প্রশ্নঃ 'জোক' গল্পের রচয়িতা:
[ প্রা.বি.স.শি. 26-06-2019 ]
ক. আবু ইসহাক
খ. শাহেদ আলী
গ. শওকত আলী
ঘ. আল মাহমুদ
উত্তরঃ আবু ইসহাক
ব্যাখ্যাঃ
"জোক" গল্পের রচয়িতা আবু ইসহাক।
আবু ইসহাক ছিলেন একজন খ্যাতিমান বাংলাদেশি ঔপন্যাসিক ও গল্পকার। তিনি ১৯২৬ সালের ১ নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) সিরাজগঞ্জ জেলার বিলপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।
আবু ইসহাকের সাহিত্যকর্মে গ্রামীণ জীবন, সমাজের নিচুতলার মানুষের দুঃখ-দুর্দশা এবং সামাজিক অসঙ্গতিগুলো বিশেষভাবে স্থান পেয়েছে। তার রচনায় গভীর সহানুভূতি ও মানবতাবাদের প্রকাশ দেখা যায়।
প্রশ্নঃ কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৯-১০-২০১৬ ]
ক. আত্মজ
খ. নন্দন
গ. তনয়
ঘ. শৈলজ
উত্তরঃ শৈলজ
প্রশ্নঃ শওকত ওসমানের রচনা কোনটি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]
ক. উত্তম পুরুষ
খ. শেষ রজনীর চাঁদ
গ. জননী
ঘ. চৌচির
উত্তরঃ জননী
প্রশ্নঃ কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]
ক. রাঙামাটি
খ. দিনাজপুর
গ. জয়পুরহাট
ঘ. কুমিল্লা
উত্তরঃ দিনাজপুর
প্রশ্নঃ “কতো ছবি কতো গান” গ্রন্থটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ১০-১২-২০০৬ ]
ক. জহির রায়হান
খ. শহীদুল্লা কায়সার
গ. হুমায়ূন আহমেদ
ঘ. খোন্দকার মোহাম্মদ
উত্তরঃ খোন্দকার মোহাম্মদ