প্রশ্নঃ ২১ শে ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি?
[ ৯ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
Related MCQ
প্রশ্নঃ কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
[ বিসিএস ৪৬তম ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান।
জাতিসংঘ উইমেন তাকে এই পদক প্রদান করে।
প্রশ্নঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যু হার কমানোর কারণে যে পুরস্কার পান?
[ বিসিএস ৩৯তম ]
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) পুরস্কার ২০১১ লাভ করেন।
এই পুরস্কারটি তাকে ২০১০ সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (MDG) অর্জনে, বিশেষ করে শিশুমৃত্যু কমানোর (MDG 4) ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের জন্য দেওয়া হয়। পুরস্কারটি ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তাকে হস্তান্তর করা হয়।
অর্থনৈতিক সমীক্ষা- ২০২২ অনুযায়ী বাংলাদেশ ২০২১-২২ অর্থ বছরে দেশ হিসেবে সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে। তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে IDA থেকে।
প্রশ্নঃ বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
[ বিসিএস ৩১তম ]
জাতিসংঘ তথ্য কেন্দ্র প্রকাশিত ‘বাংলাদেশ ও জাতিসংঘ: সহযোগিতার তিন দশক’ সাময়িকী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রকাশিত ক্রোড়পত্র অনুসারে বাংলাদেশ ১৯৮৮ সালে UNIIMOG ও UNTAG-এ যোগদানের মধ্য দিয়ে শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে।
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
[ বিসিএস ২৭তম | ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) | প্রাক-প্রা. স. শি. নি. ০৮-০৪-২০১৩ ]
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে – ‘বাংলাদেশ’, ‘গ্রানাডা’ এবং ‘গিনি বিসাউ’। এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল ১৩৫টি। ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাড়ায় ১৩৮টিতে। তবে বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭ তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
[ বিসিএস ২৭তম ]
হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৯তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় সাধারণ পরিষদের বেশ কটি অধিবেশনে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে সভাপতিত্ব করেন। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব লাভ করেন।
প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
[ বিসিএস ২৬তম | প্রা. বি. স. শি. নি. ২০২৬ ]
বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO-র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয়।
প্রশ্নঃ বাংলাদেশ OIC-এর সদস্য হয় কোন সনে?
[ বিসিএস ২৬তম ]
বাংলাদেশ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC) এর সদস্য হয় ১৯৭৪ সালে। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৫ই আগস্ট OIC-এর সদস্যপদ লাভ করে, যখন এটি ইসলামিক সম্মেলন ঐতিহাসিক সম্মেলনে যোগদান করে।
প্রশ্নঃ বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
[ বিসিএস ২৬তম ]
WTO-এর পূর্ণরূপ World Trade Organization । এর পূর্ব নাম GATT প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১ জানুয়ারি। ১৯৯৫ সালের ১ জানুয়ারি এর নামকরণ করা হয় WTO। WTO এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় । ১ জানুয়ারি ১৯৯৫ বাংলাদেশ এ সংস্থার ২৮তম সদস্যপদ লাভ করে।
প্রশ্নঃ বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
[ বিসিএস ২৫তম ]
CTBT- Comprehensive Test Ban Treaty বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। এ চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সিটিবিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশে ১৯৯৬ সালের ২৪ অক্টোবর ১২৯তম দেশ হিসেবে সিটিবিটিতে স্বাক্ষর করে। স্বাক্ষরের পর এটি র্যাটিফাই বা অনুসমর্থনের প্রয়োজন হয়। বাংলাদেশ ২০০০ সালের ৮ মার্চ ২৮তম ও দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এটি অনুমোদন করে।
ভিয়েতনামের তৎকালীন রাষ্ট্রপ্রধান ট্রান দুক লুয়ং ২০০৪ সালে প্রথম (২২-২৪ মার্চ) বাংলাদেশ সফর করেন।
তথ্যটি পরিবর্তনশীল। সেই সময় কানাডায় এই সুবিধা পেয়েছে। (২০০৩ সালের তথ্য)। ২০২১ সালে চীন বাংলাদেশকে ৯৭% পণ্যে শুল্ক মু্ক্ত সুবিধা দিয়েছে।
২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১-২০২২ অর্থবছরে মোট রপ্তানী আয় ৫২.০৮ বিলিয়ন ডলার।
প্রশ্নঃ বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ–
[ বিসিএস ২২তম ]
৩০ বছর (১৯৯৬ – ২০২৬) মেয়াদি পানি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ১২ ডিসেম্বর, ১৯৯৬। চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।
প্রশ্নঃ বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
[ বিসিএস ২২তম ]
স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদে বাংলাদেশ এ পর্যন্ত দুবার সদস্যপদ লাভ করে। প্রথমবার সদস্যপদ লাভ করে ১০ নভেম্বর, ১৯৭৮ (১৯৭৯-৮০ মেয়াদে) এবং দ্বিতীয়বার ১৪ অক্টোবর, ১৯৯৯ সালে (২০০০-২০০১ মেয়াদে)।
১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন।
প্রশ্নঃ কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
[ বিসিএস ২২তম | প্রাক-প্রা. স. শি. নি. ০৯-০৪-২০১৩ ]
আরব ভূখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই, ১৯৭২ এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি, ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মিশর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৫ সেপ্টেম্বর, ১৯৭৩ কুয়েত স্বীকৃতি দেয় ৪ নভেম্বর, ১৯৭৩ । উল্লেখ্য, বাংলাদেশেকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর, ১৯৭১)।
প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
[ বিসিএস ২১তম ]
৩০ (১৯৯৬-২০২৬) বছর মেয়াদি পানি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ১২ ডিসেম্বর, ১৯৯৬। চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তখনকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত আব্দুল্লাহ ও জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
[ বিসিএস ২১তম ]
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ হলো জাপান। জাপান বিভিন্ন সময়ে বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ, ঢাকা মেট্রোরেল প্রকল্প এবং মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ।
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
[ বিসিএস ২০তম ]
পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এ শান্তিচুক্তির মাধ্যমে। এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা ।
প্রশ্নঃ বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে?
