১. ১২০ টাকা দিয়ে একটি পণ্য কিনে ১০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ-
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক্রয়মূল্য = ১২০ টাকা
বিক্রয়মূল্য = ১০০ টাকা
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য \[ ক্ষতি = ১২০ - ১০০ = ২০ \text{ টাকা} \] ধাপ ২: ক্ষতির শতকরা হার নির্ণয়
ক্ষতির শতকরা হার = (ক্ষতি / ক্রয়মূল্য) × ১০০ \[ ক্ষতির শতকরা হার = \left(\frac{২০}{১২০}\right) \times ১০০ = \frac{২০ \times ১০০}{১২০} = \frac{২০০০}{১২০} \approx ১৬.৬৭\% \] উত্তর: ক্ষতির পরিমাণ শতকরায় হলো: \[ \boxed{১৬.৬৭\%} \]
২. এক কুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
- এক কুড়ি আমের ক্রয় মূল্য = ৪০০ টাকা
- লাভ = ৫%
১. বিক্রয় মূল্য নির্ণয়: \[ বিক্রয়\ মূল্য = ক্রয়\ মূল্য + লাভ \] \[ বিক্রয়\ মূল্য = 400 + (400 \times \frac{5}{100}) = 400 + 20 = 420\ টাকা \] ২. ক্রয় মূল্য ৫% কম হলে নতুন ক্রয় মূল্য: \[ নতুন\ ক্রয়\ মূল্য = 400 - (400 \times \frac{5}{100}) = 400 - 20 = 380\ টাকা \] ৩. নতুন লাভ নির্ণয়: \[ নতুন\ লাভ = বিক্রয়\ মূল্য - নতুন\ ক্রয়\ মূল্য \] \[ নতুন\ লাভ = 420 - 380 = 40\ টাকা \] সুতরাং, ক্রয় মূল্য ৫% কম হলে লাভ হত: \[ \boxed{৪০\ টাকা} \]
৩. এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
প্রথম শর্ত অনুযায়ী:
দোকানদার ১২.৫% ক্ষতিতে বিক্রি করেছেন, অর্থাৎ বিক্রয়মূল্য \[ x - \frac{12.5}{100}x = \frac{87.5}{100}x = 0.875x \] দ্বিতীয় শর্ত অনুযায়ী:
যদি তিনি ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে ২৫% লাভ হতো।
অর্থাৎ, নতুন বিক্রয়মূল্য \[ 0.875x + 30 \] এটি ২৫% লাভ হওয়া উচিত, অর্থাৎ \[ x + \frac{25}{100}x = 1.25x \] \[ 0.875x + 30 = 1.25x \] \[ 30 = 1.25x - 0.875x \] \[ 30 = 0.375x \] \[ x = \frac{30}{0.375} = 80 \] সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য ৮০ টাকা।
৪. একটি শেয়ারের মূল্য গতকাল ২৫% বেড়ে গেলাে। আজকে আবর ২৫% কমে গেলাে। প্রকৃত বাড়া/কমার হার কত?
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
প্রথম দিন:
মূল্য ২৫% বেড়েছে, অর্থাৎ নতুন মূল্য: \[ x + \frac{25}{100}x = 1.25x \] দ্বিতীয় দিন:
এখন, ১.২৫x থেকে ২৫% কমানো হয়, অর্থাৎ নতুন মূল্য: \[ 1.25x - \frac{25}{100} \times 1.25x \] \[ 1.25x - 0.3125x = 0.9375x \] অতএব, প্রকৃত পরিবর্তন: \[ x - 0.9375x = 0.0625x \] \[ \frac{0.0625x}{x} \times 100 = 6.25\% \] অর্থাৎ, প্রকৃত মূল্যের হ্রাস ঘটেছে ৬.২৫%।
৫. ৫৬০ টাকার একটি চেয়ার কিনতে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
৬. শফিক ২৪০ টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ঐ টাকায় একটি কলম বেশী পেতো তার প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো । সে কতগুলো কলম কিনলো।
[ প্রা.বি.স.শি. 21-06-2019 ]
তাহলে, মোট ব্যয়: \[ x \times p = 240 \] এখন, যদি সে একটি কলম বেশি পেতো, তাহলে প্রতিটি কলমের দাম \( 1 \) টাকা কম হতো।
অর্থাৎ, নতুন প্রতি কলমের দাম \( p - 1 \) টাকা।
নতুন সমীকরণ: \[ (x + 1) \times (p - 1) = 240 \] এখন, প্রথম সমীকরণ থেকে \( p = \frac{240}{x} \) বসাই: \[ (x + 1) \times \left(\frac{240}{x} - 1\right) = 240 \] \[ (x + 1) \times \frac{240 - x}{x} = 240 \] \[ (x + 1)(240 - x) = 240x \] \[ 240x - x^2 + 240 - x = 240x \] \[ 240 - x^2 - x = 0 \] \[ x^2 + x - 240 = 0 \] \[ x^2 + x - 240 = 0 \] \[ (x - 15)(x + 16) = 0 \] \[ x = 15 \quad \] সুতরাং, শফিক ১৫টি কলম কিনেছিলেন।
৭. একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়ের মূল্যের অনুপাত নিচের কোনটি?
