আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

 শির + ছেদ
 শিরঃ + ছেদ
 শিরশ্ + ছেদ
 শির + উচ্ছেদ
ব্যাখ্যাঃ

শিরঃ + ছেদ = শিরশ্ছেদ

এটি বিসর্গ সন্ধির উদাহরণ। বিসর্গের পরে চ বা ছ থাকলে বিসর্গ স্থানে শ হয়।

 গো + অক্ষ = গবাক্ষ
 পৌ + অক = পাবক
 বি + অঙ্গ = বঙ্গ
 যতি + ইন্দ্র = যতীন্দ্র
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হলো কঃ গো + অক্ষ = গবাক্ষ

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি সেই স্বরসন্ধিকে বোঝায় যা ব্যাকরণের সাধারণ নিয়ম অনুসরণ করে না, বরং বিশেষভাবে গঠিত হয়। 'গবাক্ষ' শব্দটি 'গো' + 'অক্ষ' - এই দুটি স্বরের সন্ধিতে গঠিত হয়েছে, কিন্তু এখানে স্বরসন্ধির সাধারণ নিয়ম (যেমন অ + অ = আ, ও + অ = অব) খাটে না। এটি ব্যতিক্রমভাবে গঠিত হয়েছে।

অন্যান্য উদাহরণগুলো স্বরসন্ধির সাধারণ নিয়ম অনুসরণ করে গঠিত:

  • খঃ পৌ + অক = পাবক (ও + অ = আব) - এটি অয়াদি স্বরসন্ধির উদাহরণ।
  • গঃ বি + অঙ্গ = বঙ্গ (ই + অ = য) - এখানে ব্যঞ্জনসন্ধি হয়েছে।
  • ঘঃ যতি + ইন্দ্র = যতীন্দ্র (ই + ই = ঈ) - এটি দীর্ঘ স্বরসন্ধির উদাহরণ।
 দুঃ + অবস্থা
 দূর + বস্থা
 দুর + বস্থা
 দুর + অবস্থা
ব্যাখ্যাঃ

'দুরবস্থা' শব্দটি বিসর্গ সন্ধির নিয়মে গঠিত। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো:

দুঃ + অবস্থা = দুরবস্থা

বিসর্গ (ঃ) এর পরে অ, আ থাকলে বিসর্গ স্থানে 'র' হয়। এখানে 'দুঃ'-এর পরের 'অ'-এর কারণে বিসর্গ 'র'-এ রূপান্তরিত হয়েছে।

 সৎ + জাত
 সদ্যো + জাত
 সদ্যঃ + জাত
 সদ্য + জাত
ব্যাখ্যাঃ

'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ হলো:

সদ্যঃ + জাত

এটি একটি বিসর্গ সন্ধির উদাহরণ। এখানে বিসর্গ (ঃ) এর পর 'জ' থাকায় বিসর্গটি 'ও' কারে রূপান্তরিত হয়েছে।

 রবী + ইন্দ্র
 রবী + ঈন্দ্র
 রবি + ইন্দ্র
 রবি + ঈন্দ্র
ব্যাখ্যাঃ

'রবীন্দ্র' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো:

রবি + ইন্দ্র

এটি স্বরসন্ধির একটি উদাহরণ, যেখানে 'ই' (রবি-এর 'ই') + 'ই' (ইন্দ্র-এর 'ই') = দীর্ঘ 'ঈ' (বীন্দ্র-এর 'ঈ') হয়েছে।

 দ্বীপ + আয়ন
 দ্বীপ + অয়ন
 দ্বিপ + অনট
 দ্বীপ + অনট
ব্যাখ্যাঃ

'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ হলো দ্বীপ + অয়ন

ব্যাখ্যা: 'দ্বৈপায়ন' শব্দটি 'দ্বীপ' (অর্থাৎ দ্বীপ) এবং 'অয়ন' (একটি প্রত্যয়, যা বংশধর বা স্থানবাচক অর্থে ব্যবহৃত হয়) এর সমন্বয়ে গঠিত। এখানে 'দ্বীপ' শব্দের 'ঈ' স্বরটি 'অয়ন' প্রত্যয়ের প্রভাবে 'ঐ' তে পরিবর্তিত হয়েছে। এটি সংস্কৃত ব্যাকরণের 'বৃদ্ধিসন্ধি'র একটি বিশেষ নিয়ম বা তদ্ধিত প্রত্যয় যোগের ফলে সৃষ্ট একটি রূপ। 'দ্বৈপায়ন' বলতে বোঝায় 'দ্বীপজাত' বা 'দ্বীপবাসী', এবং এই নামে বেদব্যাস পরিচিত, কারণ তিনি একটি দ্বীপে জন্মেছিলেন।

 ব্যঞ্জন ধ্বনি
 স্বরধ্বনি
 নিপাতনে সিদ্ধ
 বিসর্গ সন্ধি
ব্যাখ্যাঃ

নিয়ম বহির্ভূত অথচ প্রচিলত এরকম কিছুকেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন: আ + চর্য = আশ্চর্য, মনস্‌ + ঈষা = মনীষা, ষট্ + দশ = ষোড়শ, পর + পর = পরস্পর।

