প্রশ্নঃ দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক. কোলন
খ. হাইফেন
গ. কমা
ঘ. সেমিকোলন
উত্তরঃ সেমিকোলন
ব্যাখ্যাঃ
দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে সেমিকোলন ( ; ) বসে।
সেমিকোলন এমন দুটি বাক্যকে যুক্ত করে যাদের মধ্যে একটি ঘনিষ্ঠ অর্থগত সম্পর্ক বিদ্যমান, কিন্তু তারা কোনো সংযোজক অব্যয় (যেমন - এবং, ও, কিন্তু) দ্বারা যুক্ত নয়।
অন্যান্য বিরাম চিহ্নগুলোর ব্যবহার:
- কঃ কোলন ( : ): একটি বাক্যের পরে অন্য একটি বাক্যকে তার দৃষ্টান্ত, ব্যাখ্যা বা সম্প্রসারণ হিসেবে ব্যবহার করতে কোলন ব্যবহৃত হয়।
- খঃ হাইফেন ( - ): দুটি শব্দকে একটি শব্দ হিসেবে যুক্ত করতে বা শব্দের অংশ আলাদা করতে হাইফেন ব্যবহৃত হয়।
- গঃ কমা ( , ): বাক্যে অল্প বিরতি বোঝাতে, একাধিক পদ বা বাক্যকে আলাদা করতে কমা ব্যবহৃত হয়।
প্রশ্নঃ বিরাম চিহ্নের অপর নাম কী?
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
ক. ছেদ চিহ্ন
খ. স্থির চিহ্ন
গ. বিশ্রাম চিহ্ন
ঘ. বিভাজন চিহ্ন
উত্তরঃ ছেদ চিহ্ন
ব্যাখ্যাঃ
বিরাম চিহ্নের অপর নাম যতিচিহ্ন বা ছেদচিহ্ন।
প্রশ্নঃ বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৬-২০১৯ ]
ক. কোলন
খ. উদ্ধরণ চিহ্ন
গ. হাইফেন
ঘ. সেমিকোলন
উত্তরঃ উদ্ধরণ চিহ্ন
প্রশ্নঃ শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৬-২০১৯ ]
ক. সেমিকোলন
খ. বিন্দু
গ. কমা
ঘ. কোলন
উত্তরঃ বিন্দু
প্রশ্নঃ সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরামচিহ্ন বসে?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৬-২০১৯ ]
ক. হাইফেন
খ. কমা
গ. কোলন
ঘ. সেমিকোলন
উত্তরঃ হাইফেন
প্রশ্নঃ সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
[ প্রা. বি. স. শি. নি. ২১-০৬-২০১৯ ]
ক. কোলন
খ. সেমিকোলন
গ. কমা
ঘ. বিন্দু
উত্তরঃ কমা
প্রশ্নঃ প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৫-২০১৯ ]
ক. কোলন
খ. সেমিকোলন
গ. ড্যাশ
ঘ. প্রশ্নচিহ্ন
উত্তরঃ প্রশ্নচিহ্ন
প্রশ্নঃ চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০১৮ | প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০০১ ]
ক. সেমিকোলন
খ. ড্যাস
গ. হাইফেন
ঘ. দাড়ি
উত্তরঃ দাড়ি
প্রশ্নঃ সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
[ প্রা. বি. স. শি. নি. ১১-০৫-২০১৮ ]
ক. সেমিকোলন
খ. দাঁড়ি
গ. কমা
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কমা
প্রশ্নঃ বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ৩০-১০-২০১৫ ]
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. দীনবন্ধু মিত্র
ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর