প্রশ্নঃ ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙক্তিটি রচয়িতা কে?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যাঃ
"এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার" - এই পঙক্তিটির রচয়িতা হলেন কবি সুকান্ত ভট্টাচার্য।
সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রগতিশীল কবি। তার কবিতা মূলত সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভের প্রতিচ্ছবি। এই পঙক্তিটি তার বিখ্যাত কবিতা "ছাড়পত্র" থেকে নেওয়া হয়েছে।