[ বিসিএস ২০তম ]
বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য এবং ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সদস্য হয় জাতিসংঘের।
প্রশ্নঃ বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
[ বিসিএস ১৯তম ]
পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এক শান্তিচুক্তির মাধ্যমে। এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
প্রশ্নঃ বাংলাদেশের কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?
[ বিসিএস ১৮তম ]
প্রশ্নপত্র প্রণয়নের সময় চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে প্রচুর কোরিয়ান বিনিয়োগ হয় এবং তখন কোরিয়া ছিল বাংলাদেশে সর্বাধিক বিনিয়োগকারী দেশ। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২২ অনুযায়ী বাংলাদেশে সরাসরি বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
বাংলাদেশী সালমা খান ১৯৯৭-১৯৯৮ সালে CEDAW– এর চেয়ারপার্সন ছিলেন। CEDAW – তে বাংলাদেশের প্রতিনিধি-১. সালমা খান (মেয়াদ ১৯৯৩-২০০০ ও ২০০৩ - ২০০৬), ২.ফেরদৌস আরা (মেয়াদ ১ জানুয়ারি ২০০৭ - ৩১ ডিসেম্বর ২০১০) ও ৩. ইসমাত জাহান (মেয়াদ ১ জানুয়ারি ২০১১ – ৩১ ডিসেম্বর ২০১৪ ও ২০১৫-২০১৮) ।
IDB কার্যক্রম শুরু ২০ অক্টোবর ১৯৭৫। বর্তমান সদস্য ৫৭। এর সদর দপ্তর- জেদ্দা, সৌদি আরব। IDB কে দেয়া বাংলাদেশের চাঁদার হার ১০ মিলিয়ন ইসলামিক দিনার।
প্রশ্নঃ বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
[ বিসিএস ১৫তম ]
বাংলাদেশ এ পর্যন্ত দুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। প্রথমবার নির্বাচিত হয় ১০ নভেম্বর, ১৯৭৮ (মেয়াদকাল ১৯৭৯-৮০) এবং দ্বিতীয়বার নির্বাচিত হয় ১৪ অক্টোবর, ১৯৯৯ (মেয়াদকাল ২০০০-২০০১)।
প্রশ্নঃ ‘ইউনিডো’ (UNIDO) –এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
[ বিসিএস ১৩তম ]
UNIDO-এর পূর্ণরূপ হলো United Nations Industrial Development Organization. এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে অবস্থিত। এটি ১৭ নভেম্বর ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষ সংস্থা হয়।
প্রশ্নঃ গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
[ বিসিএস ১২তম ]
গঙ্গা ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি অভিন্ন নদী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গিপুর এলাকায় ফারাক্কা বাঁধ চালু করার পর এ নদীর পানি নিয়ে উভয় দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এ সমস্যা নিরসনকল্পে ভারত ও বাংলাদেশের মধ্যে দু’একটি স্বল্পমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপর সমঝোতার অভাবে কয়েক বছর চুক্তিহীনভাবে চলতে থাকে। অবশেষে ১৯৯৬ সালে ১২ ডিসেম্বর নয়াদিল্লির হায়দ্রাবাদ ভবনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন।
প্রশ্নঃ ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-
[ বিসিএস ১২তম ]
মূলত ভারত ও বাংলাদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ও নদী সংক্রান্ত নানা সমস্যা দূরীকরণের লক্ষ্যে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত। যৌথ নদী কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯৭২ সালের ২৫-২৬ জুন।
প্রশ্নঃ বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র?
[ ১৩তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
[ ১০তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে?
[ ৮ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
[ ৬ষ্ঠ শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
[ প্রা. প্র. শি. নি.০৮-১০-২০১২ ]
প্রশ্নঃ বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-০৪-২০১৩ ]
প্রশ্নঃ কোন আরব দেশ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১০-১২-২০১১ ]
প্রশ্নঃ কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
[ প্রা. বি. স. শি. নি. ২৭-১০-২০০৮ ]
প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন সালে?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৮-২০০৫ ]