 বাগ + অম্বর
 বাগ + আড়ম্বর
 বাক্ + অম্বর
 বাক্ + আড়ম্বর
ব্যাখ্যাঃ

ব্যঞ্জন সন্ধির অন্যতম একটি ভাগ ব্যঞ্জনে-স্বরে সন্ধির অন্তর্গত ‘বাগাড়ম্বর’। সন্ধির নিয়ম অনুযায়ী পূর্বপদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জনধ্বনি (ক/চ/ট/ত/প) থাকলে এবং পর পদের প্রথমে স্বরধ্বনি হলে ব্যঞ্জনধ্বনিটি ঐ বর্গের তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। এরূপ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো: দিগন্ত, ষড়যন্ত্র, সদ্ভাব, উদ্যোগ প্রভৃতি।

 জন + ইক
 জন + এক
 জনৈ + এক
 জন + ঈক
ব্যাখ্যাঃ

স্বরসন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর এ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অর্থাৎ: অ + এ = ঐ (জন + এক = জনৈক)।

 বাক্‌ + দান = বাগদান
 উৎ + ছেদ = উচ্ছেদ
 পর + পর = পরস্পর
 সম + সার = সংসার
ব্যাখ্যাঃ

কোনো নিয়ম অনুসরণ না করে যখন সন্ধি সাধিত হয় তখন তাকে নিপাতনে সিদ্ধ বলে। উপরিউক্ত সন্ধিগুলোর মধ্যে 'পর + পর = পরস্পর' ছাড়া অন্য সন্ধিগুলো ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।

 সমাস
 সন্ধি
 প্রত্যয়
 উপসর্গ
ব্যাখ্যাঃ

নবান্ন এর সন্ধি বিচ্ছেদ = নব + অন্ন।

 প্রাত + রাশ
 প্রাতঃ + রাশ
 প্রাতঃ + আশ
 প্রাত + আশ
ব্যাখ্যাঃ

‘প্রাতরাশ’ শব্দটির অর্থ প্রাতর্ভোজন বা সকালের নাশতা। সংস্কৃত ‘প্রাতঃ (=র)’ এর সাথে ‘আশ’ যুক্ত হয়ে প্রাতরাশ শব্দটি গঠিত।

 পড়ার সুবিধা
 লেখার সুবিধা
 উচ্চারণের সুবিধা
 শোনার সুবিধা
ব্যাখ্যাঃ

সন্ধি হলো পাশাপাশি দুই বর্ণের মিলন। এর মাধ্যমে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা যায়।

 ষড় + ঋতু
 ষড় + ঋতু
 ষট + ঋতু
 ষট্ + ঋতু
ব্যাখ্যাঃ

ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ হলো: ষট্ + ঋতু = ষড়ঋতু।

এটি ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে গঠিত হয়েছে।

 দুঃ + লোক
 দিব্ + লোক
 দ্বি + লোক
 দ্বিঃ + লোক
ব্যাখ্যাঃ

দ্যুলোক= দিব্‌ + লোক; এটি একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি। নিপাতনে সিদ্ধ আরও কয়েকটি ব্যঞ্জনসন্ধি হলো- আশ্চর্য=আ+চর্য; ষোড়শ= ষট্‌+দশ; পতঞ্জলি= পতৎ+অঞ্জলি; একাদশ= এক+দশ; বৃহস্পতি=বৃহৎ+পতি; গোষ্পদ= গো+পদ; বনস্পতি=বন+পতি; পরস্পর=পর+পর; তষ্কর= তৎ+কর; মনীষা= মনস্‌+ঈষা।

 রত্না + কর
 রত্ন + কর
 রত্না + আকার
 রত্ন + আকর
ব্যাখ্যাঃ

সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় অর্থাৎ অ/আ+অ/আ=আ। এখানে, অ + আ = আ হয়েছে। এরূপ আরো কয়েকটি সন্ধির উদাহরণ হলো- হিমালয়, দেবালয়, সিংহাসন ইত্যাদি।

 মনো+হর
 মন+অহর
 মন+হর
 মনঃ+হর
ব্যাখ্যাঃ

মনোহর শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো মনঃ+হর

এটি বিসর্গ সন্ধির একটি উদাহরণ। বিসর্গ (ঃ) এর পরে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ থাকলে বিসর্গের পরিবর্তন ঘটে। এই ক্ষেত্রে, বিসর্গের পরে 'হ' ব্যঞ্জনবর্ণ থাকায় বিসর্গ 'ও'-কারে রূপান্তরিত হয়েছে।

অতএব, মনঃ + হর = মনোহর।

 বাক্‌ + আড়ম্বর
 বাগ+অম্বর
 বাক + অম্বর
 বাগ্‌+আড়ম্বর
ব্যাখ্যাঃ

সঠিক সন্ধিবিচ্ছেদ হলো বাক্‌ + আড়ম্বর

ব্যঞ্জনসন্ধির নিয়ম অনুযায়ী, ক্, চ্, ট্, ত্, প্ এই পাঁচটি স্পর্শধ্বনির পরে স্বরধ্বনি থাকলে সেই স্পর্শধ্বনিগুলো যথাক্রমে গ্, জ্, ড্, দ্, ব্ হয়। এখানে 'ক্'-এর পরে 'আ' স্বরধ্বনি থাকায় 'ক্' 'গ্'-এ পরিবর্তিত হয়েছে।

