১. করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
তাহলে, তার হাতে থাকা বেতনের মান হবে: \[ x - \frac{10}{100}x = 2700 \] এখন সরল করি: \[ x \left(1 - \frac{10}{100}\right) = 2700 \] \[ x \cdot \frac{90}{100} = 2700 \] \[ \frac{9x}{10} = 2700 \] এখন \(x\)-এর মান নির্ণয় করি: \[ x = \frac{2700 \cdot 10}{9} = 3000 \] উত্তর: করিম সাহেবের মাসিক বেতন \(3000\) টাকা।
২. কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
প্রশ্ন অনুসারে: \[ \frac{30}{100}x - 30 = 30 \] এখন সমীকরণটি সরল করি: \[ \frac{30}{100}x = 30 + 30 \] \[ \frac{30}{100}x = 60 \] \(x\)-এর মান নির্ণয় করতে: \[ x = \frac{60 \times 100}{30} \] \[ x = 200 \] উত্তর: সংখ্যাটি হলো \(200\)।
৩. ১৬ কোটির ১% কত?
[ প্রা.বি.স.শি. 29-03-2024 ]
\(১৬ \, \text{কোটি} = ১৬,০০,০০,০০০\)
এখন, \(১৬,০০,০০,০০০ \times \frac{1}{100} = ১৬,০০,০০,০০০ \div ১০০ = ১৬,০০,০০০\)
উত্তর: ১৬ কোটির ১% হলো \(১৬,০০,০০০\)।
৪. বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
যেহেতু কফির দাম ১০% কমেছে, আমাদের লক্ষ্য হবে ব্যবহার বৃদ্ধি এমনভাবে করা যাতে মোট খরচ অপরিবর্তিত থাকে।
সূত্র:
যদি পণ্যের মূল্য \(P\)% হ্রাস পায়, তবে ব্যবহারের বৃদ্ধি \( \frac{P}{100-P} \times 100 \)% হবে।
এখানে, \(P = 10\)%।
তাহলে ব্যবহারের বৃদ্ধি: \[ \text{বৃদ্ধি} = \frac{10}{100-10} \times 100 = \frac{10}{90} \times 100 \] \[=11\frac{1}{9}\text{%}\] উত্তর: কফির ব্যবহার \(11\frac{1}{9}\text{%}\) বৃদ্ধি করতে হবে যাতে খরচ একই থাকে।
৫. ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
৬. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল । উভয় বিষয়ে পাশ করল ৬০% । উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল।
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
১. তথ্য বিশ্লেষণ:
- গণিতে পাশ করেছে: ৮০%
- বাংলায় পাশ করেছে: ৭০%
- উভয় বিষয়ে পাশ করেছে: ৬০%
২. ফেলের হার বের করতে:
পরীক্ষার্থীদের মোট সংখ্যা \(১০০\)% ধরা যাক।
যারা অন্তত একটি বিষয়ে পাশ করেছে তাদের সংখ্যা: \[ (\text{গণিতে পাশ}) + (\text{বাংলায় পাশ}) - (\text{উভয়ে পাশ}) = ৮০ + ৭০ - ৬০ = ৯০\%। \] সুতরাং, উভয় বিষয়ে ফেল করেছে: \[ ১০০ - ৯০ = ১০\%। \] উত্তর: উভয় বিষয়ে ১০% পরীক্ষার্থী ফেল করেছে।
৭. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
৮. একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
৯. শামীমে আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৬-২০১৯ ]
১০. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৬-২০১৯ ]
১১. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
[ প্রা. বি. স. শি. নি. ২১-০৬-২০১৯ ]
১২. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৫-২০১৯ ]
১৩. কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০১৮ ]
১৪. একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা ৬০% পরীক্ষাথী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষাথী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
[ প্রা. বি. স. শি. নি. ১১-০৫-২০১৮ ]
১৫. একটি ভোট কেন্দ্র উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নিবাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৪-২০১৮ ]
১৬. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৪-২০১৮ ]
১৮. কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১৫% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৬৯০০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
[ প্রাক-প্রা. স. শি. নি. ৩০-১০-২০১৫ ]
১৯. একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলো? বইটির প্রকৃত মূল্য কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৬-১০-২০১৫ ]
২০. কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করে। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করল?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৮-০৮-২০১৫ ]
২২. ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৭-০৬-২০১৫ ]
২৩. একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২০-০৪-২০১৪ ]
২৪. কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৯-০৪-২০১৪ ]
২৫. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০%, প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-১১-২০১৩ ]
২৬. একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-১১-২০১৩ ]
২৭. একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-১১-২০১৩ ]
২৮. গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-১১-২০১৩ ]
২৯. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-০৪-২০১৩ ]
