শিক্ষক নিয়োগ প্রশ্নব্যাংক
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ
বাংলা সাহিত্য
মুক্তিযুদ্ধ ভিত্তিক সাতিত্য
প্রশ্নঃ ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
[ প্রা.বি.স.শি. (৩য় ধাপ) 03-06-2022 ]
ক. হাসান আজিজুল হক
খ. সৈয়দ শামসুল হক
গ. হুমায়ুন আজাদ
ঘ. জাহানারা ইমাম
উত্তরঃ জাহানারা ইমাম
ব্যাখ্যাঃ
"একাত্তরের দিনগুলি" জাহানারা ইমাম রচিত একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণমূলক গ্রন্থ।
জাহানারা ইমাম একজন বাংলাদেশী লেখিকা, শিক্ষাবিদ ও শহীদ জননী ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি তার ছেলে শাফী ইমাম রুমীকে হারান। "একাত্তরের দিনগুলি" বইটিতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপন তুলে ধরেছেন।
প্রশ্নঃ 'অনিল বাগচীর একদিন' উপন্যাসটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ১১-০৫-২০১৮ ]
ক. হুমায়ুন আহমেদ
খ. সেলিনা হোসেন
গ. হুমায়ুন আজাদ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ হুমায়ুন আহমেদ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৭-০৬-২০১৫ ]
ক. জাহান্নাম হইতে বিদায়
খ. কর্ণফুলী
গ. সূর্য দীঘল বাড়ি
ঘ. জননী
উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়
প্রশ্নঃ "A search for identity"- বইটি কার লেখা?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২০-০৪-২০১৪ ]
ক. কবির চৌধুরী
খ. মেজর আব্দুল জলিল
গ. মেজর রফিকুল ইসলাম
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ মেজর আব্দুল জলিল
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]
ক. ৯টি
খ. ১৪ টি
গ. ১২টি
ঘ. ১১টি
উত্তরঃ ১১টি
প্রশ্নঃ 'একাত্তরের যীশু' গল্পটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ২৯-১০-২০০৮ ]
ক. শাহরিয়ার কবির
খ. সেলিম আল দীন
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ শাহরিয়ার কবির
প্রশ্নঃ `রাইফেল রোটি আওরাত` গ্রন্থটি কে রচনা করেন?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৮-২০০৫ ]
ক. শওকত ওসমান
খ. আবুল ফজল
গ. সানাউল হক
ঘ. আনোয়ার পাশা
উত্তরঃ আনোয়ার পাশা