প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’র রচয়িতা কে?
[ বিসিএস ১০তম ]
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এ গানটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ (১৯৫৩) গ্রন্হে। গানটির প্রথম সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এবং সমবেত কণ্ঠে গাওয়া হয়।
Related MCQ
প্রশ্নঃ ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?
[ বিসিএস ৩৮তম ]
'আমার ঘরের চাবি পরের হাতে' - এই বিখ্যাত লোকসঙ্গীতটির রচয়িতা হলেন লালন সাঁই (বা লালন ফকির)।
এটি তাঁর রচিত অন্যতম জনপ্রিয় বাউল গানগুলোর একটি, যেখানে তিনি মানুষের আত্মানুসন্ধান, দেহের রহস্য এবং আধ্যাত্মিক স্বাধীনতার বিষয়ে রূপকের আশ্রয় নিয়েছেন।
প্রশ্নোল্লিখিত গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। 'আমার মাটির গাছে লাউ ধরেছে' কাঙ্গালিনী সুফিয়ার বিখ্যাত 'পরানের বান্ধববে - বুড়ি হইলাম তোর কারণে' কিংবা ডলি সায়ন্তিনীর কণ্ঠে 'কোন বা পথে নিতাইগঞ্জ যাই'সহ অসংখ্য জনপ্রিয় লোকগীতির গীতিকার তিনি।
প্রশ্নঃ ‘কুলীন কুলসর্বস্ব’ নাটকটি কার লেখা?
[ বিসিএস ৩৪তম ]
‘কুলীন কুলসর্বস্ব’ নাটকটি লিখেছেন গঃ রামনারায়ণ তর্করত্ন।
এটি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক হিসেবে বিবেচিত হয়, যা ১৮৫৪ সালে প্রকাশিত হয়েছিল।
প্রশ্নঃ গাড়ি চলে না, চলে না, নারে ____ গানের গীতিকার কে?
[ বিসিএস ৩১তম ]
গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না...... গানের গীতিকার ‘বাউল সম্রাট’ হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো: আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া; আমি কুলহারা কলঙ্কিনী, বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে; আমার বন্ধুয়া বিহনে গো সয়ে না পরানে গো একেলা ঘরে থাকতে পারি না; সখী কুঞ্জ সাজও গো আজ আমার প্রাণও নাথ আসিতে পারে।
প্রশ্নঃ ‘সব কটা জানালা খুলে দাও না’ এর গীতিকার কে?
[ বিসিএস ১৬তম ]
নজরুল ইসলাম বাবু রচিত ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটির কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
প্রশ্নঃ ‘মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ রচিয়তা-
[ বিসিএস ১২তম ]
বাংলা সাহিত্যের পঞ্চকবিদের অন্যতম অতুলপ্রসাদ সেন প্রায় ২০০টি গান রচনা করেন। বাংলা গানে তিনি সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন। তার গানের সংকলনের নাম ‘কয়েকটি গান ও গীতিকুঞ্জ’।
প্রশ্নঃ ‘শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]
গৌরীপ্রসন্ন মজুমদার 'শোন একটি মুজিবরের থেকে' গানটির গীতিকার।
এই গানটির সুরকার ও শিল্পী ছিলেন অংশুমান রায়। এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল।
প্রশ্নঃ কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
১৯৫৪ সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম আলতাফ মাহমুদের সুরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি গাওয়া হয়।
এই গানটি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আবদুল গাফফার চৌধুরী রচনা করেন। প্রথমে আব্দুল লতিফ গানটিতে সুরারোপ করলেও, পরবর্তীতে আলতাফ মাহমুদের সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে। ১৯৫৪ সালের ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরীতে আলতাফ মাহমুদের সুরে গানটি প্রথম গাওয়া হয় এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
প্রশ্নঃ 'ভাটিয়ালী' কোন্ অঞ্চলের গান?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
প্রশ্নঃ 'ধনধান্যে পুষ্পে ভরা' দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ১০-১২-২০০৬ ]
প্রশ্নঃ ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’- গানের রচয়িতা কে?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
প্রশ্নঃ ‘টপ্পা’ কী?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]