১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট সংশোধন করে গঠিত র্যাব আমর্ড পুলিশ ব্যাটালিয়নের মূল কাঠামোর অধীনে একটি অতিরিক্ত ব্যাটালিয়ন হিসেবে গণ্য হয় । ৬ জুন, ২০০৩ র্যাব বিল সংসদে পাস হয় এবং ৮ জুন, ২০০৩ রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ২৬ মার্চ ২০০৪ ।