প্রশ্নঃ নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়-
[ প্রা.বি.স.শি. 02-02-2024 ]
ক. সাবিত্রী
খ. সুরবালা
গ. গফুর
ঘ. ষোড়শী
উত্তরঃ সুরবালা
ব্যাখ্যাঃ
সুরবালা শরৎ সাহিত্যের চরিত্র নয়।
ব্যাখ্যা:
- সাবিত্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'চরিত্রহীন' এর অন্যতম প্রধান চরিত্র।
- সুরবালা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প 'সমাপ্তি' এর প্রধান চরিত্র।
- গফুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোটগল্প 'মহেশ' এর প্রধান চরিত্র।
- ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'দেনা-পাওনা' (যা 'ষোড়শী' নামেই পরিচিত) এর কেন্দ্রীয় চরিত্র।
প্রশ্নঃ 'বিজয়া' নাটকটির রচয়িতা কে?
[ প্রা. প্র. শি. নি. ১২-১০-২০১২ ]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ 'তাপসী' নাটকটি কে রচনা করেছেন?
[ প্রা. প্র. শি. নি.১১-১০-২০১২ ]
ক. শরৎচন্দ্র চট্রােপাধ্যায়
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. মীর মশাররফ হোসেন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
প্রশ্নঃ 'গৃহদাহ' উপন্যাসটির রচয়িতা কে?
[ প্রা. প্র. শি. নি. ১৩-০৯-২০০৯ ]
ক. শহীদুল্লাহ কায়সার
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ১০-১০-২০০৮ ]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. সত্যেন সেন
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
[ সর. মা. বি. সহ. শি. নি. ০১-০৫-২০০৪ ]
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ "গৃহদাহ" উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
[ প্রাক-প্রা. স. শি. নি. ১৩-১১-২০১৩ ]
ক. সুরেশ ও অচলা
খ. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
গ. মধুসূদন ও কুমুদিনী
ঘ. গোবিন্দলাল ও রোহিনী
উত্তরঃ সুরেশ ও অচলা
প্রশ্নঃ 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
[ প্রাক-প্রা. স. শি. নি. ১১-০৪-২০১৩ ]
ক. নাটক
খ. উপন্যাস
গ. গল্প
ঘ. প্রবন্ধ
উত্তরঃ উপন্যাস
প্রশ্নঃ 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি -
[ প্রা. বি. স. শি. নি. ১০-০৮-২০১০ ]
ক. উপন্যাস
খ. ছোট গল্প
গ. নাটক
ঘ. ভ্রমণ কাহিনী
উত্তরঃ উপন্যাস
প্রশ্নঃ 'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন?
[ প্রা. বি. স. শি. নি. ১৩-০১-২০১০ ]
ক. কাজী নজরুল ইসলাম
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
[ ১৮তম বে. প্রভাষক নিবন্ধন ]
ক. কলিকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্বভারতী
ঘ. শান্তিনিকেতন
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্নঃ বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ০৮-০১-২০১০ ]
ক. ড. নীলিমা ইব্রাহিম
খ. আনিস চৌধুরী
গ. আনোয়ার পাশা
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ড. নীলিমা ইব্রাহিম
প্রশ্নঃ `পথের দাবি' উপন্যাসটির রচয়িতা কে?
[ প্রা. বি. স. শি. নি. ০৭-০৯-২০০৭ ]
ক. মানিক বন্ধ্যোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. নবীনচন্দ্র সেন
ঘ. সত্যেন সেন
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
[ প্রা. বি. স. শি. নি. ০৬-০৯-২০০৭ ]
ক. শ্রীকান্ত
খ. চরিত্রহীন
গ. দেবদাস
ঘ. গৃহদাহ
উত্তরঃ শ্রীকান্ত
প্রশ্নঃ কোনটি সঠিক?
[ প্রা. বি. স. শি. নি. ০৩-০৯-২০০৭ ]
ক. গোরা (নাট্যগ্রন্থ)
খ. বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
গ. পথের দাবী (উপন্যাস)
ঘ. একাত্তরের দিনগুলি (উপন্যাস)
উত্তরঃ পথের দাবী (উপন্যাস)
প্রশ্নঃ "রাজলক্ষ্মী" চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে?
[ প্রা. বি. স. শি. নি. ১৭-০২-২০০৬ ]
ক. বঙ্কিমচন্দ্র
খ. শরৎচন্দ্র
গ. তারাশংকর
ঘ. নজরুল ইসলাম
উত্তরঃ শরৎচন্দ্র