প্রশ্নঃ জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
[ বিসিএস ১৬তম ]
১৯৯৪ সালের ২৬ অক্টোবর আকাবা মরু এলাকায় জর্ডান ও ইসরাইলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে মূলত ৪৬ বছর ধরে চলা যুদ্ধাবস্থার অবসান ঘটানো হয়।
Related MCQ
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় স্বাক্ষরিত হয়। এই প্রটোকলটি ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি (Land Boundary Agreement, LBA) বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সীমান্ত চিহ্নিতকরণ, বিরোধপূর্ণ এলাকা নির্ধারণ এবং সীমান্তবর্তী জনগণের অধিকার সংরক্ষণ নিশ্চিত করা হয়।
এই প্রটোকলটি বাস্তবায়নের পর, ২০১৫ সালের ৩১ জুলাই রাতে ১১২টি ভারতীয় এনক্লেভ বাংলাদেশে এবং ৫১টি বাংলাদেশি এনক্লেভ ভারতে স্থানান্তরিত হয়, যার ফলে প্রায় ৫০,০০০ মানুষ তাদের নাগরিকত্ব পরিবর্তন করে।
গঙ্গার পানি বণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছরের জন্য সম্পাদিত হয়েছিল। এটি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তারিখে স্বাক্ষরিত হয়।
সুতরাং, এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর।
প্রশ্নঃ কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
[ বিসিএস ৪৪তম ]
ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে মিশর (Egypt) ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম আরব রাষ্ট্র।
পরবর্তীতে, জর্ডান ১৯৯৪ সালে ইসরাইলের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
প্রশ্নঃ ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে গণ্য?
[ বিসিএস ৩৭তম ]
‘Law of the Sea Convention’ (UNCLOS - United Nations Convention on the Law of the Sea) অনুযায়ী উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিলোমিটার) দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone (EEZ) হিসেবে গণ্য করা হয়।
এই অঞ্চলের মধ্যে উপকূলবর্তী দেশগুলো সমুদ্রের প্রাকৃতিক সম্পদ (যেমন মাছ, খনিজ সম্পদ), পানি ও বাতাস থেকে শক্তি উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণা এবং পরিবেশ সংরক্ষণের একচেটিয়া অধিকার লাভ করে। তবে, এই অঞ্চলে অন্যান্য দেশের জাহাজ চলাচল বা উড়োজাহাজ উড়ে যাওয়ার (freedom of navigation and overflight) অধিকার অক্ষুণ্ণ থাকে।
প্রশ্নঃ রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical Weapons Convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
[ বিসিএস ২৭তম ]
১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন (Chemical Weapons Convention) স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও এসব ধ্বংস করার ব্যবস্থা রয়েছে। এই চুক্তি ১৯৯৭ সালে থেকে কার্যকর করা হয়েছে।
প্রশ্নঃ নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
[ বিসিএস ২৭তম ]
ABM Treaty (Anti Ballistic Missile) ১৯৭২ সালের ৩ আগস্ট মার্কিন সিনেটে অনুমোদিত হয়। SALT-1 (Strategic Arms Limitation Talks) ৩০ সেপ্টেম্বর, ১৯৭২ মার্কিন সিনেটে অনুমোদন লাভ করে। ১৮ জুন, ১৯৭৯ মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনভের মধ্যে স্বাক্ষরিত SALT-2 চুক্তিটি মার্কিন সিনেটে অনুমোদন লাভ করেনি। START-2 (Strategic Arms Reduction Treaty) চুক্তি মার্কিন সিনেটে অনুমোদিত হয় ২৬ সেপ্টেম্বর, ১৯৯৭।
জাতিসংঘ গঠনের দ্বিতীয় পদক্ষেপ আটলান্টিক সনদ। ১৯৪১ সালের ১৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল ব্রিটিশ নৌ-তরী প্রিন্স অব ওয়েলস-এ মিলিত হয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য আটলান্টিক সনদ স্বাক্ষর করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭৯ সালে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ (Convention on the Elimination of all Forms of Discrimination Against Women, CEDAW) অনুমোদন করে। এটি ১৯৮১ সাল থেকে কার্যকর করা হয়।
প্রশ্নঃ শেনজেন চুক্তি হচ্ছে-
[ বিসিএস ২৬তম ]
জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তি। ১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
প্রশ্নঃ অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
[ বিসিএস ২৬তম ]
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য ডেনমার্ক প্রথম ২ জুন ১৯৯২ এবং দ্বিতীয় ১৮ মে ১৯৯৩ মোট দুইবার গণভোটের আয়োজন করেছিল।
প্রশ্নঃ ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে?
