১. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]
২. ১০ বছর আগে ক এর বয়স ছিল খ এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩:৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]
৩. এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন, প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে বাকী দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]
৪. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]
৫. ৬ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]
৬. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
[ প্রা. প্র. শি. নি.১০-১০-২০১২ ]
৭. ১৫ জন ছাত্রের বয়সের গড় ২৯ বছর। তাদের মধ্যে দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। বাকী ১৩ জনের বয়সের গড় কত হবে?
[ প্রা. প্র. শি. নি.১০-১০-২০১২ ]
৮. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৩ বছর ওবং তাদের বয়সের অনুপাত ৭: ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
[ প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]
৯. পরীক্ষায় `ক` এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
[ প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]
১০. ৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৮ বছর। ক, খ ও গ -এর বর্তমান গড় বয়স ২৪ বছর। ৮ বছর পর গ-এর বয়স কত হবে?
[ প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]
১১. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর এবং তাদের বয়সের অনুপাত ৮: ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
[ প্রা. প্র. শি. নি.০৮-১০-২০১২ ]
১২. পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয়?
[ প্রা. প্র. শি. নি.০৮-১০-২০১২ ]
১৩. ৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৬ বছর। ক, খ ও গ -এর বর্তমান গড় বয়স ২২ বছর। ৪ বছর পর গ-এর বয়স কত হবে?
[ প্রা. প্র. শি. নি.০৮-১০-২০১২ ]
১৪. পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৫, ৮৫ ও ৮০। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮২ হয়?
[ প্রা. প্র. শি. নি.০৭-১০-২০১২ ]
১৫. ৩ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৫ বছর। ক, খ ও গ -এর বর্তমান গড় বয়স ২০ বছর। ৬ বছর পর গ-এর বয়স কত হবে?
[ প্রা. প্র. শি. নি.০৭-১০-২০১২ ]
১৬. ৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?
[ প্রা. প্র. শি. নি. ১৩-০৯-২০০৯ ]
১৭. পিতা ও পুত্রের বয়সের ৭ : ৩ । ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে কার বয়স কত ?
[ প্রা. প্র. শি. নি. ১৩-০৯-২০০৯ ]
১৮. একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
১৯. পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত তিন পুত্রের বয়সের গড় $$১\frac{১}{২}$$ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
[ প্রা. প্র. শি. নি. ১১-০৯-২০০৯ ]
২০. নাবিল থেকে আরজু 9 বছরের বড় এবং আলী 5 বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি 52 বছর হলে, আলীর বয়স কত?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
২১. একজন বোলার গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
২২. p সংখ্যক সংখ্যার গড় m এবং m সংখ্যক সংখ্যার গড় n । সবগুলো সংখ্যার গড় কত?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
২৩. একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
২৪. মা থেকে মেয়ে ১৮ বছরের ছোট। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৫৪ বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
২৫. x - সংখ্যক জেলের বয়সের গড় y বছর এবং a সংখ্যক ছেলের বয়সের গড় b বছর। সব ছেলের বয়সের গড় কত?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
২৬. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]
২৭. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক ও ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]
২৮. তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
[ প্রা. প্র. শি. নি. ১৭-০৪-২০০৮ ]
২৯. ৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
[ প্রা. প্র. শি. নি. ১৭-০৪-২০০৮ ]
৩০. দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। যদি ২ বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে?
[ প্রা. প্র. শি. নি. ১৫-০৪-২০০৮ ]
৩১. ১৫ জন লোকের বয়সের গড় ২৯ বছর। তাদের মধ্যে ২ জনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের বয়সের গড় কত?
[ প্রা. প্র. শি. নি. ১৫-০৪-২০০৮ ]