১. একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। উহার ক্রয়মূল্য কত?
[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]
২৮ টাকা
৩০ টাকা
৩২ টাকা
৩৪ টাকা
২. একটি গরু ৪৫০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের $$\frac{১}{৮}$$ অংশ লাভ হল। গরুটির ক্রয়মূল্য কত?
[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]
৩০০ টাকা
৪০০ টাকা
৫০০ টাকা
৬০০ টাকা
৩. এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো?
[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]
১০%
১৫%
১৮%
২০%
৪. ৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]
৮০০ টাকা
৪৭৫০ টাকা
৭০০ টাকা
৬০০ টাকা
৫. একজন দালাল দুটি পুরনো গাড়ি প্রত্যেকটি ৩৯,১০০ টাকায় বিক্রয় করেন। প্রথমটিতে তার ১৫% লাভ হয় কিন্তু দ্বিতীয়টিতে ৭.৫% ক্ষতি হয়। মোটের উপর তার কত টাকা লাভ হয়?
[ প্রা. প্র. শি. নি.১০-১০-২০১২ ]
২০০০ টাকা
১৯০০ টাকা
১৯২৯.৭৩ টাকা
১২০০ টাকা
৬. এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
[ প্রা. প্র. শি. নি.১০-১০-২০১২ ]
২২ টাকা
১৫ টাকা
১২ টাকা
৪২৫ টাকা
৭. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে, কত টাকা লাভ হয়?
[ প্রা. প্র. শি. নি.৯-১০-২০১২ ]
১০০ টাকা
১১০ টাকা
১১৫ টাকা
১২০ টাকা
৮. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হত?
[ প্রা. প্র. শি. নি.০৮-১০-২০১২ ]
১০০ টাকা
১০৫ টাকা
১১০ টাকা
১২০ টাকা
৯. ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
[ প্রা. প্র. শি. নি.০৭-১০-২০১২ ]
১৫%
২০%
২৫%
৩০%
১০. ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?
[ প্রা. প্র. শি. নি. ১৩-০৯-২০০৯ ]
৬০%
৫০%
৮০%
৩৫%
১১. গতকাল একটি জিনিসের দাম ১০% বেড়েছিল, আজ ১০% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে?
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
১% কমেছে
১% বেড়েছে
১.৫% কমেছে
১.৫% বেড়েছে
১২. একজন দোকান মালিক সাধারণ ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
২২%
২৬%
৩০%
৩৬%
১৩. একজন বিক্রেতা একটি জিনিস ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
[ প্রা. প্র. শি. নি. ১২-০৯-২০০৯ ]
৫০ টাকা
৫২ টাকা
৫৪ টাকা
৫৫ টাকা
১৪. টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
[ প্রা. প্র. শি. নি. ১১-০৯-২০০৯ ]
৩ টা
৪ টা
৫ টা
৬টা
১৫. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
[ প্রা. প্র. শি. নি. ১১-০৯-২০০৯ ]
২০০ টাকা
৪০০ টাকা
১৬০ টাকা
২২০ টাকা
১৬. ক একটি জিনিস খ-এর কাছে ২৫% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ- এর কাছে ক- এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ-এর শতকরা কত ক্ষতি হল?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
১৬%
২০%
২২%
২৫%
১৭. একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে জিনিসটির বিক্রয়মূল্য কত?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
৯৮০ টাকা
১০৪০ টাকা
১০৮০ টাকা
১১০০ টাকা
১৮. একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য ৯০ টাকার উপর ১৫% ডিসকাউন্ট দেন। শার্টটির ক্রয়মূল্য কত?
[ প্রা. প্র. শি. নি. ১০-০৯-২০০৯ ]
৭০.০০ টাকা
৭২.৫০ টাকা
৭৫.০০ টাকা
৭৬.৫০ টাকা
১৯. একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে, জিনিসটির ক্রয়মূল্য কত?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
৪৫০ টাকা
৪৮০০ টাকা
৮০০ টাকা
৮৫০ টাকা
২০. একটি খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ৭৫ একটি জিনিস কিনেন । এর সাথে $$\frac{১}{৩}$$ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং ২০% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করন ।তিনি মোট কত লাভ করেন ?
[ প্রা. প্র. শি. নি. ০৯-০৯-২০০৯ ]
৫.০০ টাকা
৬.২৫ টাকা
৭.৫০ টাকা
১০.০০ টাকা
২১. একডজন কলা ২৪ টাকায় ক্রয় করে কুড়ি কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]
৪০ টাকা
৪৫ টাকা
৫০ টাকা
৫৫ টাকা
২২. একটি দ্রব্য ৩৬০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত?
[ প্রা. প্র. শি. নি. ০৮-০৯-২০০৯ ]
৮%
৫%
৬%
৭%