প্রশ্নঃ `বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি` - এ বাক্যে `গিয়ে` কোন ক্রিয়া?
[ প্রা. বি. স. শি. নি. ২৪-০৬-২০১৯ ]
ক. সমাপিকা
খ. দ্বিকর্মক
গ. প্রযোজক
ঘ. অসমাপিকা
উত্তরঃ অসমাপিকা
প্রশ্নঃ `পাঠক` শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত?
[ প্রা. বি. স. শি. নি. ২৩-০৬-২০১৯ ]
ক. বিদেশী
খ. সংস্কৃত
গ. খাঁটি
ঘ. দেশি
উত্তরঃ সংস্কৃত
প্রশ্নঃ 'এত অল্প টাকায় মাস চলবে না'- এখানে 'চলা' কোন অর্থ প্রকাশ করে?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৬-২০১৯ ]
ক. প্রচলিত হওয়া
খ. অবলম্বন করা
গ. সময় দেয়া
ঘ. সংকুলান হওয়া
উত্তরঃ সংকুলান হওয়া
প্রশ্নঃ 'বাবুল পড়ে' এ বাক্যে 'পড়ে' কোন ক্রিয়া?
[ প্রা. বি. স. শি. নি. ২২-০৬-২০১৯ ]
ক. সকর্মক
খ. সমাপিকা
গ. অসমাপিকা
ঘ. অকর্মক
উত্তরঃ অকর্মক
প্রশ্নঃ 'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে' এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?
[ প্রা. বি. স. শি. নি. ২১-০৬-২০১৯ ]
ক. অসমাপিকা
খ. সমাপিকা
গ. দ্বিকর্মক
ঘ. প্রযোজক
উত্তরঃ প্রযোজক
প্রশ্নঃ শব্দ ও ধাতুর মূলকে বলে-
[ প্রা. বি. স. শি. নি. ০১-০৬-২০১৮ ]
ক. কারক
খ. প্রকৃতি
গ. বিভক্তি
ঘ. ধাতু
উত্তরঃ প্রকৃতি
প্রশ্নঃ শব্দ ও ধাতুর মূলকে বলে -
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৮-০৮-২০১৫ ]
ক. প্রকৃতি
খ. ধাতু
গ. বিভক্তি
ঘ. কারক
উত্তরঃ প্রকৃতি
প্রশ্নঃ কোনটি বাংলা ধাতু?
[ প্রাক-প্রা. স. শি. নি. ২৭-০৬-২০১৫ ]
ক. কৃ
খ. মাগ্
গ. গম্
ঘ. কাট্
উত্তরঃ কাট্