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৬-২০১৯ ]
৮. সোহেল একটি ঘড়ি ৬১২ টকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল ১০% লাভে ঘড়িটি বিক্রয় করা। ২০% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয়মূল্য কত বাড়াতে হতো?
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৬-২০১৯ ]
৯. একজন ডিম বিক্রেতা প্রতিডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৬-২০১৯ ]
১০. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৬-২০১৯ ]
১১. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
[ প্রা. বি. স. শি. নি. ২১-০৬-২০১৯ ]
১২. ৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?
[ প্রা. বি. স. শি. নি. ২১-০৬-২০১৯ ]
১৩. ৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০১৮ | প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০০১ ]
১৪. চাউলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল। ১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
[ প্রা. বি. স. শি. নি. ১১-০৫-২০১৮ ]
১৫. টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
[ প্রা. বি. স. শি. নি. ১১-০৫-২০১৮ ]
১৬. একটি গাড়ী ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৯-১০-২০১৬ ]
১৭. ১.৫ বর্গফুট ও ২ বর্গফুটের কাঠের টুকরার দাম যথাক্রমে ৩ টাকা ও ৬ টাকা। কোনটিতে লাভ বেশি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৬-১০-২০১৫ ]
১৮. একটি জিনিস ২৫ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৮-০৮-২০১৫ ]
১৯. টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৭-০৬-২০১৫ ]
২০. ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৭-০৬-২০১৫ ]
২১. একটি ঘড়ি ৫৬০ টকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলে ঘড়িটির ক্রয়মূল্য কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২১-০৪-২০১৪ ]
২২. এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা। ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২০-০৪-২০১৪ ]
২৩. একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২০-০৪-২০১৪ ]
২৪. ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২০-০৪-২০১৪ ]
২৫. একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হল। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৯-০৪-২০১৪ ]
২৬. একটি পেনসিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-১১-২০১৩ ]
২৭. ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রি করে খ জিনসটি গ-এর নিকট ক এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ এর শতকরা কত ক্ষতি হয়?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-১১-২০১৩ ]
২৮. ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]
২৯. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হার কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]
৩০. টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১২-১১-২০১৩ ]
৩১. টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১২-১১-২০১৩ ]
৩২. একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কত ক্ষতি হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-১১-২০১৩ ]
৩৩. ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-১১-২০১৩ ]
৩৪. একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে, তার ৬% লাভ হতো?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-১১-২০১৩ ]
৩৫. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-১১-২০১৩ ]
৩৬. এক বাক্স আঙ্গুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ আঙ্গুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-১১-২০১৩ ]
৩৭. একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-১১-২০১৩ ]
৩৮. একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-১১-২০১৩ ]
৩৯. একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-১১-২০১৩ ]
৪০. একজন দোকানদার ১ ডজন বলপেন ৬০ টাকায় ক্রয় করে ৭২ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-১১-২০১৩ ]
৪১. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৮-১১-২০১৩ ]
৪২. এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-০৪-২০১৩ ]
৪৩. কোনো একটি দ্রব্যের ক্রয়মূল্য বাজার দরের ৮০%, এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-০৪-২০১৩ ]
৪৪. ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১২-০৪-২০১৩ ]
৪৫. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে, ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-০৪-২০১৩ ]
৪৬. একটি কলম ২৭০ টাকায় বিক্রি করাতে ১০% ক্ষতি হয়, কলমটির ক্রয়মূল্য কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-০৪-২০১৩ ]
৪৭. ২৫ কেজি চাল যে দরে কেনা যায়, ২০ কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-০৪-২০১৩ ]
৪৮. ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-০৪-২০১৩ ]
৪৯. একটি কলম ১৯০ টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-০৪-২০১৩ ]
৫০. একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ২৯-০২-২০১২ ]
৫১. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
