প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
Related MCQ
প্রশ্নঃ নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দনাম?
[ বিসিএস ৩১তম ]
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদির নাম অনিলা দেবী। নারীর সামাজিক অধিকার ও সমাজে নারীর স্থান সম্পর্কিত ক্ষুদ্র পুস্তিকা ‘নারীর মূল্য’ অনিলা দেবী ছদ্মনামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন।
● প্রমথ চৌধুরীর ছদ্মনাম → বীরবল। ● বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম → যাযাবর।
প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন?
[ বিসিএস ২৭তম ]
অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ সালে ‘জগত্তারিণী’ স্বর্ণপদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ডি লিট’ উপাধি লাভ করেন।
প্রশ্নঃ শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
[ বিসিএস ২৪তম ]
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৮৩ খ্রি) রচিত রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী’ বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। উপন্যাসটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে পরিণীতা (১৯১৪), বিরাজ বৌ (১৯১৪), বৈকুণ্ঠের উইল (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (১ম পর্ব-১৯১৭, ২য় পর্ব-১৯১৮, ৩য় পর্ব-১৯২৭ ও ৪র্থ পর্ব-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), দেনাপাওনা (১৯২৩), শেষ প্রশ্ন (১৯৩১), বিপ্রদাস (১৯৩৫), নিষ্কৃতি ইত্যাদি। উন্নত জীবন গ্রন্হটির রচয়িতা ডা. মোহাম্মদ লুৎফর রহমান এবং সভ্যতা গ্রন্হটির রচয়িতা মোতাহের হোসেন চৌধুরী।
প্রশ্নঃ রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
[ বিসিএস ২৩তম ]
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘কৃষ্ণকান্তের উইল’ এর প্রধান চরিত্রগুলো হলো ভ্রমর, রোহিণী, হরলাল ও গোবিন্দলাল; রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চোখের বালি’র প্রধান চরিত্রগুলো হলো মহেন্দ্র ও বিনোদিনী; শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘চরিত্রহীন’ এর প্রধান চরিত্রগুলো হলো সতীশ, সাবেত্রী, কিরণময়ী ও দিবাকর।
প্রশ্নঃ ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?
[ বিসিএস ২২তম ]
খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবি’ ১৯২৬ সালে প্রকাশিত রাজনৈতিক পটভূমিতে লিখিত উপন্যাস, যা তৎকালীন সময়ে রাজরোষে বাজেয়াপ্তও হয়েছিল। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘পরিণীতা’ (১৯১৪), ‘বিরাজ বৌ’ (১৯১৪), ‘বৈকুণ্ঠের উইল’ (১৯১৬), ‘দেবদাস’ (১৯১৭), ‘চরিত্রহীন’ (১৯১৭), ‘শ্রীকান্ত’ (১ম পর্ব-১৯১৭), ২য় পর্ব-১৯১৮, ৩য় পর্ব-১৯২৭, ৪র্থ পর্ব-১৯৩৩), ‘শেষ প্রশ্ন’ (১৯৩১), ‘বিপ্রদাস’ (১৯৩৫)।
প্রশ্নঃ রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
[ বিসিএস ১২তম ]
| উপন্যাস | লেখক | চরিত্র |
|---|---|---|
| কৃষ্ণকান্তের উইল | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | রোহিণী, ভ্রমর, গোবিন্দলাল |
| চোখের বালি | রবীন্দ্রনাথ ঠাকুর | মহেন্দ্র, আশালতা, বিহারী, বিনোদিনী |
| গৃহদাহ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | সুরেশ, অচলা, মহিম |
| পথের পাঁচালী | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | অপু, দুর্গা, সর্বজয়া, ইন্দিরা ঠাকরুণ |
প্রশ্নঃ ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-
[ বিসিএস ১১তম ]
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস ‘শ্রীকান্ত’ ৪ খণ্ডে প্রকাশিত হয়। প্রথম ৩ খণ্ড মাসিক ‘ভারতবর্ষ’ পত্রিকায় এবং ৪র্থ খণ্ডটি ‘বিচিত্রা’ পত্রিকায় প্রকাশিত হয়। এর বিখ্যাত চরিত্রসমূহ হলো- শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদাদিদি, অভয়া, রাজলক্ষ্মী।
প্রশ্নঃ নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়-
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
সুরবালা শরৎ সাহিত্যের চরিত্র নয়।
ব্যাখ্যা:
- সাবিত্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'চরিত্রহীন' এর অন্যতম প্রধান চরিত্র।
- সুরবালা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প 'সমাপ্তি' এর প্রধান চরিত্র।
- গফুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোটগল্প 'মহেশ' এর প্রধান চরিত্র।
- ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'দেনা-পাওনা' (যা 'ষোড়শী' নামেই পরিচিত) এর কেন্দ্রীয় চরিত্র।
প্রশ্নঃ 'বিজয়া' নাটকটির রচয়িতা কে?
[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]
প্রশ্নঃ 'তাপসী' নাটকটি কে রচনা করেছেন?
[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]
প্রশ্নঃ 'গৃহদাহ' উপন্যাসটির রচয়িতা কে?
[ প্রা. প্র. শি. নি. ১৩-০৯-২০০৯ ]
প্রশ্নঃ পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
প্রশ্নঃ আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
প্রশ্নঃ "গৃহদাহ" উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]
প্রশ্নঃ 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-০৪-২০১৩ ]
প্রশ্নঃ 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি -
[ প্রা. বি. স. শি. নি. ১০-০৮-২০১০ ]
প্রশ্নঃ 'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন?
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
প্রশ্নঃ বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]
প্রশ্নঃ `পথের দাবি' উপন্যাসটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ০৭-০৯-২০০৭ ]
প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
[ প্রা. বি. স. শি. নি. ০৬-০৯-২০০৭ ]
প্রশ্নঃ কোনটি সঠিক?
[ প্রা. বি. স. শি. নি. ০৩-০৯-২০০৭ ]
প্রশ্নঃ "রাজলক্ষ্মী" চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে?
[ প্রা. বি. স. শি. নি. ১৭-০২-২০০৬ ]