত পরীক্ষার পর ফলাফল সম্পর্কে মন্তব্য করা বা খোঁজখবর নেয়ার চেয়ে উদ্বিগ্ন থাকাই স্বাভাবিক।
প্রশ্নঃ Climate is a ___ of the environment.
[ বিসিএস ২৫তম ]
Climate অর্থ হলো জলবায়ু, যা একটি নির্দিষ্ট এলাকার কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থাকে নির্দেশ করে। এখানে, ক. state - মানে অবস্থা। খ. situation -অবস্থা। তবে এটি গ্রাম, শহরের অবস্থান বুঝাতে ব্যবহৃত হয়। গ. rank- সারি বা ক্রম। ঘ. Size - আকার। এখানে state দিয়ে জলবায়ুর অবস্থা বুঝায়।
প্রশ্নঃ We must look pleased or else he’ll be ___.
[ বিসিএস ২৫তম ]
এখানে, dissatisfied -অসন্তুষ্ট। cross – কাটাকাটি। happy – সুখী। Delight - আনন্দ । বাক্যটি বোঝাচ্ছে যে, আমরা অবশ্যই আনন্দিত থাকব নতুবা সে অসন্তুট হবে।। এখানে ‘নতুবা’ শব্দটি ‘আনন্দিত’ এর বিপরীত কিছু বোঝাচ্ছে।
প্রশ্নঃ He intends to ___ in the country for two months.
[ বিসিএস ২৫তম ]
| live | স্থায়ীভাবে বাস করা | halt | সাময়িক নিবৃত্তি (সৈন্য সম্পর্কে) |
| stay | সাময়িক সময়ের জন্য অবস্থান করা | Stop | থামা |
প্রশ্নঃ The parents became extremely ___ when their son had not returned by eleven o’clock.
[ বিসিএস ২৫তম ]
এখানে, angry – রাগান্বিত। annoy - বিরক্ত করা। disturb - বিরক্ত করা। anxious- উদ্বিগ্ন।
এখানে, sentence টি positive অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন-তোমার বাড়িতে কাটানোর স্মৃতি আমার সবসময় মনে পড়ে। ever এবং hardly সাধারণত negative অর্থে ব্যবহৃত হয়। তাছাড়া usually এখানে অপ্রাসঙ্গিক। সুতরাং সঠিক উত্তর ‘ঘ’।
| Difficult | কঠিন | Risky | ঝুঁকিপূর্ণ |
| Dangerous | বিপজ্জনক | Troublesome | কঠিন |
প্রশ্নঃ She has ___ her hair a beautiful shade of brown.
[ বিসিএস ২৫তম ]
| Colored | রঙিন | dry | শুকানো |
| given (give) | দেওয়া | dye | রাঙানো/রঙ করা |
প্রশ্নঃ Choose the correct alternative and mark its letter on your answer sheet:
There are ____ dangerous drivers.
[ বিসিএস ২৪তম ]
যেহেতু object drivers কাজেই এর পরিমাণ নির্দেশক বসবে (a) verb এবং lot of আছে যা এক সাথে বসে না। (b) very এবং many আছে যা একসাথে বসেনা, (c) very এবং much of আছে যা এক সাথে বসে না। তবে very ও much বসে সে ক্ষেত্রে of থাকবে না শুধু (d) তে a lot of দেয়া আসে যা পরিমাণ নির্দেশক।
প্রশ্নঃ Tell me ___ that.
[ বিসিএস ২৪তম ]
বাক্যটির শূন্যস্থান পূরণ করলে একটি WH question দাঁড়াবে। এক্ষেত্রে উত্তর 'a' তে whom did you tell থাকলে সঠিক হতো। উত্তর (খ) বসালেও যথাযথ বাক্য গঠিত হয় না। আবার উত্তর (ঘ) তে কোনো conjunction না থাকায় দুটি clause সঠিকভাবে যুক্ত হচ্ছে না এবং বাক্যও গঠিত হচ্ছে না। সেক্ষেত্রে উত্তর (গ)-তে who দিয়ে যদি WH question টি শুরু হয় তাহলে ‘কে বলল’ এরূপ একটি অর্থ প্রকাশ পায় এবং যথাযথ নিয়মে sentence গঠিত হয়।
প্রশ্নঃ I am looking for someone who ____ play the piano.
[ বিসিএস ২৪তম ]
কারো কোনো কিছু করার যোগ্যতা, সামর্থ্য বা সুযোগ (Ability or opportunity) রয়েছে বা কেউ কোনো কিছু করতে সক্ষম এরূপ বুঝাতে can ব্যবহৃত হয়। উল্লেখ্য, can শুধু present indefinite tense-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর present perfect ও future tense-এর ক্ষেত্রে can-এর পরিবর্তে be able to ব্যবহৃত হয়।
প্রশ্নঃ I have ____ interest in the matter.
[ বিসিএস ২৪তম ]
কোন sentence এ have মূল verb হিসেবে থাকলে negative করার সময় no ব্যবহার করতে হয়।
প্রশ্নঃ ____ is not the only thing that tourists want to see.
[ বিসিএস ২৪তম ]
সাধারণত abstract noun-এর পূর্বে কোনো article বসে না। scenery একটি abstract noun.
প্রশ্নঃ One should be careful about ____ duty.
[ বিসিএস ২৩তম | প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০১৮ | প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০০১ ]
এখানে one শব্দটির possessive pronoun হচ্ছে one’s। অবশ্য his ব্যবহার করলেও পুরোপুরি অশুদ্ধ হবে না। তবে one’s ব্যবহার করাই অধিকতর শুদ্ধ।
প্রশ্নঃ Three fourths of the work ____ finished.
[ বিসিএস ২৩তম | প্রা.বি.স.শি. 21-06-2019 ]
| Subject | Verb |
|---|---|
| Uncountable noun হলে | Singular হয় |
| Countable noun হলে | Plural হয় |
প্রশ্নঃ I spent ____ with the patient.
[ বিসিএস ২৩তম | প্রা. বি. স. শি. নি. ২৪-০৬-২০১৯ ]
| ইংরেজি শব্দ | অর্থ | ইংরেজি শব্দ | অর্থ |
|---|---|---|---|
| Sometimes | মাঝে মাঝে | Sometime | কোনো এক সময় |
| Some time | কিছু সময় |
বাক্যের শূন্যস্থানের পূর্বের অংশটির অর্থ হলো শিশুরা একটি কক্ষে অধ্যয়ন করল। আর পরের অংশটির অর্থ করা যায়, জানালাগুলো কখনো খোলা হয়নি। দুটি অংশকে একত্র করতে হলে relative pronoun ব্যবহার করতে হবে। এখন শূন্যস্থানের পূর্বে room এবং পরে window থাকায় এদের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। আর সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে relative pronoun এর possessive হয় অর্থাৎ whose (যার) হবে।
এখানে মূল Sentence এ Subject অনুপস্থিত কাজেই gap এ প্রদত্ত clause এর subject থাকতে হবে। (ক) তে subject grammatical error (ঘ) তে subject ঠিক হলেও clause টিতে of থাকায় ভুল। তাই the University will employ me যথার্থ।
প্রশ্নঃ Prices for bicycles can run ___ Tk. 2,00,00.
[ বিসিএস ১৮তম ]
Affirmative sentence এ parallel বলতে as + adjective + as বসে।