 শীত+আর্ত
 শীতা+অর্ত
 শীতা+র্ত
 শীত+ঋত
ব্যাখ্যাঃ

"শীতার্ত" শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো: শীত + ঋত।

এটি স্বরসন্ধির একটি উদাহরণ। অ/আ এর পরে ঋত থাকলে অ/আ ও ঋত মিলে আর হয় এবং আর অ/আ এর আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

 অহ+রহঃ
 অহ+অহঃ
 অহঃ+অহ
 অহঃ+রহ
ব্যাখ্যাঃ

'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো: অহঃ + অহ = অহরহ। এটি বিসর্গ সন্ধির উদাহরণ।

 সং +অবিধান
 সম +ধান
 সম্ + বিধান
 সং+ বিধান
ব্যাখ্যাঃ

"সংবিধান" শব্দের সন্ধি বিচ্ছেদ হলো: সম্ + বিধান।

এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এখানে ‘ম্’ এর পরে ‘ব’ থাকায় ‘ম্’ এর স্থানে অনুস্বার (ং) হয়েছে।

 গো + অক
 গৈ + য়ক
 গা +য়ক
 গৈ + অক
ব্যাখ্যাঃ

"গায়ক" এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো গৈ + অক

এটি অয়াদি স্বরসন্ধির নিয়মে গঠিত হয়েছে। নিয়মটি হলো:
ঐ + অন্য স্বর = আয় + অন্য স্বর

এখানে, "গৈ" এর "ঐ" এবং "অক" এর "অ" মিলে "আয়" হয়েছে এবং "গ" এর সাথে যুক্ত হয়ে "গায়" তৈরি করেছে। এরপর "ক" যুক্ত হয়ে "গায়ক" শব্দটি গঠিত হয়েছে।

 রবি +ইন্দ্র
 রবি + ঈন্দ্র
 রব + ইন্দ্র
 রবী +ইন্দ্র
ব্যাখ্যাঃ

এখানে 'রবীন্দ্র' শব্দের সন্ধি বিচ্ছেদ 'রবি + ইন্দ্র' এর ব্যাখ্যা দেওয়া হলো:

এটি একটি স্বরসন্ধি। এখানে দুটি স্বরবর্ণের মিলন ঘটেছে।

  • রবি (রবি + ই): 'রবি' শব্দের শেষে 'ই' স্বরবর্ণটি রয়েছে।
  • ইন্দ্র (ই + ন্দ্র): 'ইন্দ্র' শব্দের শুরুতে 'ই' স্বরবর্ণটি রয়েছে।

সন্ধির নিয়ম অনুযায়ী, যখন 'ই' + 'ই' মিলিত হয়, তখন তারা উভয় মিলে 'ঈ' (দীর্ঘ-ঈ) হয়।

সুতরাং, রবি (ই) + ইন্দ্র (ই) = রবীন্দ্র (ঈ)। এই নিয়মে 'রবীন্দ্র' শব্দটি গঠিত হয়েছে।

 ষড় + অশ
 ষট্ + দশ
 ষট + অশ
 ষট + দশ
ব্যাখ্যাঃ

'ষোড়শ' এর সন্ধি বিচ্ছেদ 'ষট্ + দশ' কেন হয়, তার ব্যাখ্যা নিচে দেওয়া হলো:

এটি একটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এখানে কিছু বিশেষ ধ্বনিগত পরিবর্তন ঘটে।

  • ষট্ : এই অংশটি 'ছয়' বোঝাতে ব্যবহৃত হয়।
  • দশ : এই অংশটি 'দশ' বোঝায়।

যখন 'ষট্' এবং 'দশ' একত্রিত হয়, তখন নিম্নলিখিত পরিবর্তনগুলো ঘটে:

  1. ট > ড় পরিবর্তন: 'ষট্' এর শেষের 'ট্' ব্যঞ্জনধ্বনিটি পরিবর্তিত হয়ে 'ড়' ব্যঞ্জনধ্বনিতে পরিণত হয়।
  2. দ > ড় পরিবর্তন: 'দশ' এর শুরুর 'দ' ব্যঞ্জনধ্বনিটিও পরিবর্তিত হয়ে 'ড়' ব্যঞ্জনধ্বনিতে পরিণত হয়।
  3. স্বরধ্বনি পরিবর্তন: 'দশ'-এর 'অ' স্বরধ্বনিটি পরিবর্তিত হয়ে 'ও' স্বরধ্বনিতে পরিণত হয়।

এই নিয়মগুলো একত্রিত হয়ে ষট্ + দশ থেকে ষোড়শ শব্দটি গঠিত হয়। এটি সংস্কৃতে প্রচলিত কিছু ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুসরণ করে।

২৫. 'সন্ধি' শব্দের অর্থ কী?

[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 সংক্ষেপণ
 মিলন
 একপদীকরণ
 চিহ্ন
ব্যাখ্যাঃ

'সন্ধি' শব্দের অর্থ হলো মিলন বা যোগ

ব্যাকরণের পরিভাষায়, দুটি ধ্বনির পরস্পর মিলনকে সন্ধি বলে।

২৬. 'সতীশ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?

[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 সতি + ইশ
 সতি + ঈশ
 সতী + ঈশ
 সতী + ইশ
ব্যাখ্যাঃ

'সতীশ' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো:

সতী + ঈশ = সতীশ

এটি দীর্ঘ সন্ধির উদাহরণ, যেখানে ই + ঈ = ঈ (ী) হয়েছে।

২৭. 'চলচিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) | ১১তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 চলৎ + চিত্র
 চল + চিত্র
 চলচ + চিত্র
 চলিচ + চিত্র
ব্যাখ্যাঃ

'চলৎ + চিত্র' হলো 'চলচ্চিত্র' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। এটি ব্যঞ্জনসন্ধির একটি উদাহরণ।

২৮. সন্ধির প্রধান সুবিধা কী?

[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 লেখার সুবিধা
 উচ্চারণের সুবিধা
 পড়ার সুবিধা
 শুনার সুবিধা
ব্যাখ্যাঃ

সন্ধির প্রধান সুবিধা হলো:

উচ্চারণের সহজতা ও শ্রুতিমাধুর্য বৃদ্ধি: সন্ধি দুটি কাছাকাছি থাকা ধ্বনিকে এমনভাবে মিশিয়ে দেয়, যাতে উচ্চারণ করা সহজ হয় এবং শুনতে মধুর লাগে। এর ফলে ভাষার প্রবাহ সাবলীল হয়।

উদাহরণস্বরূপ, 'বিদ্যা + আলয়' বলার চেয়ে 'বিদ্যালয়' বলা অনেক সহজ এবং শ্রুতিমধুর।

২৯. ‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ -

[ ১৭তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 প্রতি + বর্তন
 প্রতি + আবর্তন
 প্রতিঃ + বর্তন
 প্রতিঃ + আবর্তন
ব্যাখ্যাঃ

'প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো প্রতি + আবর্তন

৩০. দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 দুঃ + লোক
 দুই + লোক
 দ্বি + লোক
 দিক্ + লোক

৩১. সন্ধির প্রধান কাজ কী?

[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 ধ্বনি পরিবর্তন
 অর্থের পরিবর্তন
 পদের পরিবর্তন
 বাক্য সংকোচন

৩২. 'লবণ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 লে+অন
 লব+ অন
 লো+অন
 ল+বন

৩৩. ‘ভাস্বর’-এর সন্ধি বিচ্ছেদ কী?

[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 ভাস্+সর
 ভাস+কর
 ভাঃ + কর
 ভা + স্বর

৩৪. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?

[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 মস্যাধার
 মার্তন্ড
 কুলটা
 অন্যান্য

৩৫. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?

[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 সমীভবন
 বিষমীভবর
 অপিনিহিত
 অসমীকরণ

৩৬. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

[ ১৪তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) | প্রাক-প্রা. স. শি. নি. ১২-১১-২০১৩ ]

 ক্রিয়া
 অব্যয়
 বিশেষ্য
 বিশেষণ

৩৭. সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

[ ১৪তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 সন্ধি
 প্রত্যয়
 সমাস
 কুলটা

৩৮. নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির?

[ ১৪তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 পাবক
 শাবক
 কুলটা
 গায়ক

৩৯. 'রাজ্ঞী' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ ১৪তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 রাজ্ + নী
 রাগ্ + নী
 রাজ্ + জ্ঞী
 রাগ্ + জ্ঞী

৪০. দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ ১৩তম শি. (স্কুল সমপর্যায়) ]

 দুর+যোগ
 দুঃ+যোগ
 দু+যোগ
 দুরোঃ+যোগ

৪১. 'বনস্পতি' শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি?

[ ১২তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 বনঃ+ পতি
 বন্+পতি
 বনস+ পতি
 বন+পতি

৪২. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

[ ১২তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 হিমালয়
 অহরহ
 সংসার
 বনস্পতি

৪৩. "সতীশ" শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?

[ ১২তম শি. (স্কুল সমপর্যায়) ]

 সতি+ইশ
 সতি+ঈশ
 সতী+ইশ
 সতী+ঈশ
 গব+এষণা
 গো+এষণা
 গো+ষণা
 গ+বেষণা

৪৫. 'মনস্তাপ' - এর সন্ধি-বিচ্ছেদ

[ ১১তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) | প্রা. বি. স. শি. নি. ১২-০১-২০১০ ]

 মন+তাপ
 মনস + তাপ
 মনো + তাপ
 মনঃ + তাপ

৪৬. পাশাপাশি দু'টি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

[ ১১তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) | রে. বে. প্রা. স. শি. নি. ০৯-১২-২০১১ ]

 উপসর্গ
 অনুসর্গ
 সমাস
 সন্ধি

৪৭. ‘লবণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

[ ১১ তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 লো+অন
 লো+বন
 ল+বন
 লৈ+বন

৪৮. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

[ ১১ তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 নিষ্কর
 পরস্পর
 সন্তাপ
 ষষ্ঠ

৪৯. ‘‘চতুষ্পদ’’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

[ ১৩তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 চতুর+পদ
 চতুর্ষ পদ
 চতু+পদ
 চতুঃ+পদ

৫০. 'দর্শক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-

[ ৯ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 দৃ + অক
 দৃশ্ + ষ্ণক
 দৃশ্ + অক
 দৃ+শক্

৫১. ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ -

[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 ষড় + ঋতু
 ষড়্ + ঋতু
 ষট + ঋতু
 ষট্ + ঋতু

৫২. 'মতৈক্য' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]

 মত: এক
 মত: + ঐক্য
 মত + এক
 মত + ঐক্য

৫৩. পরীক্ষা' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ বোনটি?

[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]

 পরী + ইক্ষা
 পরি + ঈক্ষা
 পারী + ঈক্ষা
 পরি + ইক্ষা

৫৪. 'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]

 তপঃ + বন
 তপ + বন
 তপোঃ + বন
 তপো + বন

৫৫. 'নিরাময়' এর সন্ধি-বিচ্ছেদ-

[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]

 নিরা + ময়
 নিঃ + আময়
 নিঃ + ময়
 নির + ময়

৫৬. 'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রা. প্র. শি. নি.১০-১০-২০১২ | প্রা. বি. স. শি. নি. ২৫-০২-২০১২ ]

 অ + আর্চ
 অতি + চার্য
 আ + চর্য
 আশ + চর্য

৫৭. `ইতস্তত` শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

[ প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]

 ইত + তত
 ইতঃ + তত
 ইতস্ + তত
 ইত + স্তত
 শুভ + ইচ্ছা
 শু + ইচ্ছা
 শুভ + ঈচ্ছা
 শুভ্ + ছা
 ব্যুৎ + উৎসব
 বহ্ন্য + সব
 বুহ্ন্য + উৎসব
 বহ্নি + উৎসব

৬০. 'সংগীত' এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রা. প্র. শি. নি. ১৩-০৯-২০০৯ ]

 সং + গীত
 সম্ + গীত
 সং + গিত
 সম্ + গিত

৬১. 'উন্নয়ন' এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রা. প্র. শি. নি. ১৩-০৯-২০০৯ ]

 উৎ + নয়ন
 উন্ন + য়ন
 উৎ + য়ন
 উৎ + অন

৬২. 'প্রাতরাশ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]

 প্রাতঃ + আশ
 প্রাতঃ + আস
 প্রাতঃ রাশ
 প্রাত + রাশ

৬৩. 'দংশন'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]

 দম্ + শন
 দম + সন
 দম + যন
 দঙ+ শন

৬৪. “বিদ্যালয়” এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রা. প্র. শি. নি. ১১-০৯-২০০৯ ]

 বিদ্যা + আলয়
 বিদ্য + আলয়
 বিদ্যা + লয়
 বিদ + আলয়

৬৫. “পরীক্ষা” এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রা. প্র. শি. নি. ১১-০৯-২০০৯ ]

 পরী + ঈক্ষা
 পরি + ইক্ষা
 পরি + ঈক্ষা
 পরী + ঈক্ষা

৬৬. ‘উন্নত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]

 উৎ + নীতি
 উৎ + নত
 উন্নী + ত
 উন + নত

৬৭. ‘মনীষা’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হবে-

[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]

 মন্ + ঈষা
 মনস্ + ঈষা
 মনস্ + ইষা
 মন + ইষা

৬৮. 'উচ্ছ্বাস' শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]

 উৎ + চ্ছাস
 উৎ + ছাস
 উৎ + শ্বাস
 উৎ + চছাস

৬৯. 'অহরহ' - এর সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]

 অহ + রহ
 অহঃ + রহ
 আহঃ + রহ
 অহঃ + অহ

৭০. ‘পিত্রালয়’ এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]

 পিতা+আলয়
 পিত্রি + আলয়
 পিতা লয়
 পিতৃ + আলয়

৭১. ‘উদ্যোগ’ -এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]

 উদ + যোগ
 উৎ + যোগ
 উদ + যুগ
 উৎ + যোগ

৭২. 'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]

 দুঃ + গতি
 দুর + গতি
 দূর + গতি
 দুস + গতি।

৭৩. সন্ধি-বিচ্ছেদ করুন 'পনির'-

[ সর. মা. বি. সহ. শি. নি. ১৪-০৭-২০০৬ ]

 পনি+এর
 পনি+র
 পন+ইর
 পন+ই+র

৭৪. 'দুর্যোগ'- এর সন্ধি বিচ্ছেদ কি?

[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]

 দুহ: + যোগ
 দুর + যোগ
 দু: + যোগ
 দুহ + যোগ
 মৃত + ময়
 মৃন + ময়
 মত + ময়
 মৃৎ + ময়
 বিচ + ছিন্ন
 বি + ছিন্ন
 বিৎ + চ্ছিন্ন
 বিৎ + ছিন্ন
 দু+ লোক
 দ্যু+লোক
 দিব + লোক
 দ্যু + লোক

৭৮. 'সংলাপ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ২১-০৬-২০১৯ ]

 সমঃ + লাপ
 সম্ + লাপ
 সং + লাপ
 সং + আলাপ

৭৯. 'গায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৫-২০১৯ ]

 গয়ক
 গৈ + অক
 গো + অক
 গা + অক

৮০. 'গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৫-২০১৯ ]

 গো + এষণা
 গো + এষণা
 গ + এষণা
 গব + এষণা
 সং+বিধান
 সম+ধান
 সং+অবিধান
 সম্+বিধান
 সার্ব + ভৌম
 সর্বভূমি + ষ্ণ
 সার্বভৌ + ম
 ষ্ণ + সর্বভূমি

