প্রশ্নঃ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
[ বিসিএস ২৭তম ]
ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দানের লক্ষ্যে ১৯৮৬ সালে রাজশাহীতে একটি পোস্টাল একাডেমি স্থাপন করা হয়েছে। ডাক বিভাগের পুরনো ঐতিহ্য এবং নিদর্শনসমূহ সংরক্ষণের লক্ষ্যে ৯ সেপ্টেম্বর, ১৯৬৬ সালে ঢাকা জিপিওতে একটি পোস্টাল মিউজিয়াম চালু হয়, যা ১৯৮০ সালের ৩০ জানুয়ারি পূর্ণাঙ্গ পোস্টাল মিউজিয়াম হিসেবে আত্মপ্রকাশ করে।
Related MCQ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
[ বিসিএস ২৯তম ]
১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডানডাস (জেসিআই) এবং প্রথম ভাইস চ্যান্সেলর পি জে (ফিলিপ জোসেফ) হার্টজ।
প্রশ্নঃ বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
[ বিসিএস ২৯তম ]
বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে, অন্যান্য সূত্রে ৫৪টি বা ৫৮টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উল্লেখও পাওয়া যায়। এছাড়া, কিছু সংবাদমাধ্যমে ৫৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের তথ্যও পাওয়া গেছে। এ কারণে, সঠিক সংখ্যা নির্ধারণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সর্বশেষ তথ্যের উপর নির্ভর করা উচিত।
প্রশ্নঃ বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ২৬তম ]
ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি ভবনের পূর্বনাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
প্রশ্নঃ শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
[ বিসিএস ২৬তম ]
বিয়াম (BIAM) -এর পূর্ণরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এ প্রতিষ্ঠানটি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ট্রেনিং প্রদান করে। নায়েম (NIEAM) -এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এটি শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ এবং শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে ট্রেনিং প্রদান করে। টিটিসি (TTC) -এর পূর্ণরূপ হলো টিচার্স ট্রেনিং কলেজ। এটি বিএড ট্রেনিং প্রদান করে। ইউজিসি (UGC) হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটি সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগাযোগ বা মধ্যস্থতা বিধান করে।
প্রশ্নঃ উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর–
[ বিসিএস ২৫তম | বিসিএস ১০তম ]
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আহমদ ফজলুর (এ. এফ রহমান, ১৮৮৯-১৯৪৫)। ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
১০ ডিসেম্বর, ২০০২ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী সংশোধন কেন্দ্রের উদ্বোধন করেন। বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে ৩ টি । এর মধ্যে ২ টি কিশোর ও ১ টি কিশোরীদের জন্য। কিশোর উন্নয়ন কেন্দ্র দুটি গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাটে অবস্থিত।
প্রশ্নঃ কুমিল্লা বার্ড (BARD)- এর প্রতিষ্ঠাতা কে?
[ বিসিএস ২২তম ]
বার্ড (BARD)-এর পূর্ণ অভিব্যক্তি Bangladesh Academy for Rural Development । ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিষ্ঠান স্থাপন করেন।
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
[ বিসিএস ২২তম ]
বঙ্গভঙ্গ রদ হলে ব্রিটিশ সরকার পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং এজন্য ১৯১২ সালে ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়। ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেন। কলকাতার হিন্দুদের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়।
প্রশ্নঃ বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ১৬তম ]
বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ) ঢাকার বর্ধমান হাউজে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্নঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
[ বিসিএস ১৩তম ]
প্রখ্যাত আইনজীবী মাদার বখশ এবং প্রফেসর ইতরাত হোসেন জুবেরীর প্রচেষ্টায় ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয় এবং একই বছরের ৬ জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরীকে উপাচার্য হিসেবে নিয়োগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
প্রশ্নঃ দেশের কোন বিশ্ববিদ্যালয় বিদ্যুতের প্রি-পেইড মিটার আবিষ্কার করে?
[ প্রা. বি. স. শি. নি. ০৪-০৯-২০০৭ ]
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]