৩০. রুনার আয় দিনার আয় অপেক্ষা ২৫% বেশি। দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত কম?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-০৪-২০১৩ ]
৩১. চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১২-০৪-২০১৩ ]
৩২. চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন চালের খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতভাগ (শতকরা) কত কমালেন?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-০৪-২০১৩ ]
৩৩. কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-০৪-২০১৩ ]
৩৪. একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-০৪-২০১৩ ]
৩৫. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৮-০৪-২০১৩ ]
৩৬. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৮-০৪-২০১৩ ]
৩৭. একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
[ প্রা. বি. স. শি. নি. ২৯-০২-২০১২ ]
৩৮. কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৯-০২-২০১২ ]
৩৯. একটি গ্রামের লোকসংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
[ প্রা. বি. স. শি. নি. ২৮-০২-২০১২ ]
৪০. কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৮-০২-২০১২ ]
৪১. একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
[ প্রা. বি. স. শি. নি. ২৭-০২-২০১২ ]
৪২. কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যার, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৭-০২-২০১২ ]
৪৩. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০২-২০১২ ]
৪৪. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০২-২০১২ ]
৪৫. একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মুল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ১০-০৮-২০১০ ]
৪৬. কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
[ প্রা. বি. স. শি. নি. ১০-০৮-২০১০ ]
৪৭. কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮০% পরীক্ষার্থী রসায়নবিদ্যায় এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১১-১২-২০১১ ]
৪৮. ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১০-১২-২০১১ ]
৪৯. কয়লার দাম ২৫% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে কয়লার ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে।
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৯-১২-২০১১ ]
৫০. একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে । ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছোট-ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল ?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৮-১২-২০১১ ]
৫১. ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার -
[ প্রা. বি. স. শি. নি. ০৯-০৮-২০১০ ]
৫২. করিমের আয় রহিমের আয় অপেক্ষা ২৫% বেশি। রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম?
[ প্রা. বি. স. শি. নি. ০৯-০৮-২০১০ ]
৫৩. কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০৮-২০১০ ]
৫৪. একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল। বইটির প্রকৃত মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০৮-২০১০ ]
৫৬. আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের -
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
৫৭. কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?
[ প্রা. বি. স. শি. নি. ১২-০১-২০১০ ]
৫৮. এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
[ প্রা. বি. স. শি. নি. ১২-০১-২০১০ ]
৫৯. চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?
[ প্রা. বি. স. শি. নি. ১২-০১-২০১০ ]
৬০. প্রতিবছর কোন শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?
[ প্রা. বি. স. শি. নি. ০৯-০১-২০১০ ]
৬১. কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]
৬২. একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]
৬৫. একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বর্ধিত হয়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
[ প্রা. বি. স. শি. নি. ০৪-০৯-২০০৭ ]
৬৭. কোনো পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা মোট ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
[ প্রা. বি. স. শি. নি. ১০-১২-২০০৬ ]
৬৮. একটি থলিতে ৮৮টি পেন্সিল আছে; তাদের মধ্যে $$৪০\frac{১০}{১১}$$% পেন্সিল লাল রঙের। থলিতে কতগুলো লাল পেন্সিল আছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০৮-২০০৫ ]
৬৯. কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষর্থী গনিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০০১ ]
৭১. একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি/হ্রাস পাবে?
[ প্রা. বি. স. শি. নি. ২০২৬ ]