৮৩. সন্ধি বিচ্ছেদ করুন- 'ক্ষুৎপিপাসা'

[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০১৮ ]

 ক্ষুৎ + পিসাসা
 ক্ষুধা + পিপাসা
 ক্ষুধ্ + পিপাসা
 কোনোটিই নয়

৮৪. সন্ধি বিচ্ছেদ করুন: কথাচ্ছলে

[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০১৮ ]

 কথা + চ্ছল
 কথা + ছলে
 কোনোটিই নয়
 কথা + চ্ছলে

৮৫. মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ১১-০৫-২০১৮ ]

 মনি+ঈষা
 মনস্ + ঈষা
 মনঃ + ঈষা
 মনী + ইষা

৮৬. 'প্রত্যুষ' শব্দর সন্ধি বিচ্ছেদ করুন।

[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৪-২০১৮ ]

 প্রতি + ঊষ
 প্রত্যু + উষ
 প্রতি + উষ
 প্রত্যু + উষ

৮৭. 'অন্বেষণ' শব্দের সন্ধি বিচ্ছেদ করুন।

[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৪-২০১৮ ]

 অন্ব + এষণ
 অন + এষণ
 অন্ব + এষণ
 অনু + এষণ

৮৮. "দ্যুলোক" শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ৩০-১০-২০১৫ ]

 দ্বি + লোক
 দিব্‌ + লোক
 দ্বিঃ + লোক
 দুঃ + লোক

৮৯. কোনটি সন্ধিজাত শব্দ?

[ প্রাক-প্রা. স. শি. নি. ৩০-১০-২০১৫ ]

 মিনতি
 দখিনা হাওয়া
 উন্মনা
 ফাল্গুন

৯০. ব্যর্থ" শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো--

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৬-১০-২০১৫ ]

 বি + অর্থ
 ব্যা + অর্থ
 বি + আর্থ
 ব্য + অর্থ

৯১. "মৃন্ময়" শব্দের সন্ধি বিচ্ছেদ --

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৬-১০-২০১৫ ]

 মৃত + ময়
 মৃদ্‌ + ময়
 মৃৎ + ময়
 মৃন্ + ময়

৯২. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

[ প্রাক-প্রা. স. শি. নি. ২৮-০৮-২০১৫ ]

 ণিজন্ত
 অহরহ
 বিদ্যালয়
 দুঃচিন্তা

৯৩. "রান্না" -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ২৮-০৮-২০১৫ ]

 রান + না
 রাঁদ + না
 রান্ন + আ
 রাঁধ্‌ + না

৯৪. কোনটি “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ?

[ প্রাক-প্রা. স. শি. নি. ২৭-০৬-২০১৫ ]

 ক্ষুধা + আর্ত
 ক্ষুৎ + ঋর্ত
 ক্ষুধ+আর্ত
 ক্ষুধা + ঋত

৯৫. "গবেষণা"-এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?

[ প্রাক-প্রা. স. শি. নি. ২৭-০৬-২০১৫ ]

 গবে + ষণা
 গো + এষণা
 গ + এষণা
 গব + এষণা

৯৬. "মনস্তাপ"-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ২০-০৪-২০১৪ ]

 মনঃ + তাপ
 মন+তাপ
 মনস + তাপ
 মনো + তাপ

৯৭. "বাগাড়ম্বর" শব্দের সন্ধি-বিচ্ছেদ -

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৯-০৪-২০১৪ ]

 বাগ + আম্বর
 বাগ + আড়ম্বর
 বাক + অম্বর
 বাক্ + আড়ম্বর

৯৮. সন্ধির উদ্দেশ্য কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৯-০৪-২০১৪ ]

 ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
 শব্দগত মাধুর্য সৃষ্টি
 শব্দের মিলন
 বর্ণের মিল

৯৯. "কাঁদুনি" শব্দের সন্ধি বিচ্ছেদ-

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৮-০৪-২০১৪ ]

 কাঁদ+নি
 কাঁদো + উনি
 কাঁদ + ইনি
 কাঁদ + উনি

১০০. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৮-০৪-২০১৪ | প্রাক-প্রা. স. শি. নি. ০৮-১১-২০১৩ ]

 পর + পর = পরস্পর
 বাক দান = বাগদান
 উৎ + ছেদ = উচ্ছেদ
 সম + সার = সংসার

১০১. বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই-

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]

 বহ্ন্য + উৎসব
 বন্ধ্য + সব
 বহ্ন্য + উৎসব
 বহ্নি + উৎসব

১০২. নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল--

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]

 নৌ + ইক
 নবৌ + ইক
 নবো + ইক
 ন + ইক

১০৩. "দর্শনীয়" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১২-১১-২০১৩ ]

 দৃশ + অনীয়
 দৃশ্য + অনীয়
 দৃশ্য + নীর
 দৃশ+নীয়

১০৪. "ষোড়শ" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-১১-২০১৩ ]

 ষট + দশ
 সড়+শ
 ষোড় + অশ
 ষোড় + শ

১০৫. "গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-১১-২০১৩ ]

 গা + অক
 গৈ + অক
 গা + য়ক
 গো + অক

১০৬. "গবেষণা" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-১১-২০১৩ ]

