প্রশ্নঃ ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
[ ১৭তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. পূর্বাহ্ণ
খ. মধ্যাহ্
গ. অপরাহ্ন
ঘ. সায়াহ্ন
উত্তরঃ পূর্বাহ্ণ
ব্যাখ্যাঃ
প্র, পরা, পূর্ব, অপর এই কয়টি পূর্বপদের পর 'অহ্ন' শব্দ বসলে ণত্ব বিধি অনুসারে দন্ত-ন এর জায়গায় ণ হয়। যেমন- প্ররাহ্ণ, পূর্বাহ্ণ, প্রাহ্ণ, অপরাহ্ণ ইত্যাদি।
প্রশ্নঃ নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. মাস্টার
খ. পোশাক
গ. জিনিস
ঘ. পোস্ট মাস্টার
উত্তরঃ পোশাক
প্রশ্নঃ সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. অগ্রনায়ক
খ. রতন
গ. আপন
ঘ. অনুষ্ঠান
উত্তরঃ অগ্রনায়ক