প্রশ্নঃ মানবাধিকার দিবস পালিত হয় কবে?
[ বিসিএস ২৬তম ]
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে সর্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয়। তাই প্রতি বছরের ১০ ডিসেম্বর ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হয়। অন্যদিকে, ২৬ জুন ‘আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস’, ১ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ দিবস’ এবং ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ বা মে দিবস।
Related MCQ
প্রশ্নঃ কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
[ বিসিএস ৪৬তম ]
বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর ২০ জুন পালিত হয়।
এ দিনটি আন্তর্জাতিকভাবে শরণার্থীদের অবস্থা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য পালন করা হয়। জাতিসংঘ ২০০১ সালে প্রথম এই দিনটি পালনের ঘোষণা দেয়। এই দিবসটি শরণার্থীদের প্রতি সহানুভূতি এবং তাদের প্রতি আন্তর্জাতিক সমর্থন প্রদানের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
প্রশ্নঃ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
[ বিসিএস ৪৩তম ]
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয়। এই দিবসটি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২০০৭ সালে গণতন্ত্রের নীতিগুলোকে সমর্থন ও জোরদার করার জন্য ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী গণতন্ত্রের গুরুত্ব এবং এর আদর্শগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।
প্রশ্নঃ বিশ্ব মানবাধিকার দিবস-
[ বিসিএস ৪৩তম ]
বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। এই দিনটিতে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights - UDHR) গ্রহণ করে। এই ঘোষণাপত্রটি সকল মানুষের অধিকার ও স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
প্রশ্নঃ ভারতে বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়?
[ বিসিএস ৪২তম ]
ভারতে ২১শে এপ্রিল সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়।
এই দিনটিতে ভারতের প্রশাসনিক কাঠামোয় কর্মরত সরকারি কর্মচারীদের তাদের জনসেবা ও কর্মদক্ষতার প্রতি অঙ্গীকার পূনর্ব্যক্ত করার এবং জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করার জন্য স্মরণ করা হয়। ১৯৪৭ সালের এই দিনে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং তাঁদেরকে "ভারতের ইস্পাত কাঠামো" হিসেবে অভিহিত করেছিলেন।
প্রথম জাতীয় সিভিল সার্ভিস দিবস পালিত হয়েছিল ২০০৬ সালে। এই দিনে, প্রধানমন্ত্রী জনসেবায় অসামান্য অবদানের জন্য সরকারি কর্মকর্তাদের পুরস্কৃত করেন।
প্রশ্নঃ বিশ্ব প্রাণী দিবস হচ্ছে -
[ বিসিএস ৩৫তম ]
বিশ্ব প্রাণী দিবস হলো ৪ঠা অক্টোবর।
এই দিনে প্রাণীদের অধিকার এবং কল্যাণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশ্নঃ World 'No-Tobacco Day' is observed on-
[ বিসিএস ৩৪তম ]
World 'No-Tobacco Day' (বিশ্ব তামাকমুক্ত দিবস) প্রতি বছর ঘঃ May 31 তারিখে পালন করা হয়।
প্রশ্নঃ বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
[ বিসিএস ৩১তম ]
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে তৃতীয় অধিবেশনে ‘মানবাধিকার সম্পর্কে সর্বজনীন ঘোষণা’ অনুমোদিত হয়। সেই থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে।
প্রশ্নঃ কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
[ বিসিএস ২৬তম ]
৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস। অন্যদিকে, ২১ মার্চ বিশ্ব বন দিবস, আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস, বিশ্ব কবিতা দিবস এবং ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস।
প্রশ্নঃ বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-
[ বিসিএস ১৭তম ]
৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। জনস্বাস্থ্য রক্ষা এবং সামাজিক উন্নয়নে তামাকের বিরূপ প্রতিক্রিয়া, মারাত্মক কয়েকটি রোগের ঝুঁকি এবং আকস্মিক মৃত্যু প্রতিরোধের বিষয়টি বিশ্ববাসীকে অবহিত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৭ সালে বিশ্ব তামাক মুক্ত দিবসের সূচনা করে । এরপর থেকেই সারা বিশ্বে প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রশ্নঃ প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
[ বিসিএস ১৪তম ]
অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি বা প্রতিবেশ (Habitat) দিসব। ১৯৮৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪০তম অধিবেশনের ঘোষণা অনুযায়ী ১৯৯১ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়।
[Note: প্রশ্ন ‘নিরক্ষরতা’র স্থলে ‘সাক্ষরতা’ হবে]
প্রশ্নঃ জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রতিবছর ২ এপ্রিল পালিত হয়।
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০৭ সালের ১৮ ডিসেম্বর ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০৮ সাল থেকে প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়ে আসছে।
প্রশ্নঃ বিশ্ব মানবাধিকার দিবস কবে?
[ ১৬তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ বিশ্ব অটিজম দিবস পালন করা হয়?
[ ১৫তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
[ ১৪তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
প্রশ্নঃ বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয়?
[ ১২তম শি. (স্কুল সমপর্যায়) ]
প্রশ্নঃ আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি?
[ ১১তম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?
[ ১১ তম শি. নিবন্ধন (স্কুল সমপর্যায়) ]
প্রশ্নঃ বিশ্ব মান দিবস প্রতিপালিত হয় প্রতি বছর-
[ প্রা. বি. স. শি. নি. ২৫-০৮-২০০৫ ]
প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে ?
[ ১৬তম বে. প্রভাষক নিবন্ধন ]
প্রশ্নঃ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]