 গব + এষণা
 গবে+ এষণা
 গৌ + এষণা
 গো + এষণা

১০৭. "ভাবুক" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-১১-২০১৩ | প্রাক-প্রা. স. শি. নি. ০৮-০৪-২০১৩ ]

 ভৌ + উক
 ভো + উক
 ভাব + উক
 ভৌ + অক

১০৮. "অহরহ" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-১১-২০১৩ ]

 অহঃ + রহ
 অহ + রহ
 অহ + অহ
 অহঃ + অহ

১০৯. "নীরস" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-১১-২০১৩ ]

 নী + রস
 নি + রস
 নিঃ + রস
 নীঃ + রস

১১০. "নাবিক" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-১১-২০১৩ ]

 নৌ + ইক
 ন + ইক
 নব + ইক
 নবৌ + ইক

১১১. "সদাশয়" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-১১-২০১৩ ]

 সদ + আশয়
 সদা + শয়
 সৎ + আশয়
 সৎ + শয়

১১২. "জনৈক" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-১১-২০১৩ ]

 জন + এক
 জনৈ + এক
 জনৈ + ক
 জন + ক

১১৩. “স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-১১-২০১৩ ]

 স্বা + আগত
 স্বা+গত
 সু + আগত
 সা + আগত

১১৪. “বিচ্ছেদ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-১১-২০১৩ ]

 বিঃ + ছেদ
 বি+ছেদ
 বিৎ + ছেদ
 বিচ্ + ছেদ

১১৫. “উন্নত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-১১-২০১৩ ]

 উৎ + নত
 উন্নী + ত
 উৎ + নীত
 উৎ + নিত

১১৬. “বৃষ্টি” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-১১-২০১৩ ]

 বিষ+তি
 বৃষ + টি
 বৃষ + তি
 বৃষ + তি

১১৭. পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-

[ প্রাক-প্রা. স. শি. নি. ০৮-১১-২০১৩ ]

 পর্য + আলোচনা
 পরি + আলোচনা
 পর্য + লোচনা
 পর্য + আলোচনা

১১৮. 'গায়ক' এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-০৪-২০১৩ ]

 গৈ + য়ক
 গৈ + অক
 গা + অক
 গঃ + অক

১১৯. 'পিত্রালয়' এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-০৪-২০১৩ ]

 পিতা + আলয়
 পিত্রি + লয়
 পিতা + লয়
 পিতৃ + আলয়

১২০. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১২-০৪-২০১৩ ]

 ণিজন্ত
 অহরহ
 বিদ্যালয়
 দুঃশ্চিন্তা

১২১. 'বৃষ্টি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-০৪-২০১৩ ]

 বৃষ্ + তি
 বৃষ + টি
 বিষ + তি
 বৃ +ষ্টি

১২২. `দ্যুলোক` শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রাক-প্রা. স. শি. নি. ০৯-০৪-২০১৩ ]

 দু+ লোক
 দুল + অক
 দিব + লোক
 দ্যু + অক

১২৩. 'দ্যুলোক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ২৯-০২-২০১২ ]

 দিব্‌ + লোক
 দুৎ + লোক
 দুঃ লোক
 দুত + লোক

১২৪. 'ক্ষুধার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ২৮-০২-২০১২ ]

 ক্ষুধা + ঋত
 ক্ষুধ + আর্ত
 ক্ষুধা + রত
 ক্ষুধার + ত

১২৫. 'পদ্ধতি' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ২৭-০২-২০১২ ]

 পদ্‌ + ধতি
 পৎ + ধতি
 পদ্‌ + হতি
 পৎ + হতি

১২৬. 'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ -

[ প্রা. বি. স. শি. নি. ২৬-০২-২০১২ ]

 গ + এষণা
 গো+ষণা
 গ+ ষণা
 গো + এষণা

১২৭. 'নীরস' এর সন্ধি বিচ্ছেদ -

[ প্রা. বি. স. শি. নি. ২৪-০২-২০১২ ]

 নিঃ + রস
 নি+রস
 নী + রস
 নীঃ + রস

১২৮. 'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ১০-০৮-২০১০ ]

 ষোড়+শ
 সড়+শ
 ষোড় + অশ
 ষট্ + দশ

১২৯. 'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ১০-০৮-২০১০ ]

 অধ + অগতি
 অধ + গতি
 অধঃ + গতি
 অধঃ + অগতি

১৩০. 'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ রে. বে. প্রা. স. শি. নি. ১২-১২-২০১১ ]

 উদ + যোগ
 উৎ + যোগ
 উদ্যো + গ
 উত + যোগ

১৩১. 'চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

[ রে. বে. প্রা. স. শি. নি. ১১-১২-২০১১ ]

 চলৎ + চিত্র
 চল + চিত্র
 চলচি + ত্র
 চলচ + চিত্র

১৩২. বৃষ্টি' -এর সন্ধি বিচ্ছেদ কি হবে?

