প্রশ্নঃ রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
[ বিসিএস ১৬তম ]
রঙিন টেলিভিশন থেকে মূলত এক্স-রে (X-ray) রশ্মি বের হয়। তবে আধুনিক টেলিভিশনগুলোতে এই রশ্মির পরিমাণ খুবই কম থাকে।
Related MCQ
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক যা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই, সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হচ্ছে : লাল, সবুজ ও নীল এবং এ তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
প্রশ্নঃ যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি?
[ বিসিএস ২৮তম ]
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয়, তাকে ট্রান্সফর্মার (Transformer) বা রূপান্তরক বলে। আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, তাকে বৈদ্যুতিক মটর বলে। অপরদিকে, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাকে জেনারেটর (Generator) বা ডায়নামো (Dynamo) বলে।
প্রশ্নঃ বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
[ বিসিএস ২৬তম ]
নাইক্রোম তার হচ্ছে নিকেল ও ক্রোমিয়াম ঘটিত সংকর ধাতু নির্মিত এক ধরনের তার। এর আপেক্ষিক রোধ বেশি এবং বিদ্যুৎ প্রবাহের ফলে দ্রুত উত্তপ্ত হয়ে উঠে। তাই বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে এটি ব্যবহৃত হয়। ‘টাংস্টেন’ তার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্নঃ ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
[ বিসিএস ২৬তম ]
এলসিডি(LCD liquid crystal display) তরল রাসায়নিক পদার্থকে বিদ্যুৎপ্রবাহ দ্বারা প্রয়োজনীয় আকারে প্রদর্শন করে। ডিজিট্যাল ঘড়ি ও ক্যালকুলেটরের লেখা প্রদর্শন করার মাধ্যমে এটি সবচেয়ে দ্রুত পরিচিতি ও জনপ্রিয়তা পায়। বর্তমানে মোবাইল ফোন, কম্পিউটারের মনিটর থেকে বৃহৎ আকৃতির প্রজেকশন টিভিতেও এলসিডি ব্যবহার করা হচ্ছে। এলসিডি সিআরটি - র পরিবর্তে বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এতে করে যেসকল যন্ত্রগুলোতে এলসিডি আছে সেগুলো আকার ছোট, ওজনে হালকা, সহজে বহনযোগ্য, কম দামি, বেশি নির্ভরযোগ্য এবং চক্ষু বান্ধব হয় এবং জনপ্রিয়তা লাভ করে। সিআরটি এবং প্লাজমার মত এগুলোর কোন আকার দিতে অসুবিধা হয় না। ফসফরাস ব্যবহার না করায় এতে রং বিকৃত হওয়ার সুযোগ নেই।
প্রশ্নঃ রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
[ বিসিএস ২৪তম ]
পুরনো মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথোড রে টিউব (CRT) ব্যবহার করা হয়। ইলেক্ট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারণে এ CRT থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। এ এক্স-রে বা রঞ্জন রশ্মি জীব কোষ ধ্বংস করতে সক্ষম। তবে আধুনিক টেলিভিশন থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না।
প্রশ্নঃ ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
[ বিসিএস ২৩তম ]
আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট চুম্বক। এ ফেরাইট চুম্বকে শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসেবে।
প্রশ্নঃ ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
[ বিসিএস ২৩তম ]
‘রন্টজেন’ আবিষ্কার করেন ‘এক্স-রে’, ‘ফ্যারাডে’ আবিষ্কার করেন ‘তড়িৎ চুম্বকীয় আবেশ’, মার্কনি আবিষ্কার করেন ‘বেতার’ এবং এডিসন আবিষ্কার করেন ‘ফনোগ্রাফ’।
প্রশ্নঃ রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়–
[ বিসিএস ২২তম ]
পুরনো মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথোড রে টিউব (CRT) ব্যবহার করা হয়। ইলেক্ট্রনসমূহ অতি উচ্চ বিভবে থাকার কারণে এ CRT থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। এ এক্স-রে বা রঞ্জন রশ্মি জীবন্ত কোষ ধ্বংস করতে সক্ষম। তবে আধুনিক টেলিভিশন (LCD বা LED) থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না।
প্রশ্নঃ বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
[ বিসিএস ১৮তম ]
মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন বিজ্ঞানকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য বিভিন্ন ব্যবহারিক যন্ত্র আবিষ্কার করেন। যেমন- বৈদ্যুতিক বাল্ব, সিনেমাস্কোপ, ফনোগ্রাফ ইত্যাদি।
প্রশ্নঃ ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
[ বিসিএস ১৫তম ]
চিপ হলো সিলিকনের তৈরি সলিডস্টেট সেমিকন্ডাক্টর ডিভাইস, যার মধ্যে একটি IC –এর বিভিন্ন ধরনের পার্টস (ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টর, কাপাসিটর) থাকে। এই সিলিকন চিপের ভিত্তিতেই ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল লেখা ফুটে ওঠে।
প্রশ্নঃ রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম-
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম মাইক্রোওয়েভ।
রাডার হলো একটি পদ্ধতি যা মাইক্রোওয়েভ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে পারে। এটি বেতার সংকেত ধারণ এবং দূরত্ব নির্ধারণের সংক্ষিপ্ত রূপ।
প্রশ্নঃ Which one is the correct spelling?
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
Irresistible is the correct spelling. (অপ্রতিরোধ্য)