[ প্রা. বি. স. শি. নি. ২৮-০২-২০১২ ]
৫২. একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ২৮-০২-২০১২ ]
৫৩. একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ২৭-০২-২০১২ ]
৫৪. কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০২-২০১২ ]
৫৫. এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০২-২০১২ ]
৫৬. ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০২-২০১২ ]
৫৭. প্রতিটি ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০২-২০১২ ]
৫৮. এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০২-২০১২ ]
৫৯. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হল। এটি ৬০.০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০২-২০১২ ]
৬০. একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
[ প্রা. বি. স. শি. নি. ১০-০৮-২০১০ ]
৬১. একটি খাসি ১,৫০০ টাকায় ক্রয় করে ১,৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১২-১২-২০১১ ]
৬২. একটি জিনিস ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১২-১২-২০১১ ]
৬৩. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১১-১২-২০১১ ]
৬৪. ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল। ১০০ টি কলার ক্রয়মূল্য কত?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১১-১২-২০১১ ]
৬৫. টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১০-১২-২০১১ ]
৬৬. ৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১০-১২-২০১১ ]
৬৭. কোনো একটি বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৯-১২-২০১১ ]
৬৮. কোনো একটি সামগ্রীর ক্রয়মূল্য বাজার দরের ৮০%। এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৯-১২-২০১১ ]
৬৯. একটি জিনিস ৬০.০০ টাকা বিক্রয় করায় ২০% লাভ হলো, এর ক্রয়মূল্য কত?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৮-১২-২০১১ ]
৭০. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৮-১২-২০১১ ]
৭১. একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৭-১২-২০১১ ]
৭২. একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ০৭-১২-২০১১ ]
৭৩. এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ০৯-০৮-২০১০ ]
৭৪. এক ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে?
[ প্রা. বি. স. শি. নি. ০৯-০৮-২০১০ ]
৭৫. কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
৭৬. টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন ৩ টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত?
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
৭৭. একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ১২-০১-২০১০ ]
৭৮. একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ১২-০১-২০১০ ]
৭৯. একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্য তিনি জিনিস বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তাঁর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয় মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ১১-০১-২০১০ ]
৮০. একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তার কত লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ১১-০১-২০১০ ]
৮১. এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর ৫০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ১১-০১-২০১০ ]
৮২. জনাব সালাম ৫৫ টাকায় ২০টি আম কিনলেন। ১০% আম পঁচে যাওয়ায় তিনি অবশিষ্ট আম ডজনপ্রতি ৬০ টাকা দরে বিক্রি করলেন। এতে তাঁর কত লাভ হল?
[ প্রা. বি. স. শি. নি. ১০-০১-২০১০ ]
৮৩. একজন ব্যবসায়ীর কাছে ২২টি বলপেন আছে। তিনি কয়েকটি বলপেন প্রতিটি ৩৫ টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ৩৫টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ১০ টাকা ক্ষতিতে বিক্রি করেন। তাঁর মোট ৬৩৫ টাকা লাভ হলে তিনি কয়টি বলপেন ক্ষতিতে বিক্রি করেন?
[ প্রা. বি. স. শি. নি. ১০-০১-২০১০ ]
৮৪. একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন ১০% ডিসকাউন্ট দিলেও তাঁর ক্রয়মূল্যের উপর ২০% লাভ থাকে। জিনিসটির ক্রয়মূল্য ৩০ টাকা হলে, নির্ধারিত মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ০৯-০১-২০১০ ]
৮৫. ১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]
৮৬. টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]
৮৭. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
[ প্রা. বি. স. শি. নি. ০৬-০৯-২০০৭ ]
৮৮. ২৫ সের চাল যে দামে কেনা যায় ২০ সের চাল সে দামে বিক্রি করলে শতকরা কত লাভ?
[ প্রা. বি. স. শি. নি. ০৩-০৯-২০০৭ ]
৮৯. ২৫ সের চাল যে দরে কেনা যায় ২০ সের চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
[ প্রা. বি. স. শি. নি. ০২-০৯-২০০৭ ]
৯০. একজন দোকানদার ৫টি লেবু যে মূল্যে ক্রয় করে ৪টি লেবু সেই মূল্যে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হবে?
[ প্রা. বি. স. শি. নি. ০১-১২-২০০৬ ]
৯১. একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০৮-২০০৫ ]
৯২. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৮-২০০৫ ]
৯৩. টাকায় ১০টি ও টাকায় ১৫টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় ১২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
[ প্রা. বি. স. শি. নি. ২০২৬ ]