[ রে. বে. প্রা. স. শি. নি. ১০-১২-২০১১ ]

 বৃ+টি
 বৃশ + টি
 বৃষ + তি
 বৃষ + টি

১৩৩. `পদ্ধতি` শব্দের সন্ধি বিচ্ছেদ

[ রে. বে. প্রা. স. শি. নি. ০৮-১২-২০১১ ]

 পদ + হতি
 পদ + ধতি
 পৎ + ধতি
 পদ্ + ইতি

১৩৪. 'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

[ রে. বে. প্রা. স. শি. নি. ০৭-১২-২০১১ ]

 বিচ + ছিন্ন
 বি + ছিন্ন
 বিৎ + চ্ছিন্ন
 বিৎ + ছিন্ন

১৩৫. “নাবিক”এর সন্ধি বিচ্ছেদ -

[ প্রা. বি. স. শি. নি. ০৯-০৮-২০১০ ]

 ন+ইক
 নব+ইকা
 নবৌ+ইক
 নৌ+ইক

১৩৬. 'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ০৮-০৮-২০১০ ]

 অতি + অন্ত
 অতী + অন্ত
 অতৎ + অন্ত
 অত + অন্ত

১৩৭. 'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ০৮-০৮-২০১০ ]

 মন + ইষা
 মনস + ঈষা
 মন + ঈষা
 মনস + ইষা

১৩৮. 'মনীষা' -এর সন্ধি-বিচ্ছেদ -

[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]

 মন + ইষা
 মন + ঈষা
 মনস + ইষা
 মনস + ঈষা

১৩৯. 'লবণ' এর সন্ধি বিচ্ছেদ

[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]

 লো + অন
 লব + অন
 লোব + অন
 লু + বন

১৪০. 'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ -

[ প্রা. বি. স. শি. নি. ১২-০১-২০১০ ]

 উৎ + লাস
 ঊৎ + লাস
 উল + লাস
 ঊল + লাস

১৪১. 'মোড়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ হবে

[ প্রা. বি. স. শি. নি. ১১-০১-২০১০ ]

 মোড় + অক
 মুড়ি + অক
 মুড় + অক
 মোড় + ক

১৪২. 'কাঁদুনি' শব্দের সন্ধি বিচ্ছেদ হবে -

[ প্রা. বি. স. শি. নি. ১১-০১-২০১০ ]

 কাঁদ + নি
 কঁদো + উনি
 কাঁদ + ঊনি
 কাঁদ + উনি
 বনস + পতি
 বনঃ + পতি
 বন + পতি
 বনো + পতি
 চতুষ+পদ
 চতু+পদ
 চতুঃ+পদ
 চতুর+পদ
 আ+ঈ=এ
 অ+ঈ=এ
 আ ই-এ
 অ+ই-এ

১৪৬. 'চিরুনি' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে -

[ প্রা. বি. স. শি. নি. ১০-০১-২০১০ ]

 চিরু + নি
 চির + উনি
 চিরুন + ই
 চির + উন্নি

১৪৭. 'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে -

[ প্রা. বি. স. শি. নি. ১০-০১-২০১০ ]

 জমান + ও
 জমা+ন
 জমা + নো
 জমা + আনো

১৪৮. 'ধার' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে -

[ প্রা. বি. স. শি. নি. ০৯-০১-২০১০ ]

 ধি+অর
 ধী + অর
 ধার + অ
 ধা+র

১৪৯. 'বৈঠক' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে -

[ প্রা. বি. স. শি. নি. ০৯-০১-২০১০ ]

 বৈঠ + অক
 বৈ+ ঠক
 বৈঠ+ ক
 বি+ঠক

১৫০. 'যদ্যাপি'এর সন্ধি বিচ্ছেদ -

[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]

 যদ+পি
 যদি + অপি
 যদ + অপি
 যদ্য + অপি

১৫১. 'সংসার' এর সন্ধি বিচ্ছেদ -

[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]

 সং+ সার
 সাং + সার
 সম + সার
 সম্ + সার

১৫২. কোনটি 'এদ্দুর' এর সন্ধি বিচ্ছেদ?

[ প্রা. বি. স. শি. নি. ০৯-১২-২০০৬ ]

 এ+দূর
 এত + দূর
 এৎ + দূর
 এ+ দূর

১৫৩. 'ষড়ানন' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ০১-১২-২০০৬ ]

 ষড়া + আনন
 ষড় + আনন
 ষট + আনন
 ষঢ়া+নন

১৫৪. `ভাবুক`-এর সন্ধি বিচ্ছেদ-

[ প্রা. বি. স. শি. নি. ২৫-০৮-২০০৫ ]

 ভা + বুক
 ভৌ + উক
 ভৌ + ইক
 ভাব + উক

১৫৫. 'দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৮-২০০৫ ]

 দ্বি + লোক
 দুঃ + লোক
 দিব্‌ + লোক
 দ্বিঃ + লোক

১৫৬. সন্ধি বিচ্ছেদ করুন - 'ক্ষুৎপিপাসা'

[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০০১ ]

 ক্ষুৎ + পিপাসা
 ক্ষুধা + পিপাসা
 কোনটিই নয়
 ক্ষুধ + পিপাসা

১৫৭. সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে

[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০০১ ]

 কথা + চ্ছল
 কথা + ছলে
 কোনটিই নয়
 কথা + চ্ছলে

১৫৮. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]

 শুভেচ্ছা
 প্রত্যেক
 অতীত
 সংবাদ

১৫৯. উল্লাস এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ প্রা. বি. স. শি. নি. ২০২৬ ]

 উল + লাস
 ঊৎ + লাস
 উ + লাস
 উৎ + লাস

১৬০. ‘নীরোগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]

 নীঃ + রোগ
 নিঃ + রোগ
 নি + রোগ
 নির + য়োগ