প্রশ্নঃ 'শীতনিদ্রা' দেখা যায় -
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-০৪-২০১৩ ]
Related MCQ
প্রশ্নঃ কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
[ বিসিএস ৩৫তম ]
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উটকে।
উটের মরুভূমি পরিবেশে টিকে থাকার অসাধারণ ক্ষমতার কারণে এটিকে 'মরুভূমির জাহাজ' বলা হয়।
প্রশ্নঃ বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায়?
[ বিসিএস ৩৫তম ]
বাংলাদেশের সুন্দরবনে প্রধানত দুই প্রজাতির হরিণ দেখা যায়:
- চিত্রা হরিণ (Spotted Deer/Chital): এটি সুন্দরবনের সবচেয়ে বেশি দেখা যাওয়া এবং পরিচিত প্রজাতির হরিণ।
- মায়া হরিণ (Barking Deer/Muntjac): এই প্রজাতির হরিণের সংখ্যা তুলনামূলকভাবে কম।
এছাড়াও, অতীতে বাংলাদেশে আরও কিছু প্রজাতির হরিণ (যেমন সাম্বার হরিণ, বারোশিঙা হরিণ, হগ হরিণ) দেখা গেলেও, সুন্দরবনে বর্তমানে এই দুটি প্রজাতিই প্রধানত বিদ্যমান। কিছু প্রজাতি প্রায় বিলুপ্তির পথে বা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে।
প্রশ্নঃ পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় -
[ বিসিএস ৩৪তম ]
সঠিক উত্তরটি হলো গঃ শুশুক।
শুশুক (ডলফিন) একটি স্তন্যপায়ী প্রাণী। এরা জলের নিচে থাকে এবং মাছের মতো দেখতে হলেও ফুসফুসের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়। তাই, এদেরকে শ্বাস নেওয়ার জন্য বারবার জলের উপরে উঠে আসতে হয়।
প্রশ্নঃ বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে?
[ বিসিএস ২৩তম ]
বিষধর সাপের বিষথলী সংযুক্ত থাকে সামনের দিকে উঁচু ও বড় দুটি ছিদ্রযুক্ত ফাঁপা দাঁতের সাথে। যখন বিষধর সাপ দংশন করে তখন ঐ দুটি দাঁত মাংসের মধ্যে ঢুকে যায় এবং বিষথলি থেকে নির্গত বিষ রক্তের সাথে মিশে যায়। তাই বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে পাশাপাশি দুটি দাঁতের দাগ থাকে।
প্রশ্নঃ ‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?
[ বিসিএস ২৩তম | প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]
হাঁস-মুরগি পালনকে পোলট্রি, মৌমাছি পালনকে এপিকালচার, মৎস্য চাষকে পিসিকালচার এবং রেশম চাষকে সেরিকালচার বলে।
প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র–
[ বিসিএস ২৩তম ]
ক্রনোমিটার সূক্ষ্মভাবে সময় নির্ণায়ক যন্ত্র, ওডোমিটার মোটরগাড়ির গতি নির্ণায়ক যন্ত্র, ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র এবং ক্রোসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র।
প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র–
[ বিসিএস ২২তম ]
সূক্ষ্মভাবে সময় নির্ণায়ক যন্ত্র ক্রনোমিটার, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার, তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র হাইড্রোমিটার এবং মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ওডোমিটার ।
প্রশ্নঃ ডেঙ্গু জ্বরের বাহক–
[ বিসিএস ২২তম ]
অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, কিউলেক্স মশা ফাইলেরিয়া এবং এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে। এডিস মশা পীতজ্বরের জীবাণুও বহন করে।
প্রশ্নঃ কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?
[ বিসিএস ২১তম ]
‘শুশুক’ বা ‘ডলফিন’ এবং তিমি পানিতে বাস করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এটি পানি থেকে ভেসে উঠে মাথার ওপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
প্রশ্নঃ কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
[ বিসিএস ১৮তম ]
যে সকল প্রাণী বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয় তাকে স্তন্যপায়ী প্রাণী বলে। হাতি, তিমি, বাদুর স্তন্যপায়ী প্রাণী। কুমির ডিম দেয় এবং সরীসৃপ প্রাণী।
প্রশ্নঃ মুক্তা হলো ঝিনুকের-
[ বিসিএস ১৭তম ]
ঝিনুকের খোলসের অভ্যন্তরে কোনো শক্ত বস্তু প্রবেশ করলে ঐ স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং ঐ বস্তুকে জড়িয়ে ঝিনুকের শরীর থেকে এক ধরনের পদার্থ নির্গত হয়, যা মুক্তায় রূপ নেয়।
প্রশ্নঃ পানির জীব হয়েও বাতাসে নিশ্বাস নেয়-
[ বিসিএস ১৬তম ]
‘শুশুক’ বা ‘ডলফিন’ পানিতে বাস করলেও অন্যান্য মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এটি পানি থেকে ভেসে উঠে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। পটকা মাছ, হাঙ্গর ও জেলী ফিস পানিতে ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে।
প্রশ্নঃ ‘এভিকালচার’ বলতে কি বুঝায়?
[ বিসিএস ১৪তম ]
| এপিকালচার | মৌমাছি পালন বিদ্যা |
| সেরিকালচার | রেশম চাষ বিদ্যা |
| পিসিকালচার | মৎস্য পালন বিদ্যা |
| এভিকালচার | পাখি পালন বিদ্যা |
প্রশ্নঃ ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
[ বিসিএস ১২তম ]
নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই বেলুন ছুড়লে পিছন দিয়ে বাতাস নির্গত হয় এবং বেলুন সামনের দিকে এগোয়। একই সূত্র রকেট তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে।
প্রশ্নঃ মাছ অক্সিজেন নেয়–
[ বিসিএস ১০তম ]
সাধারণত মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাধ্যমে শ্বাসকার্য চালায়।
প্রশ্নঃ জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ–
[ বিসিএস ১০তম ]
জলজ উদ্ভিদের কাণ্ডে প্রচুর পরিমাণে বায়ু কুঠুরী রয়েছে, যেগুলোতে বায়ু থাকায় জলজ উদ্ভিদ সহজেই পানির উপর ভেসে থাকতে পারে।
প্রশ্নঃ সাপের বিষে কি থাকে?
[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]
সাপের বিষ মূলত একধরনের লালা জাতীয় পদার্থ, যাতে বিভিন্ন টক্সিক পদার্থ থাকে। সাপের বিষে বিভিন্ন ধরনের প্রোটিন, এনজাইম এবং অন্যান্য বিষাক্ত যৌগ থাকে। এই যৌগগুলো স্নায়ুতন্ত্র, রক্ত এবং শরীরের অন্যান্য টিস্যুকে প্রভাবিত করতে পারে।
প্রশ্নঃ কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে?
[ ৯ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
[ ৯ম শি. নিবন্ধন (স্কুল পর্যায়) ]
প্রশ্নঃ পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় -
[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]
প্রশ্নঃ আখ গাছের জন্য ক্ষতিকর
[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]
প্রশ্নঃ মেসোগ্লিয়া নামক অকোষীর বস্তু কোথায় বিদ্যমান?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
প্রশ্নঃ এমাটিডিয়াম নিন্মের কোনটির একক?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০৭-০১-২০১১ ]
প্রশ্নঃ মানুষ কোণ পর্বের অন্তর্ভুক্ত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-০৪-২০১৩ ]
প্রশ্নঃ ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-০৪-২০১৩ ]
প্রশ্নঃ কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১০-০৪-২০১৩ ]
প্রশ্নঃ কোন প্রাণীকে ডেভিল মাছ বলে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ০৮-০৪-২০১৩ ]
প্রশ্নঃ বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি?
[ প্রা. বি. স. শি. নি. ০৬-০৯-২০০৭ ]
প্রশ্নঃ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে?
[ প্রা. বি. স. শি. নি. ০২-০৯-২০০৭ ]
প্রশ্নঃ কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?
[ প্রা. বি. স. শি. নি. ০১-১২-২০০৬ ]
প্রশ্নঃ প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যা-
[ প্রা. বি. স. শি. নি. ১৭-০২-২০০৬ ]
প্রশ্নঃ গোলকৃমির কোন অংশ স্ফীত হয়ে সেমিনাল রিসেপ্ট্যাকলে পরিণত হয়?
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
প্রশ্নঃ খাদ্য-শঙ্খলে কোনটি তৃতীয় স্তরের খাদক?
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]
প্রশ্নঃ পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রী স্তবকে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ২০-০৫-২০০১ ]