প্রশ্নঃ বাংলা বর্ণমালার স্বরবর্ণ কয়টি?
[ বিসিএস ২৯তম ]
বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি। স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন: অ, আ, ই ইত্যাদি। অন্যদিকে ব্যঞ্জনধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যেমন: ক, খ, গ ইত্যাদি।
প্রশ্নঃ ‘হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ-
[ বিসিএস ২৩তম ]
দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরূপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature) গঠিত হয়। ‘হ্ম’ এখানে এরূপ একটি সংযুক্ত বর্ণ। কারণ, হ্ + ম = হ্ম। উল্লেখ্য, ক্ + ষ = ক্ষ, ক্ + ষ + ণ = ক্ষ্ণ এবং ক্ + ষ + ম= ক্ষ্ম।
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কায়টি?
[ বিসিএস ১৮তম ]
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা ১০টি।
এগুলো হলো:
স্বরবর্ণ: এ, ঐ, ও, ঔ
ব্যঞ্জনবর্ণ: ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
প্রশ্নঃ বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
[ বিসিএস ১৮তম | প্রা. বি. স. শি. নি. ২০২৬ ]
বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। শব্দ হল ভাষার মৌলিক উপাদান, যা এক বা একাধিক বর্ণ দিয়ে গঠিত হয় এবং একটি স্বতন্ত্র অর্থ বহন করে। শব্দগুলি একত্রিত হয়ে বাক্য গঠন করে।
উদাহরণস্বরূপ, "বাংলা" একটি শব্দ, এবং এটি একটি বাক্যের অংশ হতে পারে, যেমন: "বাংলা আমার মাতৃভাষা।"
প্রশ্নঃ বাংলা লিপির উৎস কি?
[ বিসিএস ১৪তম ]
প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পূর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পূর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।
প্রশ্নঃ বর্ণ হচ্ছে-
[ বিসিএস ১৪তম ]
শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে ধ্বনি। একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছের অর্থবোধক মিলনে শব্দ তৈরি হয়। ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ।