১. দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
কোলন
হাইফেন
কমা
সেমিকোলন
ব্যাখ্যাঃ
দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে সেমিকোলন ( ; ) বসে।
সেমিকোলন এমন দুটি বাক্যকে যুক্ত করে যাদের মধ্যে একটি ঘনিষ্ঠ অর্থগত সম্পর্ক বিদ্যমান, কিন্তু তারা কোনো সংযোজক অব্যয় (যেমন - এবং, ও, কিন্তু) দ্বারা যুক্ত নয়।
অন্যান্য বিরাম চিহ্নগুলোর ব্যবহার:
- কঃ কোলন ( : ): একটি বাক্যের পরে অন্য একটি বাক্যকে তার দৃষ্টান্ত, ব্যাখ্যা বা সম্প্রসারণ হিসেবে ব্যবহার করতে কোলন ব্যবহৃত হয়।
- খঃ হাইফেন ( - ): দুটি শব্দকে একটি শব্দ হিসেবে যুক্ত করতে বা শব্দের অংশ আলাদা করতে হাইফেন ব্যবহৃত হয়।
- গঃ কমা ( , ): বাক্যে অল্প বিরতি বোঝাতে, একাধিক পদ বা বাক্যকে আলাদা করতে কমা ব্যবহৃত হয়।
২. বিরাম চিহ্নের অপর নাম কী?
[ প্রা.বি.স.শি. 31-05-2019 ]
ছেদ চিহ্ন
স্থির চিহ্ন
বিশ্রাম চিহ্ন
বিভাজন চিহ্ন
ব্যাখ্যাঃ
বিরাম চিহ্নের অপর নাম যতিচিহ্ন বা ছেদচিহ্ন।
৩. বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৬-২০১৯ ]
কোলন
উদ্ধরণ চিহ্ন
হাইফেন
সেমিকোলন
৪. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৬-২০১৯ ]
সেমিকোলন
বিন্দু
কমা
কোলন
৫. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন বিরামচিহ্ন বসে?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৬-২০১৯ ]
হাইফেন
কমা
কোলন
সেমিকোলন
৬. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
[ প্রা. বি. স. শি. নি. ২১-০৬-২০১৯ ]
কোলন
সেমিকোলন
কমা
বিন্দু
৮. চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
[ প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০১৮ | প্রা. বি. স. শি. নি. ২৬-০৫-২০০১ ]
সেমিকোলন
ড্যাস
হাইফেন
দাড়ি
১০. বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
[ প্রাক-প্রা. স. শি. নি. ৩০-১০-২০১৫ ]
কালীপ্রসন্ন সিংহ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
দীনবন্ধু মিত্র
রাজা রামমোহন রায়