[ বিসিএস ২৫তম ]
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি কার্টাগেনা প্রটোকল। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার কার্টাগেনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২০০০ সালের ২৪ থেকে ২৯ জানুয়ারি চুক্তিটির খসড়া চূড়ান্ত করা হয় এবং ২৯ জানুয়ারিই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
প্রশ্নঃ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়-
[ বিসিএস ২৪তম ]
১৯২৮ সালের ২৭ আগস্ট ফ্রান্সের প্যারিসে ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়। চুক্তিটি ‘ক্যালগ-ব্রিয়ান্ড’ বলেও পরিচিত। কার্যকর হয় ২৪ জুলাই, ১৯২৯। বহুপাক্ষিক এ চুক্তিটির মাধ্যমে জাতীয় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যুদ্ধ পরিহারের কথা বলা হয়।
প্রশ্নঃ যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত-
[ বিসিএস ২৪তম ]
যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের ১২ আগস্টের ‘জেনেভা কনভেনশন’- এ যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের সাথে আচরণবিধির ওপর বিশ্বের ৫৮টি দেশের মধ্যে ৪টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে চলমান বিক্ষিপ্ত যুদ্ধ বন্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ‘জেনেভা চুক্তি’ নামে পরিচিত। বাংলাদেশ ১৩২তম দেশ হিসেবে জেনেভা কনভেনশনে নিবন্ধিত হয়।
বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। যথা: আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক আর্থ-সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি। উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমানাধিকার রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়, যা ‘মানবাধিকার চুক্তি’ নামে পরিচিত।
প্রশ্নঃ ‘ডেটন শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়-
[ বিসিএস ২৪তম ]
বসনিয়া-হার্জেগোভিনায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন শহরের রাইট-পেটারসন বিমানবাহিনী ঘাঁটিতে ১৯৯৫ সালের নভেম্বরে এক শান্তি চুক্তিতে উপনীত হওয়ার পর ১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে প্যারিসে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তাই ডেটন শান্তি চুক্তি নামে পরিচিত।
প্রশ্নঃ দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?
[ বিসিএস ২১তম ]
সাপটা (সার্ক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। SAPTA এর পূর্ণরূপ SAARC Preferential Trading Arrangement। ১৯৯৩ সালে এপ্রিল মাসে ঢাকায় সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ১১ এপ্রিল সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন। SAPTA কার্যকর হয় ৮ ডিসেম্বর, ১৯৯৫ থেকে।
প্রশ্নঃ কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
[ বিসিএস ২১তম ]
যে চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে, তার নাম হলো "সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি" (Comprehensive Nuclear-Test-Ban Treaty বা CTBT)।
এই চুক্তিটি ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত হয়েছিল। তবে, এটি এখনও পর্যন্ত কার্যকর করা যায়নি, কারণ কিছু গুরুত্বপূর্ণ দেশের অনুমোদন এখনও বাকি আছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো সামরিক বা বেসামরিক উদ্দেশ্যে কোনো প্রকার পারমাণবিক পরীক্ষা বন্ধ করা।
প্রশ্নঃ ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে। একটি শান্তি চুক্তির মাধ্যমে?
[ বিসিএস ২০তম ]
গ্রেট ব্রিটেনের অন্যতম অঙ্গরাজ্য আয়ারল্যান্ডের গৃহযুদ্ধ অবসানে ১০ এপ্রিল, ১৯৯৮ ব্রিটিশ সরকার ও আয়ারল্যান্ডের ৭টি গেরিলা গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত হয় ‘Good Friday Treaty’ নামক শান্তি চুক্তি। এর মাধ্যমে আয়ারল্যান্ডে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে।
পিএলও এবং ইসরাইল পারস্পরিক চুক্তি স্বাক্ষর করে ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩। চুক্তির স্থান ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। পক্ষসমূহ ইসরাইল ও ফিলিস্তিন মু্ক্তির সংস্থা। এ চুক্তির মাধ্যমে ইসরাইল ও ফিলিস্তিন পরস্পরকে স্বীকৃতি দান করে।
প্রশ্নঃ তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
[ বিসিএস ১৪তম ]
১০ জানুয়ারি, ১৯৬৬ তৎকালীন সোভিয়েত প্রজাতন্ত্র উজবেকিস্তানের তাসখন্দ শহরে কাশ্মীরকে কেন্দ্র করে সংঘটিত ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যে এ চুক্তি হয়। চুক্তি স্বাক্ষরকারী ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগান।
প্রশ্নঃ 'Extradition treaty' হলো -
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
প্রশ্নঃ জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]