প্রশ্নঃ বার্ষিক শতকরা $১২\frac{১}{২} \% $ সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
[ ১৮তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ১০০
খ. ২০০
গ. ৩০০
ঘ. ৪০০
উত্তরঃ ২০০
ব্যাখ্যাঃ প্রশ্নে দেওয়া আছে,
সুদের হার (r) = $12\frac{1}{2} \% = \frac{25}{2}\% = 12.5\%$
সময় (t) = 4 বছর
মোট সুদ (I) = 100 টাকা
আমরা জানি,
সুদ = আসল $\times$ সুদের হার $\times$ সময়
I = P $\times$ r $\times$ t
$100 = P \times \frac{12.5}{100} \times 4$
$100 = P \times \frac{50}{100}$
$100 = P \times \frac{1}{2}$
$P = 100 \times 2$
$P = 200$
সুতরাং, 200 টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে।
সুদের হার (r) = $12\frac{1}{2} \% = \frac{25}{2}\% = 12.5\%$
সময় (t) = 4 বছর
মোট সুদ (I) = 100 টাকা
আমরা জানি,
সুদ = আসল $\times$ সুদের হার $\times$ সময়
I = P $\times$ r $\times$ t
$100 = P \times \frac{12.5}{100} \times 4$
$100 = P \times \frac{50}{100}$
$100 = P \times \frac{1}{2}$
$P = 100 \times 2$
$P = 200$
সুতরাং, 200 টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে।
প্রশ্নঃ শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
ক. 5 বছর
খ. 6 বছর
গ. 3 বছর
ঘ. 2 বছর
উত্তরঃ 6 বছর
প্রশ্নঃ ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ১২০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ১৫০০ টাকা
ঘ. ২০০০ টাকা
উত্তরঃ ২০০০ টাকা
প্রশ্নঃ জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন -
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ৩১০০ টাকা
খ. ৩২০০ টাকা
গ. ৩২৫০ টাকা
ঘ. ৩৩০০ টাকা
উত্তরঃ ৩৩০০ টাকা
প্রশ্নঃ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
ক. C=P(1+n)ʳ
খ. $C=P(1+r^{n})$
গ. $P=C(1+r)^{n}$
ঘ. $C=P(1+r)^{n}$
উত্তরঃ $C=P(1+r)^{n}$
প্রশ্নঃ জাওয়াদ সাহেব ৫০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। $৮\frac{১}{৩}\%$ হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
ক. ১০০ টাকা
খ. ১২৫ টাকা
গ. ৫২৫ টাকা
ঘ. ৬২৫ টাকা
উত্তরঃ ১২৫ টাকা
প্রশ্নঃ $6\frac{1}{4}\%$ হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে।?
[ ১৪তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. 2 বছর
খ. $2\frac{1}{2}$ বছর
গ. 3 বছর
ঘ. 4 বছর
উত্তরঃ 3 বছর
প্রশ্নঃ একই হার মুনাফার কোনো আসল ৭ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে?
[ ১৩তম শি. (স্কুল সমপর্যায়) ]
ক. ১১
খ. ১২
গ. ১৪
ঘ. ২১
উত্তরঃ ১৪
প্রশ্নঃ শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?
[ ১২তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ২৪ টাকা
খ. ৩৬ টাকা
গ. ৪৮ টাকা
ঘ. ৬০ টাকা
উত্তরঃ ৩৬ টাকা
প্রশ্নঃ ৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?
[ ১২তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ৬২৫ টাকা
খ. ৪২৫ টাকা
গ. ৩২৫ টাকা
ঘ. ৫২৫ টাকা
উত্তরঃ ৬২৫ টাকা
প্রশ্নঃ বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে-আসলে ১০৩৬ টাকা হবে?
[ ১২তম শি. (স্কুল সমপর্যায়) ]
ক. ৫৫০ টাকা
খ. ৬৫০ টাকা
গ. ৬০০ টাকা
ঘ. ৭০০ টাকা
উত্তরঃ ৭০০ টাকা
প্রশ্নঃ বার্ষিক $৩\frac{১}{৩}\%$ হার সুদে ১৩৫০ টাকা কত বছরের সুদে-আসলে ১৬২০ টাকা হবে?
[ ১১তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ৫ বছরের
খ. ৮ বছরের
গ. ৭ বছরে
ঘ. ৬ বছরে
উত্তরঃ ৬ বছরে
প্রশ্নঃ ১০০ টাকা ৫ বছরে সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার
[ ১৩তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ৫%
খ. ১০%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ ২০%
প্রশ্নঃ শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ১ বছরে
খ. ২০ বছরে
গ. ৫ বছরে
ঘ. ১০০ বছরে
উত্তরঃ ২০ বছরে
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের $$\frac{১}{৫}$$ অংশ হবে?
[ ৯ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ ২০%
প্রশ্নঃ মুনাফার হার ৮% হলে ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
ক. ৪০ টাকা
খ. ৩২ টাকা
গ. ১৬০ টাকা
ঘ. ২০ টাকা
উত্তরঃ ১৬০ টাকা
প্রশ্নঃ 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?
[ ৭ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. 5%
খ. 9%
গ. 4%
ঘ. 7%
উত্তরঃ 5%
প্রশ্নঃ p টাকায় p% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা p টাকা হলে, p এর মান কত?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. 15
খ. 20
গ. 25
ঘ. 50
উত্তরঃ 25
প্রশ্নঃ সুদ নির্ণয়ের সূত্র কোনটি?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. $\frac{আসল × সময়}{ ১০০০}$
খ. $\frac{১০০ × সুদ}{ সময় × আসল}$
গ. $ \frac{১০০ × সুদাসল}{ সময় × হার}$
ঘ. $\frac{সুদের হার × আসল × সময়}{ ১০০}$
উত্তরঃ $\frac{সুদের হার × আসল × সময়}{ ১০০}$
প্রশ্নঃ শতকরা ৬টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে মূলে ৮০০ টাকা হয়?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
ক. ১০ বছর
খ. ৫০ বছর
গ. $৩\frac{৩}{৪}$ বছর
ঘ. $\frac{৩}{৪}$ বছর
উত্তরঃ ১০ বছর