প্রশ্নঃ "একেই কি বলে সভ্যতা"- এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক. প্রহসন
খ. মহাকাব্য
গ. উপন্যাস
ঘ. কাব্য
উত্তরঃ প্রহসন
ব্যাখ্যাঃ
"একেই কি বলে সভ্যতা" ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি বিখ্যাত প্রহসন। এটি ১৮৬০ সালে রচিত এবং প্রকাশিত হয়।
এই প্রহসনটিতে তৎকালীন কলকাতার তথাকথিত আধুনিক ও পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণকারী সমাজের মুখোশ উন্মোচন করা হয়েছে। মধুসূদন দত্ত অত্যন্ত দক্ষতার সাথে সেই সময়ের বাবু সমাজের ভণ্ডামি, নীতিহীনতা এবং অন্তঃসারশূন্যতাকে ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তুলেছেন।
প্রশ্নঃ 'একেই কি বলে সভ্যতা' গ্রন্থটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ২১-০৬-২০১৯ ]
ক. টেকচাঁদ ঠাকুর
খ. মীর মশাররফ হোসেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্নঃ মধুসূদন দত্তের "মেঘনাদবধ” কাব্যের উৎস কি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৪-১১-২০১৩ ]
ক. ভগবৎ
খ. কুমারসম্ভব
গ. রামায়ণ
ঘ. মহাভারত
উত্তরঃ রামায়ণ
প্রশ্নঃ হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?
[ প্রা. বি. স. শি. নি. ১০-০৮-২০১০ ]
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নবীনচন্দ্র সেন
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ০৯-১২-২০০৬ ]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. দীনবন্ধু মিত্র
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্নঃ বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে?
[ প্রা. বি. স. শি. নি. ০১-১২-২০০৬ ]
ক. ফররুখ আহমদ
খ. সত্যেন্দ্রনাথ ঠাকুর।
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্নঃ বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৮-২০০৫ ]
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত