প্রশ্নঃ নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
[ ১৫তম বে. প্রভাষক নিবন্ধন ]
Related MCQ
প্রশ্নঃ জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
[ বিসিএস ২৮তম ]
তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)-এর প্রবন্ধগ্রন্হ ‘কবিতার কথা’ (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্হ: ‘ঝরাপালক’ (১৯২৭), ‘ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬), ‘বনলতা সেন’ (১৯৪২), ‘সাতটি তারার তিমির’ (১৯৪৮) ‘রূপসী বাংলা’ (১৯৫৭)। উপন্যাস : ‘মাল্যবান’ (১৯৭৩), ‘সতীর্থ’ (১৯৭৪)। ‘দুর্দিনের যাত্রী’ (১৯২২) এবং ‘যুগবাণী’ (১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্হ।
প্রশ্নঃ কোনটি কাব্যগ্রন্হ?
[ বিসিএস ২০তম ]
| রচনা | ধরণ | রচয়িতা |
|---|---|---|
| শেষ লেখা ও শেষ সপ্তক | কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর |
| শেষ কথা ও শেষ পুরস্কার | ছোটগল্প | রবীন্দ্রনাথ ঠাকুর |
| শেষ বর্ষণ ও শেষ রক্ষা | নাটক | রবীন্দ্রনাথ ঠাকুর |
| শেষের কবিতা | উপন্যাস | রবীন্দ্রনাথ ঠাকুর |
| শেষ প্রশ্ন ও শেষের পরিচয় | উপন্যাস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
প্রশ্নঃ জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
[ বিসিএস ১৬তম ]
রবীন্দ্র-উত্তর আধুনিক বাংলা কবিতায় পঞ্চপাণ্ডবের একজন ছিলেন জীবনানন্দ দাশ। তাঁর জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে এক ব্রাহ্ম পরিবারে। প্রতিভাবান এই কবি কলকাতায় ট্রামের নিচে পড়ে আহত হন এবং ২২ অক্টোবর ১৯৫৪ মারা যান।
প্রশ্নঃ জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-
[ বিসিএস ১৩তম ]
জীবনানন্দ দাশের অন্যান্য কাব্যগ্রন্হগুলো হলো- ঝরাপালক, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা।
প্রশ্নঃ রূপসী বাংলার কবি-
[ বিসিএস ১২তম ]
| কবি | উপাধি |
|---|---|
| জীবনানন্দ দাশ | ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি |
| জসীমউদ্দীন | পল্লীকবি |
| সত্যেন্দ্রনাথ দত্ত | ছন্দের জাদুকর |
প্রশ্নঃ কোন কবির মাতাও একজন কবি?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
জীবনানন্দ দাশের মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন স্বনামধন্য কবি। তাঁর লেখা বিখ্যাত কবিতা "আদর্শ ছেলে" আজও বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত। কবিতাটি হলো:
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, 'মানুষ' হইতে হবে - এই তার পণ।"
অন্যান্য কবিদের মায়েদের সাহিত্যচর্চার তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় না।
প্রশ্নঃ "রূপ্সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়’ কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
"রূপ্সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়" এই কবিতার চরণে কবি জীবনানন্দ দাশ রূপসা নদীর কথা বলেছেন।
প্রশ্নঃ 'বেলা অবেলা কালবেলা'র লেখক কে?
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
"বেলা অবেলা কালবেলা" জীবনানন্দ দাশের সপ্তম কাব্যগ্রন্থ। কবির মৃত্যুর পর তাঁর কনিষ্ঠ ভ্রাতা অশোকানন্দ দাশ ১৯৬১ খ্রিষ্টাব্দে কাব্যগ্রন্থটি প্রকাশ করেন। এর আগে ১৯৫৪ সালের ২২ অক্টোবর কবি এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ হলো ১৯৪৮ সালে প্রকাশিত "সাতটি তারার তিমির"
প্রশ্নঃ নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৬-০৯-২০১৯ ]
প্রশ্নঃ জীবনানন্দ দাশের জন্ম কত সালে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
প্রশ্নঃ জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৯-১০-২০০৯ ]
প্রশ্নঃ `আবার আসিব ফিরে` কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৬-২০১৯ ]
প্রশ্নঃ 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর' কার লেখা?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০১৮ ]
প্রশ্নঃ "মহা পৃথিবী" কাব্যগ্রন্থ কার লেখা?
[ প্রাক-প্রা. স. শি. নি. ৩০-১০-২০১৫ ]
প্রশ্নঃ "সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি"-কোন কবি এ কথা বলেছিলেন?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৬-১০-২০১৫ ]
প্রশ্নঃ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে'-কোন কবির কবিতা থেকে নেয়া?
[ রে. বে. প্রা. স. শি. নি. ১০-১২-২০১১ ]
প্রশ্নঃ বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০০১ ]